এক্সপ্লোর

Vishwakarma Puja: ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো, রইল নির্ঘণ্ট

ভাদ্র মাসের সংক্রান্তির দিন হয় বিশ্বকর্মা পুজো ৷ আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি বলা হয়।

কলকাতা: তিনি কারিগরীর দেবতা। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবতাদের শিল্পী তিনি। ভাদ্র মাসের সংক্রান্তির দিন হয় বিশ্বকর্মা পুজো ৷ আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ভাদ্র মাসের সংক্রান্তিকে কন্যা সংক্রান্তি বলা হয়। বিশ্বকর্মা পুজোর সর্বার্থ সিদ্ধি যোগ প্রাত শুরু হবে ৬টা ৭ মিনিটে। পঞ্জিকা অনুসারে বিশ্বকর্মা পুজোর মাহেন্দ্র যোগ শুরু হবে রাত ১০টা ২০ মিনিট ১৫ সেকেন্ড থেকে। শেষ হবে ১১টা ৭ মিনিট ৩২ সেকেন্ডে।

হিন্দুশাস্ত্র অনুসারে দেবদেবীর আরাধানার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। মূলত তিথি এবং পুজোর সময় নির্ধারণ হয় চন্দ্রের গতির উপর নির্ভর করে। ব্যতিক্রম বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো নির্ধারণ হয় সূর্যের গতি নির্ধারণ করে। কন্যা সংক্রান্তি শুরু হবে রাত ১টা ২৯ মিনিটে রাহুকাল শুরু হবে সকাল ১০টা ৪৩ মিনিটে। শেষ হবে ১২টা ১৫ মিনিটে।  গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর তিথি  শুক্ল পক্ষ একাদশী ঘ ৮টা ৩৪ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত। এই পুজোয় একাধিক মন্ত্র রয়েছে। বিশ্বকর্মা পুজোর সহজ মন্ত্র -- দংশপালঃ মহাবীরঃ সুচিত্রঃ কর্মকারকঃ। বিশ্বকৃৎ বিশ্বধৃকতঞ্চ বাসনামানো দণ্ডধৃক। ওঁ বিশ্বকর্মণে নমঃ।

তিনি স্থাপত্য, শিল্প, সৃষ্টি এবং  বিভিন্ন নির্মাণের দেবতা।বিভিন্ন কল-কারখানা, অফিস ও অন্যান্য নির্মাণ স্থানে বিশ্বকর্মার পুজো করা হয়।স্বর্ণকার,কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্তরা কর্ম দক্ষতা অর্জনের জন্য এই বিশ্বকর্মা পুজো করে থাকেন।

বিশ্বকর্মা পুজোর সঙ্গে ওই একই সময় আরেকটি প্রচলিত রীতি আছে। যার নাম রান্না পুজো। যাকে অরন্ধন উৎসবও বলা হয়ে থাকে। অরন্ধনকে অনেকেই মনসা পুজোর অংশ হিসাবে মনে করেন। মনসা পুজোর ঘট বসিয়ে ফণিমনসা গাছের ডাল ঘটে রাখা হয়। এরপর শুরু হয় রান্নার কাজ। রাতে রান্না করার পর পরদিন বাসি খাবার খাওয়া হয়। এর অর্থ ভাদ্র মাসে রান্না করে আশ্বিনে খাওয়া। আগের দিন রান্না করা হয়ে থাকে। পরের দিন অর্থাৎ ১ আশ্বিন তা খাওয়া হয়।

 

 

 

সেরা শিরোনাম

Baba Vanga : ৪ মাসেই বদলাচ্ছে ৫ রাশির ভাগ্য ! এই বছরই হাতে আসতে পারে প্রচুর টাকা? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সত্যি?
৪ মাসেই বদলাচ্ছে ৫ রাশির ভাগ্য ! এই বছরই হাতে আসতে পারে প্রচুর টাকা? বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সত্যি?
Friday Astro: ব্যবসায় বিপুল মুনাফা ও আর্থিক লাভের যোগ এই সব রাশির ভাগ্যে ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
ব্যবসায় বিপুল মুনাফা ও আর্থিক লাভের যোগ এই সব রাশির ভাগ্যে ! কোন কোন ক্ষেত্রে বাধা ? পড়ুন শুক্রবারের রাশিফল
Shani Vakri : শনি-বক্রীতে শুরু ভয়ঙ্কর কঠিন সময় , বড়সড় ধাক্কা আর্থিক ক্ষেত্রে, টালমাটাল পরিস্থিতিতে ৩ রাশি
শনি-বক্রীতে শুরু ভয়ঙ্কর কঠিন সময় , বড়সড় ধাক্কা আর্থিক ক্ষেত্রে, টালমাটাল পরিস্থিতিতে ৩ রাশি
Astrology: কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান
কাল দুপুর ১২ টার পর শুভসময় শুরু, একগুচ্ছ সুখবর মকর-সহ ৩ রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget