এক্সপ্লোর

Horoscope Tomorrow: মঙ্গলে অমঙ্গলের ছায়া কাদের? কারা থাকবেন সাবধান? কী বলছে কালকের রাশিফল?

Daily Horoscope: কেমন কাটবে মঙ্গলবার? কোন রাশির জাতকের কেমন কাটবে? রইল মঙ্গলবারের গোটা রাশিফল

কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে গ্রহের গতিবিধি শুধুমাত্র কিছু রাশিচক্রের জন্য সুবিধা প্রদান করতে পারে। একই সময়ে, 5টি রাশির চিহ্নের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। আগামীকাল মঙ্গলবার ভাগ্যের নক্ষত্রগুলি কী নিয়ে আসছে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল

মেষ রাশি (Aries)- কাজে ব্যস্ততা থাকবে। অফিসে ব্যস্ততা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া কাজগুলি আগে শেষ করুন। এমন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভাল হবে, আপনার উপর খুশি হবেন। ব্য়বসায় কোনও বিরোধ চললে উল্টোদিকের পক্ষ আপনাকে সমঝোতার প্রস্তাব দিতে পারে, তবে সেটা গ্রহণ করার আগে সবদিক ভেবে নিন। তরুণরা তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করুন। জীবনসঙ্গী আপনাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে।

বৃষ রাশি (Taurus)- এদিন কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার নির্দিষ্ট পরিকল্পনা শত্রুকে পরাজিত করতে সাহায্য করবে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা খেয়াল রাখবেন যেন আপনার কোনও কাজে আইন না ভাঙে। নয়তো ঝামেলায় পড়তে হতে পারে। আপনার সামনে কোনও মর্মান্তিক ঘটনা ঘটতে পারে তার জন্য নিজের হৃদয় ও মানসিক অবস্থা শক্তিশালী রাখুন। বাবা বা বড়ভাইয়ের কাছে কোনও প্রতিশ্রুতি দিয়ে রাখলে তা পূরণ করার সময় এসেছে। 

মিথুন রাশি (Gemini) - এদিন সাবধানে চলাফেরা করুন। যাঁদের স্মৃতিশক্তি দুর্বল তাঁরা কাজের সময় সতর্ক হোন। চাকরির ক্ষেত্রে কোনও বিষয় ভুলে গেলে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায় সাবধানতা অবলম্বন করুন। অংশীদার এবং কর্মচারীদের বিষয়ে সাবধান থাকুন। বড়দের কাছ থেকে স্নেহ পাবেন আপনি, এই কারণেই অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের মুখোমুখি হতে পারেন। তার জন্য মানসিক চাপের মুখে পড়তে হতে পারে।   

কর্কট রাশি (Cancer)- অফিসে আপনার সহকর্মীরা আপনার সঙ্গে ভাল ব্যবহার করবেন। সবার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। যা আপনার সব কাজকে সহজ করে তুলতে পারবে। ব্য়বসায়ীরা এদিন হঠাৎ করে সবাইকে বিশ্বাস করবেন না। তেমনটা করলে প্রতারিত হতে পারেন। যাঁরা কোনও প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁরা এমন বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে যান যা নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া হয়। রাগ নিয়ন্ত্রণ করুন, রাগ কমলেই সব স্বাভাবিক হয়ে যাবে। পরিবার নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চাইলে ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিন। গর্ভবতী মহিলারা তাঁদের স্বাস্থ্যের দিকে নজর দিন।

সিংহ রাশি  (Leo)- দিনটি মোটের উপর ভাল যাবে। এতদিন যা পরিশ্রম করেছেন এদিন তার জন্য় খ্যাতি পাবেন। এর ফলে আপনি আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবেন। যাঁরা অর্থসংক্রান্ত কোনও ব্য়বসার সঙ্গে যুক্ত, তাঁরা এদিন আইনি পরিস্থিতির দিকে নজর রাখুন। সরকারি কোনও কাজ আপনার হাতে থাকলে তা নিয়ে দেরি করবেন না। এদিন হাড়ের ব্য়থায় ভুগতে পারেন। হালকা খাবার খান। 

কন্যা রাশি (Virgo)- অফিসে অন্য সহকর্মীরা কী কাজ করছেন তার দিকে নজর দেওয়ার দরকার নেই। নিজের কাজ করে যান। অপ্রয়োজনীয় বিষয়ে মাথা না ঘামালেই দ্রুত কাজের ফল পাবেন। ব্য়বসায়ীরা যে কোনও আটকে থাকা কাজ দ্রুত শেষ করতে পারবেন। পরিবারে বড়দের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। তাঁদের পরামর্শকে গুরুত্ব দিন। তাঁদের নির্দেশমতো চলার চেষ্টা করুন। সুস্থ থাকার জন্য় স্বাস্থ্য সংক্রান্ত সব নিয়ম মেনে চলুন। ঘুমের ব্য়ঘাত যেন না হয়। 

তুলা রাশি (Libra) - যাঁরা বহুজাতিক সংস্থায় কাজ করছেন, তাঁরা এখন ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, মেপে পা ফেলুন। এদিন স্টক মার্কেটে বড় কোনও বিনিয়োগের আগে সেই সংস্থার নথিপত্র ভাল করে পড়ে দেখুন। ব্য়বসায়ীরা সব নথি পড়ে তারপরেই সই করবেন। শিক্ষার্থীদের তাঁদের পড়াশোনা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বড়দের কোনও কথা মনে রাখবেন না আপনার খারাপ লাগলেও আপনার মঙ্গল চেয়েই এমন কথা বলা হয়েছে।

বৃশ্চিক রাশি (Scorpio)- দিনটি ভাল যাবে। এই দিনটি কাজের জন্য় খুব গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কোনও কাজ দিলে তা দ্রুত করে ফেলুন। ব্যবসায়ীরি বিদেশি যোগাযোগের কারণে লাভবান হতে পারে, বিদেশি সংস্থার সঙ্গে ব্য়বসা করে ভাল লাভের মুখে দেখতে পারেন, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। তরুণেরা শুধুমাত্র তাঁদের কাজের প্রতি মনোযোগ দিন, তাহলে ভাল হবে। পরিবারে কোনও বিবাদ চললে তা সমাধানের চেষ্টা করা উচিত। স্বাস্থ্য ভাল থাকবে।

ধনু রাশি (Sagittarius) - কর্মক্ষেত্রে কোনও সমস্যা হলে বা কাজ বুঝতে অসুবিধা হলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। বসের অনুপস্থিতিতে অফিসের দায়িত্ব যদি আপনার উপর হয়, তাহলে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন। ব্যবসায়ীরা কাজের জন্য বাইরে কোথাও গেলে ফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের কথাও ভাবতে পারেন। তরুণরা কোনও নেতিবাচক মন্তব্য় শুনে মন খারাপ করবেন না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন।

মকর রাশি (Capricorn) -  অফিস সংক্রান্ত বিষয়ে যদি কোনও চিন্তা থাকে, তাহলে বুদ্ধি খাটিয়ে কঠিন সময়েও ভাল সমাধান খুঁজে পাবেন। কাজ সহজে মিটে যাবে। ব্য়বসায়ীরা অর্থ সঙ্কটের মুখে পড়তে পারেন, আলস্য কাটিয়ে উদ্যম নিলে সহজেই সমস্যার সমাধান হবে। তরুণদের ভাগ্য সহায় হবে। পরিবারের সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করুন। গাঁটের ব্য়থার সমস্যা থাকলে শরীরের দিকে খেয়াল রাখুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। 

কুম্ভ রাশি (Aquarius) - আপনি এদিন আপনার সহকর্মীর পাশে দাঁড়াতে পারেন। প্রয়োজনে সহকর্মীকে অর্থ সাহায্য করতে পারেন। তবে সাহায্য করার সময় সতর্ক থাকবেন, সেই ব্যক্তি আপনাকে মিথ্যে কথাও বলতে পারে। খাবারের ব্য়বসা যাঁরা করছেন তাঁরা সতর্ক থাকবেন। ব্য়বসায়িক বিষয়ে কোনও দ্বিধায় থাকলেও সেটাকে সমস্যা মনে করবেন না। তরুণরা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সেইদিকেই এখন মনোযোগ দিন। কথায় নিয়ন্ত্রণ রাখুন, তর্ক এড়িয়ে চলুন। 

মীন রাশি (Pisces) - কাজের জায়গায় খুব ভাল কাটবে। প্রত্যেকে আপনার কথায় গুরুত্ব দেবে। তবে আপনার উচিত, অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। যাঁরা মুদির জিনিসের ব্যবসা করেন, তাঁদের জন্য দিনটি ভাল। অনেকের পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে, আর্থিক লাভেরও সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় মন দিতে হবে শিক্ষার্থীদের। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব ঠিক নয়, ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন।     

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন: সঙ্গীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত সঙ্গীতশিল্পী পঙ্কজ উধাস

সেরা শিরোনাম

Shanidev: বছর শেষ পর্যন্ত এই ৪ রাশির সঙ্গী হবেন শনিদেব, সর্বশক্তিতে স্বপ্ন পূরণ, নতুন চাকরি, পরিবারে সৌভাগ্য
বছর শেষ পর্যন্ত এই ৪ রাশির সঙ্গী হবেন শনিদেব, সর্বশক্তিতে স্বপ্ন পূরণ, নতুন চাকরি, পরিবারে সৌভাগ্য
Astro: ষষ্ঠীতে 'মহা বিপদে' ৪ রাশি ! হাত থেকে বেরিয়ে যাবে এই সব সুযোগ, কিন্তু অর্থ ভাগ্য ভাল এঁদের, জুটতে পারে লটারিও
ষষ্ঠীতে 'মহা বিপদে' ৪ রাশি ! হাত থেকে বেরিয়ে যাবে এই সব সুযোগ, কিন্তু অর্থ ভাগ্য ভাল এঁদের, জুটতে পারে লটারিও
Surya Gochar 2026: সূর্য গোচরের প্রভাব, ১৭ অক্টোবর ৫ রাশির জীবনে ঘটবে 'ভয়ঙ্কর ঘটনা' ! কোন কোন সমস্যার সম্মুখীন হবেন ?
সূর্য গোচরের প্রভাব, ১৭ অক্টোবর ৫ রাশির জীবনে ঘটবে 'ভয়ঙ্কর ঘটনা' ! কোন কোন সমস্যার সম্মুখীন হবেন ?
Daily Astrology: পুজোর মধ্যেই প্রাপ্তি যোগ, তবে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সাবধান, কারা আছেন এই তালিকায় ?
পুজোর মধ্যেই প্রাপ্তি যোগ, তবে প্রতারিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, সাবধান, কারা আছেন এই তালিকায় ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget