এক্সপ্লোর

Surya Gochar 2024: হঠাৎ ধনলাভ, অর্থের জোয়ার; কর্মক্ষেত্রেও বিপুল সাফল্য; সূর্যের কৃপায় প্রায় একমাস 'গোল্ডেন টাইম' ৬ রাশির

Sun Transit in Libra: আগামী পরশু অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৭.৫২ মিনিটে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে থাকবেও প্রায় একমাস।

কলকাতা : পুজোর পরপরই ভাল সময় শুরু হতে চলেছে একাধিক রাশির। সৌজন্যে- সূর্যের রাশি পরিবর্তন। আগামী পরশু অর্থাৎ ১৭ অক্টোবর সকাল ৭.৫২ মিনিটে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে থাকবেও প্রায় একমাস। ১৬ নভেম্বর সকাল ৭.৪১ মিনিট পর্যন্ত। তারপর বৃশ্চিক রাশিতে চলে যাবে। সূর্যের এই রাশি পরিবর্তনে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে একাধিক রাশির।

সূর্যের রাশি পরিবর্তনে লাভবান হতে চলেছে কোন কোন রাশি ?

বৃষ রাশি (Brisha Rashi)- পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। যদি আপনার বিরুদ্ধে আদালতের মামলা বিচারাধীন থাকে, তবে তার সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে পারে। সূর্যের গোচরের কারণে বৃষ রাশির জাতকদের সাহস বাড়বে। শত্রুদের জয় করতে সফল হবেন।

মিথুন রাশি (Mithun Rashi) - যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। কোনো বড় সংস্থা থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। শিক্ষামূলক প্রতিযোগিতায় সাফল্য। চাকরির ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ শুভ হতে পারে। যাঁরা সম্প্রতি বিয়ে করেছেন, তাঁদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কর্কট রাশি (Karkat Rashi)- একাধিক লাভ মিলতে পারে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। চাকরিজীবীরা হঠাৎ করে পদোন্নতি পেতে পারেন। আপনাকে বড় পদ দেওয়া হতে পারে। এটি আপনার প্রভাব এবং আর্থিক দিক উভয়কেই শক্তিশালী করবে। বন্ধুর সঙ্গে ভাল সময় কাটতে পারে। আনন্দ-হুল্লোড় করতে পারবেন।

তুলা রাশি (Tula Rashi)- সূর্যের শুভ প্রভাবে তুলা রাশির জাতকদের হঠাৎ ধনলাভ হতে পারে। বৃহস্পতিবার থেকে আপনার টাকার অভাব হবে না। আয়ের নতুন উৎস পেয়ে সঞ্চয় ভাল হতে পারে। যাঁরা ব্যবসা করছেন তাঁরা লাভের সুযোগ পাবেন। চাকরিজীবীদের জন্যও সময় ভাল। নতুন চাকরি পেতে সফল হতে পারেন। 

মকর রাশি (Makar Rashi) - এই এক মাসে আপনি কিছু নতুন সম্পত্তি কিনতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগ আপনাকে আর্থিক সুবিধা এনে দিতে পারে। নতুন বাড়ি-গাড়ি কিনতে পারেন।

কুম্ভ রাশি (Kumbha Rashi) - চাকরিজীবীরা হঠাৎ কোনও বড় পদ পেতে পারেন। তাতে আপনার রোজগারও বাড়বে। আপনার নাম-যশ বাড়তে পারে। সময় অনুকূল থাকায় পরিশ্রম করলে সাফল্য পেতে পারেন বিভিন্ন পরীক্ষার্থী।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baba Vanga: বাবা ভাঙ্গার বড় ভবিষ্যদ্বাণী! আগামী ৭ দিনে এই ৫টি রাশিতে সোনার সময়, চাকরি-পরিবারে আসছে বিরাট বদল?
বাবা ভাঙ্গার বড় ভবিষ্যদ্বাণী! আগামী ৭ দিনে এই ৫টি রাশিতে সোনার সময়, চাকরি-পরিবারে আসছে বিরাট বদল?
Weekly Astrology: রাজনীতিবিদদের বড় সুযোগ ! বিবাহ থেকে ব্যবসা ও চাকরি, কেমন কাটবে এই সব রাশির সপ্তাহটি
রাজনীতিবিদদের বড় সুযোগ ! বিবাহ থেকে ব্যবসা ও চাকরি, কেমন কাটবে এই সব রাশির সপ্তাহটি
Daily Astrology: কাল শ্রাবণ মাসের সোমবার, বিশেষ যোগে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, শুভ সময় শুরু হচ্ছে কখন ? জেনে নিন
কাল শ্রাবণ মাসের সোমবার, বিশেষ যোগে ভাগ্য বদলাচ্ছে ৪ রাশির, শুভ সময় শুরু হচ্ছে কখন ? জেনে নিন
Daily Astrology: মেষ-সহ ৩ রাশির সোনায় সোহাগা, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, বিবাহযোগ্য ব্যক্তিরা পরিচিত ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন
মেষ-সহ ৩ রাশির সোনায় সোহাগা, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, বিবাহযোগ্য ব্যক্তিরা পরিচিত ব্যক্তির থেকে বিয়ের প্রস্তাব পেতে পারেন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget