এক্সপ্লোর

Rajyog 2025: মালব্য রাজযোগে যে কোনও কাজে বাজিমাত, হাতের মুঠোয় টাকা, রাজার আসনে এই ৫ রাশি

January Astro Tips: ২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে শুক্র। নিজের উচ্চ রাশিতে প্রবেশের পর শুক্র একটি অতি শুভ রাজযোগ তৈরি করবে।

কলকাতা: জানুয়ারি মাসের শেষে মীন রাশিতে প্রবেশ করার পর মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে শুক্র। এই রাজযোগ পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। কারা এর মাধ্যমে লাভবান হবেন জেনে নিন।

২৮ জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে শুক্র। নিজের উচ্চ রাশিতে প্রবেশের পর শুক্র একটি অতি শুভ রাজযোগ তৈরি করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী শুক্র যখন নিজের রাশি বা উচ্চ রাশিতে প্রবেশ করে তখন মালব্য রাজযোগের নির্মাণ হয়। উল্লেখ্য এটি পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম। 

এই যোগের প্রভাবে শুক্র ৫ রাশির জাতকদের অঢেল ধন-সম্পত্তি ও ঐশ্বর্যের আশীর্বাদ দেবে। পাশাপাশি প্রেম জীবনেও আনন্দের সঞ্চার হবে। উল্লেখ্য মীন রাশির কিছু গুণ শুক্রের সঙ্গে সমার্থক। যে কারণে মীন রাশিতে শুক্র উচ্চ অবস্থায় থাকে। এমন পরিস্থিতিতে এই রাজযোগ বৃষ, মিথুন-সহ ৫ রাশির জাতকদের জন্য প্রচুর লাভজনক প্রমাণিত হবে। শুক্রের রাশি পরিবর্তনের কারণে সৃষ্ট এই মালব্য রাজযোগ কোন কোন রাশির জন্য শুভ, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

বৃষ রাশি

শুক্রের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। এই গোচরের দ্বারা অঢেল লাভ অর্জন করতে পারবেন। মালব্য রাজযোগ জাতকদের সমস্ত ইচ্ছা পূরণ করবে। মামাবাড়ির আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। শত্রুরাও এ সময় বন্ধু হয়ে উঠত পারে। এই রাজযোগ বৃষ রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন ঘটাবে। তবে স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।

মিথুন রাশি

মালব্য রাজযোগ মিথুন জাতকদের কেরিয়ারে প্রচুর লাভ প্রদান করবে। আধিকারিক ও বরিষ্ঠরা আপনার প্রশংসা করবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো না-থাকলে তা এবার উন্নত এবং মজবুত হবে। কেরিয়ারের গড়ে তোলার ক্ষেত্রে বিদেশ থেকে কোনও ভালো প্রস্তাব পেতে পারেন। পাশাপাশি বিদেশ যাত্রার সুযোগও পাবেন। আমদানি-রফতানির ব্যবসা করেন যাঁরা, তাঁরা এ সময় ভালো পরিমাণে লাভ অর্জন করতে পারবেন। কেরিয়ারের জন্যও এই রাজযোগ খুবই ভালো। কর্মক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে।

কর্কট রাশি

জ্যোতিষ গণনা অনুযায়ী এই মহাপুরুষ রাজযোগ কর্কট জাতকদের জন্য বিশেষ ফলদায়ী প্রমাণিত হবে। মালব্য রাজযোগের পূর্ণ ফল তুলতে পারবেন এই রাশির জাতকরা। আধ্যাত্মিক ও ধর্মীয় কাজে রুচি বাড়বে। তীর্থস্থানের যাত্রার যোগ রয়েছে। কাজের কারণে দূরের যাত্রা করতে পারেন। ভাগ্যের সঙ্গ লাভ করবেন কর্কট রাশির জাতকরা। সমস্ত স্বপ্ন সত্যি প্রমাণিত হবে। নতুন গাড়ি ক্রয় করতে পারেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা এ সময় খাঁটি প্রেমের সন্ধান পাবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকৃষ্ট হবেন। কেরিয়ারে উন্নতি নিয়ে আসবে এই গোচর। ব্যাঙ্কিং, রেভিনিউর সঙ্গে জড়িত জাতকরা পর্যাপ্ত পরিমাণে মুনাফা অর্জনের শুভ সুযোগ পাবেন। বাণী মধুর হবে, এর মাধ্যমে উচ্চপদে আসীন ব্যক্তিদের আকৃষ্ট করতে সফল হবেন। পাশাপাশি বিবাহিত জাতকদের শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। সম্পত্তি সুখ লাভ করতে পারেন এই রাশির জাতকরা। সঙ্গীর সঙ্গে মিলে যৌথ সম্পত্তি বৃদ্ধি করতে পারেন। তবে আলস্য ত্যাগ করতে হবে।

ধনু রশি

মীন রাশিতে শুক্রের মালব্য রাজযোগ গঠন ধনু জাতকদের জন্য বিশেষ ফলদায়ী। ধনু জাতকরা গাড়ি ক্রয় করতে পারেন। আবার রিয়েল এস্টেট, সেল্স, আর্কিটেক্ট, ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের উন্নতি হবে। পারিবারিক জীবনও আনন্দে কাটাবেন ধনু জাতকরা।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Astro: এই রাশির ভাগ্যে শুধুই দুর্যোগ ! কেমন কাটবে রবিবার এই ৪ রাশির ? জানুন প্রতিকারের উপায়ও
এই রাশির ভাগ্যে শুধুই দুর্যোগ ! কেমন কাটবে রবিবার এই ৪ রাশির ? জানুন প্রতিকারের উপায়ও
Shani Vakri: বদলাচ্ছে শনির গতি, ৫ রাশিতে ব্যাঙ্ক ব্যালেন্স দ্বিগুণ, পদোন্নতিতে বিদেশ যাত্রা, ফ্ল্যাট কেনার যোগ
বদলাচ্ছে শনির গতি, ৫ রাশিতে ব্যাঙ্ক ব্যালেন্স দ্বিগুণ, পদোন্নতিতে বিদেশ যাত্রা, ফ্ল্যাট কেনার যোগ
শনির বক্রীই হবে আপনার জীবনে 'গেম-চেঞ্জার', সৌভাগ্যের দরজা খুলছে ৫ রাশির, বিরাট খবর
শনির বক্রীই হবে আপনার জীবনে 'গেম-চেঞ্জার', সৌভাগ্যের দরজা খুলছে ৫ রাশির, বিরাট খবর
Tata Nexon CAMO : উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?
উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget