এক্সপ্লোর

Surya Gochar: সূর্যের তেজে ৫ রাশির ভাগ্য ঝলমল, কেরিয়ার-ব্যবসায় এঁদের উন্নতি দেখে তাক লাগবে সবার!

Surya Gochar 2025: শাস্ত্র মতে যে রাশির জাতকদের ওপর সূর্যের আশীর্বাদ থাকে, তাঁরা জীবনে সবসময় উন্নতি অর্জন করেন, পাশাপাশি তাঁদের মান-সম্মান বৃদ্ধি পায়

কলকাতা: ১২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে কুম্ভে প্রবেশ করবে সূর্য। এই গোচরের দ্বারা পাঁচ রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। কেরিয়ার ও ব্যবসায় উন্নতির পাশাপাশি এঁদের ব্যক্তিগত জীবনেও উন্নতি ও সমৃদ্ধি দেখা যাবে। 

সূর্যকে আত্মা, পিতা, পদ ও ভাগ্যের কারক হিসেবে চিহ্নিত করে জ্যোতিষ শাস্ত্র। শাস্ত্র মতে যে রাশির জাতকদের ওপর সূর্যের আশীর্বাদ থাকে, তাঁরা জীবনে সবসময় উন্নতি অর্জন করেন, পাশাপাশি তাঁদের মান-সম্মান বৃদ্ধি পায়। 

এমন পরিস্থিতিতে সূর্যের রাশি পরিবর্তনও ব্যক্তির জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। ১২ ফেব্রুয়ারি সূর্য শনির রাশি কুম্ভে প্রবেশ করবে। এ দিন রাত ৯টা ৪০ মিনিটে পুত্রের রাশি কুম্ভে প্রবেশ করবে সূর্য। এই গোচরের শুভ প্রভাব পড়বে ৫ রাশির জাতকদের জীবনে। সূর্যের এই রাশি পরিবর্তন কাদের মুখে জয়ের হাসি ফোটাবে জেনে নেওয়া যাক।


মেষ রাশি

এই রাশির জাতকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। এই গোচরের দ্বারা জীবনে উন্নতি, আর্থিক লাভ ও সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এই গোচরের সময় নতুন সুযোগ পাবেন ও উন্নতি সম্ভব। বন্ধু ও সহকর্মীরা আপনার পাশে থাকবে। চাকরিজীবী জাতকরা নিজের বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায় অংশীদারদের সহযোগিতা লাভ করবেন ও মুনাফা বৃদ্ধি সম্ভব। আয় বৃদ্ধি এবং আর্থিক পরিস্থিত মজবুত হবে। ভাগ্যের সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা। ধনলাভের যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে চিন্তা কমবে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জীবনের একাধিক ক্ষেত্রে পরিবর্তন দেখা দেবে। আধ্যাত্মিক যাত্রা, কেরিয়ারে নতুন সুযোগ, ব্যবসায় লাভের জন্য সময় ভালো। প্রেম সম্পর্ক মজবুত হবে। পাশাপাশি স্বাস্থ্যোন্নতি সম্ভব। সূর্য গোচরের দ্বারা এই রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে। ধর্মীয় যাত্রা সম্ভব। এই যাত্রার দ্বারা আত্মিক শান্তি লাভ করবেন। সন্তানের উন্নতি দেখে আনন্দিত হবেন। চাকরিজীবী জাতকরা নতুন সুযোগ পাবেন এ সময়। নতুন চাকরি পেতে পারেন, পাশাপাশি বর্তমান চাকরিতে উন্নতি সম্ভব। এর ফলে সন্তুষ্টি অনুভব করবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা এ সময় একাধিক সুসংবাদ পাবেন। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে, সম্পর্ক মজবুত হবে। চাকরির নতুন সুযোগ পেতে পারেন এই রাশির জাতকরা। ব্যবসায়ীরা শেয়ার মার্কেটের দ্বারা লাভান্বিত হবেন। ধনলাভের দ্বারা সন্তুষ্টি অর্জন সম্ভব। এরই সঙ্গে সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে ও ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে। সিংহ রাশির জাতকদের জীবনে একাধিক পরিবর্তন দেখা দিতে পারে। ব্যক্তিগত সম্পর্ক সবচেয়ে বেশি প্রভাবিত হবে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। পাশাপাশি বর্তমান সম্পর্ক দৃঢ় হবে।


কন্যা রাশি

কুম্ভ রাশিতে সূর্যের প্রবেশের ফলে কন্যা রাশির জাতকরা জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। আধ্যাত্মিক যাত্রা সম্ভব। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন। আবার আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘযাত্রার দ্বারা আত্মিক সন্তুষ্টি অর্জন করতে পারবেন এই রাশির জাতকরা। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। তাঁদের উন্নতি দেখে আনন্দিত হবেন। চাকরিজীবী জাতকরা নতুন সুযোগ পাবেন।

তুলা রাশি

সূর্যের রাশি পরিবর্তন তুলা জাতকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করবে। বিদেশ যাত্রার সুযোগ পাবেন। আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি কেরিয়ারেও নতুন পথ উন্মুক্ত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে ও পারিবারিক জীবনে আনন্দ থাকবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। এ সময় নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসায় মুনাফা সম্ভব। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Nexon CAMO : উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?
উৎসবের আগে ধামাকা টাটার, নিয়ে এল নেক্সন ক্য়ামো এডিশন, আলাদা কী আছে ?
Tomorrow Horoscope: অর্থ দ্বিগুণ হবে এই রাশির ! উন্নতি এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ?
অর্থ দ্বিগুণ হবে এই রাশির ! উন্নতি এই সব ক্ষেত্রে, আগামীকাল কেমন কাটবে রাশিচক্রের শেষ ৪ রাশির ?
Daily Astro: গাড়ি চালাবেন না এই রাশির জাতক-জাতিকারা ! তবে উন্নতি ঘটবে এই ২ রাশির ভাগ্যে, কেমন কাটবে শুক্রবার ?
গাড়ি চালাবেন না এই রাশির জাতক-জাতিকারা ! তবে উন্নতি ঘটবে এই ২ রাশির ভাগ্যে, কেমন কাটবে শুক্রবার ?
Astro: এই ৩ রাশির জীবনে কঠিন সময় ! জীবনে সঙ্কট কোন কোন ক্ষেত্রে? জানুন কেমন কাটবে আগামীকাল
এই ৩ রাশির জীবনে কঠিন সময় ! জীবনে সঙ্কট কোন কোন ক্ষেত্রে? জানুন কেমন কাটবে আগামীকাল

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget