এক্সপ্লোর

Mahashivratri 2022: কদিন পরেই মহাশিবরাত্রি, তার আগে নজর বেশ কিছু অজানা তথ্যে

Mahashivratri 2022: চলতি বছরের পয়লা মার্চ, মঙ্গলবার পড়েছে মহাশিবরাত্রি। সারাবছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেন শিবভক্তরা।

কলকাতা: আর কদিন পরই মহাশিবরাত্রি (mahashivratri)। চলতি বছরের পয়লা মার্চ, মঙ্গলবার পড়েছে মহাশিবরাত্রি। সারাবছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করেন শিবভক্তরা। প্রতিমাসেই শিবরাত্রি পালিত হয়। কিন্তু মহাশিবরাত্রি দেবাদিদেবের আরাধনার সবচেয়ে বড় দিন। এমনটাই মনে করেন শিবের (lord shiva) উপাসকরা। এই দিনে ভারতের প্রতিটি শিবমন্দিরে ভিড় উপচে পড়ে ভক্তদের। এই দিনের বিশেষ তাৎপর্য কী? জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির অজানা কিছু তথ্য।

১. মাঘ মাসের কৃষ্ণপক্ষে মহাশিবরাত্রি পালিত হয়ে থাকে। শিবের উপাসকরা বলে থাকেন, এই তিথি মহাদেবের সবচেয়ে পছন্দের। 

২. মহাশিবরাত্রিতে নিয়ম, আচার মেনে শিবপুজো করলে দেবাদিদেব মহাদেবের আর্শীবাদ (blessings) পান উপাসকরা। 

৩. কঠোরভাবে উপোস করে মহাশিবরাত্রির দিন পুজো করতে হয়।  

৪. কথিত রয়েছে, এই দিনে পুজো করলে সহজেই সব মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। 

৫. পুরাণ অনুযায়ী, মহাশিবরাত্রির রাত সারা বছরের মধ্যে সবচেয়ে অন্ধকার রাত

৬. কথিত রয়েছে, এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব এবং পার্বতীয় বিবাহ হয়েছিল

৭. শিব ও শক্তি--এই দুই শক্তির মিলনের দিনটিতে মহাশিবরাত্রি (mahashivratri) পালন করা হয়ে থাকে।

৮. পুরাণমতে, মহাশিবরাত্রির ব্রত করলে সংযম ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ রজঃগুণ  এবং তমঃগুণগুলির সংযম শক্তি বাড়ে।

৯. অবিবাহিত থেকে বিবাহিত, নারী থেকে পুরুষ সকলেই শিবের উপাসনা করতে পারেন।

কী অর্পণ করবেন?
শিবলিঙ্গে জল বা দুধ (milk) ঢালা যায়। সবাই এই দিনটিতে সেটাই করে থাকেন। নিখুঁত বেলপাতা শিবঠাকুরের খুবই পছন্দের। মহাদেবের পছন্দের একাধিক ফুল রয়েছে। ধুতরো, আকন্দ ফুলের মালা শিবের খুব পছন্দের। এছাড়াও অপরাজিতা, শঙ্খপুষ্পী, নাগকেশরের মতো ফুলও অর্পণ করা যায়। 

পুজোর আগের দিন সংযম করতে হয়। আমিষ একেবারেই চলবে না। অনেকে ভাত খান না। সাবু খাওয়া যায়। ময়দার খাবারও খাওয়া যায়। তবে সাধারণ লবন একেবারেই খাওয়া যাবে না। ব্যবহার করা যাবে সন্দক নুন।    

আরও পড়ুন: কোন মন্ত্রে বেলপাতা অর্পণ, আর কীসে তুষ্ট হন দেবাদিদেব

সেরা শিরোনাম

Kalker Rashifal : শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
শনির কৃপায় কাল চমৎকার দিন এই রাশির, ভাগ্যচক্রে বড় পরিবর্তন
Shukra Gochar 2026: আগামী ৪০ দিনে রাশিচক্র তোলপাড়, শুক্র গোচরে কোন কোন রাশিতে সমস্যা তৈরি হবে?
আগামী ৪০ দিনে রাশিচক্র তোলপাড়, শুক্র গোচরে কোন কোন রাশিতে সমস্যা তৈরি হবে?
Kalker Rashifal : শনিবার সতর্ক থাকুন এই রাশি, মানসিক চাপ ; দাম্পত্য জীবনে মতপার্থক্যের আশঙ্কা
শনিবার সতর্ক থাকুন এই রাশি, মানসিক চাপ ; দাম্পত্য জীবনে মতপার্থক্যের আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় আয় বাড়তে পারে এই রাশির, মোটা টাকা রোজগারের সম্ভাবনা ; বাড়বে মর্যাদা
শনির কৃপায় আয় বাড়তে পারে এই রাশির, মোটা টাকা রোজগারের সম্ভাবনা ; বাড়বে মর্যাদা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget