এক্সপ্লোর

Audi Q7: নতুন অবতারে আসছে অডির Q7, ফিরতে পারে মাইল্ড-হাইব্রিড ডিজেল ভ্যারিয়েন্টও

New Cars: নতুন Q7-এর বাহ্যিক ডিজাইনে বড় পরিবর্তন আনা হয়েছে। আগের তুলনায় গাড়িটিকে আরও শার্প ও বক্সি লুক দেওয়া হয়েছে। সামনের অংশে রয়েছে বড় সিঙ্গেল-ফ্রেম গ্রিল, নতুন LED লাইটিং সিগনেচার।

কলকাতা: বিলাসবহুল SUV সেগমেন্টে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে অডির জনপ্রিয় মডেল Q7-এর পরবর্তী প্রজন্ম । নতুন Audi Q7-কে আরও আধুনিক, আকর্ষণীয় এবং প্রযুক্তিনির্ভর করে তৈরি করেছে সংস্থা । আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশের পর এবার ভারতের বাজারেও এই গাড়ির আগমনের জোর সম্ভাবনা তৈরি হয়েছে ।         

আরও পড়ুন: কোন আয়কর রিটার্ন ফর্ম ফিলআপ করবেন আপনি? ভুল ফর্ম ভরলেই আসতে পারে IT নোটিস

নতুন Q7-এর বাহ্যিক ডিজাইনে বড় পরিবর্তন আনা হয়েছে । আগের তুলনায় গাড়িটিকে আরও শার্প ও বক্সি লুক দেওয়া হয়েছে । সামনের অংশে রয়েছে বড় সিঙ্গেল-ফ্রেম গ্রিল, নতুন LED লাইটিং সিগনেচার এবং আরও উঁচু ও শক্তিশালী রিয়ার স্ট্যান্স । ফলে SUV-টির উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম ও দৃষ্টিনন্দন হয়েছে ।         

ইন্টেরিয়রেও এসেছে বড়সড় পরিবর্তন । সর্বাধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেমের পাশাপাশি যাত্রীর জন্য আলাদা ডিসপ্লে স্ক্রিন রাখা হয়েছে । এছাড়া ট্রান্সপারেন্ট প্যানোরামিক সানরুফ, 4D অডিও সিস্টেম, বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত এয়ার ভেন্টসহ একাধিক আধুনিক ফিচার যুক্ত হয়েছে । তবে আগের মতোই এটি সাত আসনের SUV হিসেবেই বাজারে আসবে ।         

আরও পড়ুন: E85 ফ্লেক্স-ফুয়েল গাড়ির দাম কি বাড়বে? নতুন প্রযুক্তির জন্য কত বেশি খরচ হতে পারে ক্রেতাদের?

সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ডিজেল ইঞ্জিনের প্রত্যাবর্তন । নতুন Q7-এ একটি V6 ডিজেল ইঞ্জিনের সঙ্গে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি যুক্ত করা হতে পারে । এর ফলে জ্বালানি দক্ষতা বাড়বে এবং দীর্ঘ দূরত্বের যাত্রায় আরও ভালো পারফরম্যান্স মিলবে । পাশাপাশি প্লাগ-ইন হাইব্রিড পেট্রোল এবং V6 টার্বো-পেট্রোল বিকল্পও উপলব্ধ থাকতে পারে ।         

গাড়িটিতে এয়ার সাসপেনশন ও রিয়ার-হুইল স্টিয়ারিংয়ের মতো উন্নত প্রযুক্তিও থাকছে, যা ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে । ভারতের বাজারে Q7 অডির অন্যতম গুরুত্বপূর্ণ মডেল হওয়ায় নতুন প্রজন্মের এই SUV-টি ভবিষ্যতে বড় ভূমিকা নিতে পারে । যদিও এর জন্য অপেক্ষা কিছুটা দীর্ঘ হতে পারে । বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের শেষের দিকে বা তারও পরে ভারতের বাজারে নতুন Audi Q7 লঞ্চ হতে পারে ।         

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget