এক্সপ্লোর

Vastu Tips : কেন পুজোর ঘরে অবশ্যই জল রাখবেন ?

Water in Puja Ghar : ঘরে কোন জিনিস কোন দিকে রাখতে হবে, তাও বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে। পুজোর ঘরের সঙ্গে সম্পর্কিত বাস্তুর কিছু নিয়ম রয়েছে

কলকাতা : বাস্তুশাস্ত্র ইতিবাচক এবং নেতিবাচক শক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বাস্তুতে বাড়ির প্রতিটি দিক ও ঘরের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে কোন জিনিস কোন দিকে রাখতে হবে, তাও বাস্তুশাস্ত্রে বর্ণিত হয়েছে। পুজোর ঘরের সঙ্গে সম্পর্কিত বাস্তুর কিছু নিয়ম রয়েছে। বাস্তু মতে, পুজোর ঘরে জল রাখা প্রয়োজন। কিন্তু, কেন এটি করা উচিত ?

কেন পুজোর ঘরে জল রাখবেন ?

প্রতিটি বাড়িতে অবশ্যই একটি পুজোর ঘর থাকে। সেখানে পূজার সামগ্রী - শঙ্খ, ঘণ্টা, চন্দন কাঠের বাটি, তামার মুদ্রা, গঙ্গাজল ও জল পাত্র রাখা হয়। অনেক বাড়িতে পাত্রের পরিবর্তে জলের কলস রাখা হয়। পুজোর আগে ভগবানের মূর্তিকে জল দিয়ে স্নান করানোর পর পুজোর স্থানে জল ছিটিয়ে পবিত্র করা হয়। সেজন্য পূজার স্থানে একটি পাত্রে জল রাখা হয়।

এটা বিশ্বাস করা হয় যে, বরুণ দেব জলের রূপে প্রতিষ্ঠিত। বিশ্বাস অনুসারে, জলকে বরুণ দেব রূপে পুজো করা হয় এবং তিনি বিশ্বকে রক্ষা করেন। পুজোর ঘরে জলে কিছু তুলসি পাতা রাখলে সেই জল বিশুদ্ধ হয়। বিশুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এই জল আচমন যোগে পরিণত হয়। এই জল দিয়ে পুজোর স্থান শুদ্ধ হলে দেব-দেবীরা প্রসন্ন হন।

যদি পুজোর স্থান উত্তর ও উত্তর-পূর্ব কোণে হয়, তাহলে অবশ্যই এখানে জল রাখবেন। এতে পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। পুজোর স্থানে তামার পাত্রে জল রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বাস্তু অনুসারে, পুজোর ঘরে জল রাখলে ঘরে ইতিবাচক শক্তি আসে।

প্রসঙ্গত, বাস্তু মতে, বাড়ির পুজোর ঘর কখনই সিঁড়ির নীচে তৈরি করা উচিত নয়। সিঁড়ির নীচের স্থানকে বাস্তুতে অশুভ মনে করা হয়। সিঁড়ির নীচে মন্দির তৈরি হলে বাড়িতে সর্বদা বিবাদ থাকে। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে প্রতিনিয়ত মনোমালিন্য লেগেই থাকে। 

বাথরুমের পাশে কখনই বাড়িতে পুজোর ঘর তৈরি করবেন না। বাথরুমের উপরে বা নীচে একটি উপাসনালয় তৈরি করা এড়িয়ে চলুন। বাস্তুতে বাথরুমের সংস্পর্শে উপাসনাগৃহ নির্মাণ করা অত্যন্ত অশুদ্ধ বলে বিবেচিত হয়। এতে বাড়ির সদস্যদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বাস্তু মতে, ঘরের মন্দির কখনই বেসমেন্টে তৈরি করা উচিত নয়। 

ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

সেরা শিরোনাম

Daily Astrology: পুজোর আগে হাত ফাঁকা ? পরিবারের জন্য কিছু কিনতে পারেননি ? অর্থকষ্টে দিন কাটাচ্ছেন ? কাল হনুমানজির আশীর্বাদে বড় প্রাপ্তিযোগ এই ২ রাশির জাতকদের
পুজোর আগে হাত ফাঁকা ? পরিবারের জন্য কিছু কিনতে পারেননি ? অর্থকষ্টে দিন কাটাচ্ছেন ? কাল হনুমানজির আশীর্বাদে বড় প্রাপ্তিযোগ এই ২ রাশির জাতকদের
Daily Astrology : মালব্য যোগে কপাল খুলছে, বেতন বেড়ে যেতে পারে, বসের নজরে পড়ে যেতে পারেন, তালিকায় কোন কোন রাশি ?
মালব্য যোগে কপাল খুলছে, বেতন বেড়ে যেতে পারে, বসের নজরে পড়ে যেতে পারেন, তালিকায় কোন কোন রাশি ?
Astrology : আজই হতে পারে চমৎকার ! শুক্র অস্ত যেতেই ৫ রাশির ভাগ্যে রকেট গতি, লাভের পাহাড়ে আপনি
আজই হতে পারে চমৎকার ! শুক্র অস্ত যেতেই ৫ রাশির ভাগ্যে রকেট গতি, লাভের পাহাড়ে আপনি
Durga Pujo: দুর্গা পুজোর মধ্যেই দু’বার গজকেশরী রাজযোগ, সর্বসিদ্ধি যোগ! চার রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন
দুর্গা পুজোর মধ্যেই দু’বার গজকেশরী রাজযোগ, সর্বসিদ্ধি যোগ! চার রাশির জীবনে আসতে পারে বড় পরিবর্তন

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget