এক্সপ্লোর

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

Kolkata News: স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সকলে আবেদন জানাবেন যাতে পাঠাগার পুনরুদ্ধার করা যায়, এই কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা : ভবানীপুরে ভেঙে পড়ল ৮২ বছরের পুরনো লাইব্রেরির একাংশ। ঘটনাস্থলে পুলিশ-দমকল। তবে কোনও হতাহতের খবর নেই। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের ভবানীপুর পাঠাগারের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বুধবার ১২ অগস্ট সন্ধ্যায়। আচমকাই ঘটেছে দুর্ঘটনা। ধীরেন্দ্রনাথ ঘোষ রোডের পাশের লেন ভেঙে পড়া লাইব্রেরির অংশে আটকে যায়। অনুমান, বেশ কয়েকদিন ধরে কলকাতায় যে ভারী বৃষ্টি হচ্ছে, তার জেরে জল জমে গিয়েই পাঠাগারের এই অংশ আচমকা বসে যায়, ভেঙে পড়ে। পাঠাগারের সঙ্গে যুক্ত স্থানীয় মহিলারা জানিয়েছেন, নিজেদের অর্থেই কার্যত এই লাইব্রেরি এতদিন চালিয়ে আসছেন তাঁরা। এভাবে আচমকা পাঠাগারের একটা অংশ ভেঙে পড়ায় মুষড়ে পড়েছেন তাঁরাও। স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সকলে আবেদন জানাবেন যাতে পাঠাগার পুনরুদ্ধার করা যায়, এই কথাও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকার অনেকেই বহু পুরনো এই পাঠাগারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কেউ বলছেন, এভাবে লাইব্রেরি ভেঙে যাওয়া অনেকটা 'সন্তান বিয়োগের' সমান। লাইব্রেরির এক আধিকারিক জানিয়েছেন, তিনি খবর পেয়ে কার্যত ভয়ে কাঁটা হয়ে এলাকায় এসে পৌঁছেছেন, কী সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে সেটা ভেবে। লাইব্রেরির এক কমবয়সী আধিকারিক প্রথম পাঠাগারের একাংশ ভেঙে পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন বলে জানা গিয়েছে। যে বাড়িতে এই পাঠাগার রয়েছে সেটিও প্রায় ২০০ বছরের পুরনো বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। দ্রুত রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। জোরকদমে কাজ চালায় তারা। ৮২ বছরের পুরনো পাঠাগারের একাংশ এভাবে ভেঙে পড়ায় মন খারাপ স্থানীয় বাসিন্দাদের এবং লাইব্রেরির সঙ্গে যুক্ত এলাকাবাসীর। 

আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের 

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে কলকাতায়। আজও দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। ১৩ অগস্ট বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতাও। অন্যদিকে, ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। জারি হয়েছে লাল সতর্কতা। এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এইসব জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে অথবা ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dengue Update: রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কলকাতায় কত আক্রান্ত ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কলকাতায় কত আক্রান্ত ?
West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
District News: ছিনতাই আটকানোর চেষ্টা, মাঝরাস্তায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
ছিনতাই আটকানোর চেষ্টা, মাঝরাস্তায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Advertisement

ভিডিও

Sumit Roy: সুমিত রায়-সুজয় হাজরার টাকার লেনদেন নিয়ে এবার একাধিক তথ্য চলে এল তদন্তকারীদের হাতে
Samik Bhattacharya:
Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল
ECI on Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূল'র জমা দেওয়া নথির প্রেক্ষিতে তথ্য চেয়ে মমতাকে চিঠি কমিশনের
ECI on TMC: 'জোড়াফুল' কার? শুনানির পর কালীঘাট তৃণমূল-এর কাছে নথি চাইল কমিশন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamamta: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update: রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কলকাতায় কত আক্রান্ত ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কলকাতায় কত আক্রান্ত ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Bollywood News: অসুস্থতার কারণে ওজন বেড়েছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অভিনেত্রী বলছেন...
অসুস্থতার কারণে ওজন বেড়েছে, তাতেও সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার! অভিনেত্রী বলছেন...
Embed widget