এক্সপ্লোর

Bajaj Bikes: ১০ হাজার টাকা দাম কমেছে বাজাজের নয়া সিএনজি বাইকের ? কী জানাল সংস্থা ?

Bajaj Freedom 125 CNG Price: বাজাজ অটো জানিয়েছে, একটি ফার্মের পক্ষ থেকে দাম কমানোর খবর ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। কোনো দাম কমায়নি বাজাজ। বাজারে যে গুজব ছড়িয়ে এই দাম কমানোকে কেন্দ্র করে তা ভুয়ো।

Bajaj Freedom 125 CNG Price Cut: বাজাজ অটো সংস্থা পৃথিবীর প্রথম সিএনজি বাইক নিয়ে এসেছে বাজারে। ভারত সহ আরও ৮টি দেশের বাজারে এই বাইক (Bajaj Bikes) লঞ্চ হয়েছে। বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি বাইককে ঘিরে বিপুল উন্মাদনা চলছে বাজারে। আর এরই মধ্যে জানা গিয়েছে এই বাইকের দাম ১০ হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে। অনেক সস্তায় এই বাইক কেনার (Bajaj Freedom 125 CNG) সুযোগ রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বাইক নির্মাতা সংস্থা বাজাজ অটো জানিয়েছে যে এই সংবাদ সম্পূর্ণ ভুয়ো।

বাজাজ অটো জানিয়েছে যে একটি ব্রোকারেজ ফার্মের পক্ষ থেকে এই দাম কমানোর খবর ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা। কোনো দাম কমায়নি বাজাজ। বাজারে যে গুজব ছড়িয়ে এই দাম কমানোকে কেন্দ্র করে তা আদপে ভুয়ো।

এর আগে অক্টোবর মাসে বাজা অটো সংস্থা এই সিএনজি বাইকের দাম খানিক কমিয়েছিল, তবে এর মধ্যে নতুন করে আর কোনো দাম কমেনি।

বাজাজ ফ্রিডম ১২৫-এর টপ এন্ড মডেলের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। বাজাজ অটো জানিয়েছে এই বাইকের মডেলের দামে কোনো বদল আসেনি এবং বাইকের ফিচার্সেও কিছু বদল আসেনি।

Bajaj Bikes: ১০ হাজার টাকা দাম কমেছে বাজাজের নয়া সিএনজি বাইকের ? কী জানাল সংস্থা ?

দেশের বাজারে বাজাজের সমস্ত সিএনজি বাইক ভ্যারিয়ান্টের বিক্রির মোট ৭২ শতাংশ সেলসই এসেছে বাজাজ সিএনজির টপ এন্ড ভ্যারিয়ান্টের। বাজাজ ফ্রিডম ১২৫-এর বেস ভ্যারিয়ান্টও ১৩ শতাংশ সেলস এনেছে বাজারে।

অক্টোবর মাসে এই সংস্থা বাজাজ ফ্রিডম ১২৫ বাইকের এন্ট্রি লেভেল ভ্যারিয়ান্টের দাম খানিক কমিয়েছিল। ৯৫ হাজার টাকা থেকে দাম কমিয়ে সেই সময় করা হয়েছিল ৯০ হাজার টাকা। আরো গ্রাহককে আকৃষ্ট করতেই মূলত এই দাম কমানো হয়েছিল।

এই সিএনজি বাইকের মিড ভ্যারিয়ান্টের বিক্রিও ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। এই ভ্যারিয়ান্টের বর্তমান দাম ৯৫ হাজার টাকা।

বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি

দেশের প্রথম এবং একইসঙ্গে সারা বিশ্বের প্রথম সিএনজি বাইক এই বাজাজ ফ্রিডম ১২৫। এতে আছে ৪ স্ট্রোকের এয়ার-কুলড ইঞ্জিন, এই ইঞ্জিনের মাধ্যমে ৮০০০ আরপিএমে ৯.৫ পিএস শক্তি উৎপন্ন হয় এবং ৫০০০ আরপিএমে ৯.৭ পিএস শক্তি উৎপন্ন হয়। একবারে এই বাইকে ২ কেজি সিএনজি ভরানো যাবে। এর কারণে একবারে এই বাইকে যাওয়া যাবে প্রায় ২০০ কিমি রাস্তা।

বাজাজের এই বাইকে পেট্রোল মোডেও চালানো যাবে যদি প্রয়োজন পড়ে। এতে ২ লিটার পেট্রোল ভরার জায়গা রয়েছে। এই পেট্রোল মোডে বাইকে যাওয়া যাবে ১৩০ কিমি রাস্তা। বাইকের এক্স শোরুম দাম রাখা হয়েছে ৮৯,৯৯৭ টাকা থেকে। টপ এন্ড মডেলের দাম রয়েছে ১ লাখ ১০ হাজার টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Car Modification: নিজের ইচ্ছেমত গাড়ির রং বদলালেই মোটা অঙ্কের জরিমানা ? কী নিয়ম রয়েছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget