এক্সপ্লোর

আজ মহানবমীতেই খুলছে ভাগ্য, কয়েকঘণ্টার মধ্যেই খুলছে উন্নতির দরজা, বড় কিছু অপেক্ষা করছে ৩ রাশির জন্য

কর্মক্ষেত্রে খুলতে পারে উন্নতির নতুন দরজা। দেখে নেওয়া যাক, কোন রাশির কেমন কাটতে পারে ২০ অক্টোবর।

২০ অক্টোবর, মহানবমী। দেখতে দেখতে এসে গেল দুর্গাপুজোর শেষ লগ্ন। ঢাকের তালে, ধুনুচির গন্ধে দিনকয়েকের আনন্দের পরে, প্রহর গোনা শুরু। সকলের মনেই যেন একটাই চাওয়া, 'যেও না নবমী নিশি'! জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, মহানবমীর দিনটি পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে ইতিবাচক হতে পারে। কারও জীবনে আসতে পারে আর্থিক স্বস্তি, কারও কর্মক্ষেত্রে খুলতে পারে উন্নতির নতুন দরজা। দেখে নেওয়া যাক, কোন রাশির কেমন কাটতে পারে ২০ অক্টোবর।

মেষ রাশি

মহানবমীতে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে খুশির আবহ বজায় থাকতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনও দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাজের পরিধি বাড়তে পারে, যা ভবিষ্যতে উন্নতির পথ তৈরি করবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও দিনটি আশাব্যঞ্জক হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে এলে আর্থিক চাপ কিছুটা কমবে। পরিবারের কারও কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যক্তিগত জীবনেও আনন্দের মুহূর্ত আসতে পারে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিললে মনও ভাল থাকবে।

সিংহ রাশি

কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেতে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা। আপনার পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে। তাঁদের সহযোগিতা পেলে নতুন কোনও কাজ এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। ব্যবসায়ীদের জন্যও নতুন লেনদেন লাভের সম্ভাবনা তৈরি করতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়তে পারে। নিজের সিদ্ধান্তের উপর আস্থা বাড়বে। পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে সময় কাটানোর সুযোগ মিলতে পারে।

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য মহানবমী আর্থিক দিক থেকে আশার বার্তা নিয়ে আসতে পারে। আয়ের নতুন কোনও পথ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে যে দুশ্চিন্তা চলছিল, তা কিছুটা কমতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতনবৃদ্ধি নিয়ে ইতিবাচক খবর পাওয়ার আশা রয়েছে। 
সম্পর্কের ক্ষেত্রেও দিনটি ভাল কাটতে পারে। প্রেমের সম্পর্কে পুরনো কোনও ভুল বোঝাবুঝি মিটে গিয়ে ঘনিষ্ঠতা বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হলে মন খুশিতে ভরে উঠবে।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। চাকরি হোক বা ব্যবসা, উন্নতির জন্য নতুন কোনও সুযোগ সামনে আসার সম্ভাবনা রয়েছে। বেশ কিছুদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি আবার এগোতে শুরু করতে পারে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাহায্য পেলে পরিকল্পনা বাস্তবায়ন করাও সহজ হবে। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত রয়েছে। নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার কথা ভাবতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য মহানবমী নতুন আশার বার্তা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ হয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি শেষ করার সুযোগ মিলতে পারে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা ভাল কোনও সুযোগ পেতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সামনে আসতে পারে। তবে শুধু লাভের আশায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। বিবাহিত জীবনে সুখ ও শান্তি বজায় থাকতে পারে। সব মিলিয়ে, কাজের অগ্রগতির পাশাপাশি ব্যক্তিগত জীবনেও মানসিক তৃপ্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Daily Astrology: বন্ধুর থেকে প্রতারিত হতে পারেন এই রাশির জাতকরা, যেতে পারে কাজ, টাকা-পয়সা, সম্মানও, তবে এটা নজরে রাখলে বিপদ এড়াতে পারবেন
বন্ধুর থেকে প্রতারিত হতে পারেন এই রাশির জাতকরা, যেতে পারে কাজ, টাকা-পয়সা, সম্মানও, তবে এটা নজরে রাখলে বিপদ এড়াতে পারবেন
Mangal Gochar 2026 : ৩ দিনের মাথায় মঙ্গলের কৃপা, আয় বৃদ্ধির সুযোগ এই রাশিতে ; কর্মজীবনে উন্নতি
৩ দিনের মাথায় মঙ্গলের কৃপা, আয় বৃদ্ধির সুযোগ এই রাশিতে ; কর্মজীবনে উন্নতি
Mangal Gochar 2026 : ১২ নভেম্বর সিংহে প্রবেশ করবে মঙ্গল, আর্থিক বিষয়ে সাবধান এই রাশিগুলি ; পারিবারিক বিবাদ এড়ান
১২ নভেম্বর সিংহে প্রবেশ করবে মঙ্গল, আর্থিক বিষয়ে সাবধান এই রাশিগুলি ; পারিবারিক বিবাদ এড়ান
Daily Astrology: কাল সকাল ১০ টা ১৫ মিনিট থেকে শুভ সময় শুরু, একগুচ্ছ সুখবর পাবেন, কোন কোন রাশির জাতকরা আছেন এই তালিকায় ?
কাল সকাল ১০ টা ১৫ মিনিট থেকে শুভ সময় শুরু, একগুচ্ছ সুখবর পাবেন, কোন কোন রাশির জাতকরা আছেন এই তালিকায় ?
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget