এক্সপ্লোর

Krishna Janmashtami 2022: দোরগোড়ায় জন্মাষ্টমী, কখন পুজো করবেন? উপোসের নিয়মই বা কী?

Janmashtami 2022: বিপুল উৎসাহের সঙ্গে ভারতে এবং বিশ্বের নানা জায়গায় কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়।

কলকাতা: হিন্দু ধর্মবিশ্বাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব জন্মাষ্টমী (Janmashtami)। সারা ভারতজুড়ে এই উৎসব পালন করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের (Lord Krishna) জন্ম উপলক্ষে এই উৎসব হয়ে থাকে। ভারতে হিন্দুদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্যতম শ্রদ্ধা এবং ভালবাসার পাত্র। তাঁর গুরুত্বও অপরিসীম। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে পুজো করা হয় শ্রীকৃষ্ণকে (Sri Krishna)। প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী বিষ্ণুর এখনও পর্যন্ত যা অবতার এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব এবং পছন্দের অবতার শ্রীকৃষ্ণ। মহাভারত থেকে গীতা-সবেতেই যাঁর আখ্যান রয়েছে।

এই বছর কখন পুজো?
দৃক পঞ্চাঙ্গ অনুসারে ইংরেজি বছরের ২০২২ সাল ভগবান শ্রীকৃষ্ণের ৫, ২৪৯তম জন্মদিবস। এই বছরে ১৮ অগাস্ট থেকে ১৯ অগাস্ট কৃষ্ণ জন্মতিথি উদযাপন করা হবে। ধর্মবিশ্বাস অনুযায়ী মধ্য়রাতে জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। এই বছর নিশীথ পুজোর সময় ১৯ অগাস্টের রাত ১২টা বেজে ৩ মিনিট থেকে রাত ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত। দৃক পঞ্চাঙ্গ অনুসারে .এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৮ অগাস্টে রাত ৯টা বেজে ২০ মিনিট থেকে এবং ১৯ অগাস্টের রাত ১০টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত চলছে। রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে ২০ অগাস্ট শুরুর সময়, রাত ১টা বেজে ৫৩ মিনিটে এবং শেষ হচ্ছে ২১ অগাস্টে বিকেল ৪টা ৪০ মিনিটে।

উপোসের নিয়ম:
যাঁরা উপোস (fasting) করবেন তাঁরা জন্মাষ্টমীর আগেই খাবেন, উপোসের দিন সারাদিন উপোস করে পরেরদিন যখন অষ্টমী তিথি এবং রোহিনী নক্ষত্রের সময় শেষ হয়ে যাবে তখনই উপোস ভাঙতে পারবেন। উপোসের সময় কোনও শস্যদানা জাতীয় খাবার খাওয়া যাবে না। একাদশী উপোসের নিয়ম জন্মাষ্টমীর উপোসেও মানতে হবে।

দই-হাঁড়ি উৎসব:
ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিবসের সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে দহি-হান্ডি বা দই-হাঁড়ি উৎসব। কৃষ্ণভক্তরা এই প্রথা পালন করে আসছেন। বিশেষ করে কৃষ্ণ জন্মাষ্টমীতে বিপুল উৎসাহের সঙ্গে ভারতে এবং বিশ্বেরও নানা জায়গায় এই উৎসব পালন করা হয়। 

কী এই উৎসব:
এটি আদতে একটি প্রতিযোগিতার মতো। যেখানে বেশ খানিকটা উঁচুতে দই বা মাখন বা ঘি ভর্তি একটি মাটির হাঁড়ি ঝোলানো থাকে। ভক্তরা একে অপরের দাঁড়িয়ে একটি পিরামিড মতো তৈরি করে। তারপর একেবারে উঁচুতে উঠে ওই হাঁড়ি ভাঙতে হয়। বিভিন্ন দলের মধ্যে এই প্রতিযোগিতা হয়। লোকবিশ্বাসে বলা হয় কৃষ্ণ তাঁর সঙ্গীদের নিয়ে এই পদ্ধতিতেই মাখন নিয়ে খেতেন। সেই ভাবেই তাঁর ভক্তরা একই কাজ করে এই দিনটি উদযাপন করে।

আরও পড়ুন: জন্মাষ্টমীর রাতে এগুলি করুন, জীবনে আসবে দীর্ঘস্থায়ী সুখ-সমৃদ্ধি ও খ্যাতি

সেরা শিরোনাম

Saptahik Rashifal: পুজোর আগে পরিবারে নতুন সমস্যার ইঙ্গিত, চাকরির জায়গায় বদলের আশঙ্কা, মিথুন-কর্কটের সাপ্তাহিক রাশিফল
পুজোর আগে পরিবারে নতুন সমস্যার ইঙ্গিত, চাকরির জায়গায় বদলের আশঙ্কা, মিথুন-কর্কটের সাপ্তাহিক রাশিফল
Saptahik Rashifal: দুর্গাপুজোর প্রাক্কালে এই সপ্তাহে মেষ-বৃষর জন্য সুসংবাদ, ফ্ল্যাট-গাড়ি সহ একাধিক স্বপ্নপূরণের সম্ভাবনা
দুর্গাপুজোর প্রাক্কালে এই সপ্তাহে মেষ-বৃষর জন্য সুসংবাদ, ফ্ল্যাট-গাড়ি সহ একাধিক স্বপ্নপূরণের সম্ভাবনা
Baba Venga Prediction 2026: বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! আগামী ৭ দিনে ৫টি রাশিতে ঘটবে চমকপ্রদ ঘটনা, গ্রহের শক্তিশালী যোগে ব্যাঙ্কে ঢুকবে সম্পত্তি
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী! আগামী ৭ দিনে ৫টি রাশিতে ঘটবে চমকপ্রদ ঘটনা, গ্রহের শক্তিশালী যোগে ব্যাঙ্কে ঢুকবে সম্পত্তি
Horoscope: 'সুনফা যোগ', আর্থিক উন্নতি ঘটছে এই সব রাশির, সঙ্গে মিলবে লটারির সুযোগ ! কেমন কাটবে আগামীকাল ?
'সুনফা যোগ', আর্থিক উন্নতি ঘটছে এই সব রাশির, সঙ্গে মিলবে লটারির সুযোগ ! কেমন কাটবে আগামীকাল ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget