এক্সপ্লোর

Weekly Horoscope: বৈবাহিক জীবনে অশান্তি, শ্বশুরবাড়ি থেকে অর্থলাভের সম্ভাবনা, বিশদে জেনে নিন সাপ্তাহিক রাশিফল

Weekly Astrology: জানুন এই সপ্তাহের রাশিফল।

মেষ রাশি

বিভিন্ন ক্ষেত্র থেকে আয়ের সুযোগ বাড়বে। সরকারি কর্মী হলে ভাল সুযোগ আসবে। আচমকা বদলির সম্ভাবনা রয়েছে। শুরুতে অস্বস্তি হলেও, আপনিই লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বনিবনা না হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তির সম্ভাবনা রয়েছে। তবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। দীর্ঘমেয়াদি ক্ষেত্রে তা লাভজনকও হবে। হাতে অর্থ আসবে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। সন্তান সঠিক সময়েই পরিশ্রমের মূল্য পাবে। পড়াশোনার সঙ্গে যুক্ত যারা, আরও পরিশ্রমের প্রয়োজন। 

সপ্তাহের টিপ: বুদ্ধি খাটিয়ে কাজ করুন।

বৃষ রাশি

সাংসারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। আপস না করলে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। কাজের জায়গায় সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। সহকর্মীরা আপনার কাছ থেকে পরামর্শ উপদেশ নিতে পারেন। গাড়ি কেনার ভাবনা উদয় হতে পারে। খরচ বাড়বে। আড়াল থেকে আঘাত হানতে পারে শত্রুপক্ষ। নতুন দিগন্তের খোঁজ করতে পারেন আপনি। জ্ঞানের ভাণ্ডার বাডা়নোর কথা মাথায় আসতে পারে। 

সপ্তাহের টিপ: জ্ঞান অর্জন করুন।

মিথুন রাশি

এমন মানুষের সঙ্গে পরিচয় ঘটবে, যিনি আপনার ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মনের শান্তির জন্য বেড়াতে যেতে পারেন। নিজেই যাবতীয় সমস্যা সামলাতে পারবেন। কাজের জায়গায় গতি বাড়বে। ব্যবসায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা। অর্থনৈতিক অবস্থার উন্নতি। বড়দের সম্মান করুন। তাঁদের উপদেশ কাজে লাগতে পারে।

সপ্তাহের টিপ: বড়দের সম্মান করুন।

কর্কট রাশি

কাজের জায়গায় আরও পরিশ্রম করতে হতে পারে। গুরুদায়িত্বও পেতে পারেন। আধ্যাত্মিক এবং ধর্মীয় চেতনা বাড়বে। পারিবারিক সমস্যার ক্ষেত্রে আরও সংবেদনশীল হতে হবে। কথা বলার সময় সতর্ক হোন শব্দচয়নে। আপনার পরিশ্রমের ফল পেতে পারেন ভাই-বোন। নিজের আচরণেও সংযমী হোন। বুকে ব্যথা বা বদ হজমের সমস্যা ভোগাতে পারে। 

সপ্তাহের টিপ: আরও দায়িত্বশীল হোন।

সিংহ রাশি

আচরণ হোক সংযত। কাজ ঠিকঠাক উতরে গেলে আত্মবিশ্বাস বাড়বে। তবে মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে সম্পর্কেও প্রভাব পড়তে পারে। ব্যবসার জন্য ভাল সময়। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে। তবে স্বাস্থ্যের সমস্যা ভোগাতে পারে। তাই নিজের ভাল থাকার উপর জোর দিন। 

সপ্তাহের টিপ: স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা রাশি

এই সপ্তাহে খরচের বহর বাড়বে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতা যতই বেশি হোক না কেন, আপনিই এগিয়ে থাকবেন। মাথায় দুনিয়ার চিন্তা ভর করবে। কাজের জায়গায় সুফল মিলবে। আইনি ঝামেলায় না জড়ানোই ভাল। তাতে অনেক টাকা গলে যাওয়ার সম্ভাবনা। বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি। 

সপ্তাহের টিপ: খরচে রাশ টানুুন

তুলা রাশি

এই সপ্তাহে আয়বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রোজগারের নতুন উপায়ও তৈরি হবে। ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসবে। পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে। সন্তানদের সাফল্যে গর্ববোধ করবেন। প্রেমের সম্পর্কে বাধা-বিপত্তি আসতে পারে। সম্পত্তিতে বিনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। 

সপ্তাহের টিপ: নতুন সুযোগকে কাজে লাগান।

বৃশ্চিক রাশি

কাজের জায়গায় উন্নতি। নিজের কাজের উপর নিয়ন্ত্রণ থাকবে। নতুন কোনও প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন। বেতনবৃদ্ধির পাশাপাশি পদোন্নতির সম্ভাবনা। সুযোগ-সুবিধার পাশাপাশি বাধা-বিপত্তি দুশ্চিন্তায় রাখতেচ পারে সরকারি কর্মীরা। আপনার সাফল্যে গর্ববোধ করবেন পরিবারের লোকজন। সাংসারিক জীবন ভাল চলবে। বাবার সহযোগিতায় নতুন কাজে হাত দিতে পারেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ।  

সপ্তাহের টিপ: বাবা-মায়ের হাত থাক মাথার উপর।

ধনু রাশি

সপ্তাহের শুরুতে সুখবর আসতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে। আত্মবিশ্বাসের পাশাপাশি অর্থ এবং সম্পদবৃদ্ধির সম্ভাবনা। সরকারি ক্ষেত্রে কাজের সুযোগ। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। ভাই-বোনকে নিয়ে উদ্বেগ থাকবে। বিদেশ সফররের সুযোগ। 

সপ্তাহের টিপ: বাবার খেয়াল রাখুন।

মকর রাশি

পারিকারিক সম্পত্তি পেতে পারেন। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। কোনও রকম বেআইনি কাজকর্মে অংশ না নেওয়াই শ্রেয়। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাহায্য় মিলতে পারে।  নতুন ব্যবসার জন্য ভাল সময়। জীবন সঙ্গীর স্বাস্থ্য  চিন্তা বাড়াতে পারে। শত্রুপক্ষের থেকে সাবধান থাকুন। কোমরের যন্ত্রণা ভোগাতে পারে।

সপ্তাহের টিপ: নিজের নীতিতে অটল থাকুন।

কুম্ভ রাশি

স্বাস্থ্যের উন্নতি। গত সপ্তাহের থেকে কর্মসক্রিয়তা বাড়বে। বিবাহিত জীবনে সমস্যা তৈরি হতে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণ করুন। ব্যবসার জন্য সময় অনুকুল। এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, যা আপনার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলবে। সংসারে খরচ বাড়বে। নতুন বাড়ি বা ফ্ল্যাট, গাড়ি অথবা জমি কেনার ভাবনা। অস্বাস্থ্যকর জীবনযাপন এড়িয়ে চলুন। 

সপ্তাহের টিপ: রাগ, জেদ নিয়ন্ত্রণ করুন।

মীন রাশি

আইনি লড়াইয়ে জয়ের সম্ভাবনা। শত্রুপক্ষকে বুদ্ধিতে মাত দিন। আয়-ব্যয়ে ভারসাম্য থাকবে। কাজের জায়গায় সাফল্য আসবে। পরিবারেও সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায় বিনিয়োগে লাভের সম্ভাবনা। পরিবারের সহযোগিতাও মিলবে। বিদেশযাত্রার সম্ভাবনা। জ্বর, সর্দি ভোগাতে পারে। 

সপ্তাহের টিপ: ব্যবসায় বিনিয়োগ করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weekly Horoscope: ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
ধনুর ভাগ্যে বড় সাফল্য, মকরের হাতে নতুন দায়িত্ব! সপ্তাহ কেমন কাটবে?
Weekly Horoscope: তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
তুলা রাশির হাতে আসবে টাকা, বৃশ্চিকের মিলবে নতুন কাজ! জেনে নিন সাপ্তাহিক রাশিফল
Shani Vakri 2026: শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
শনির বক্রী গতিতে জেরবার হবে ৩ রাশি, একাধিক স্বাস্থ্য সমস্যা, অর্থ কষ্টের আশঙ্কা
Kalker Rashifal : আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক
আয়-রোজগার নিয়ে চিন্তা পিছু ছাড়বে না এই রাশির, কর্মক্ষেত্রে থাকুন সতর্ক

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget