এক্সপ্লোর

Bikes Under 1.5 Lakh: হিরো, হোন্ডা নাকি টিভিএস, দেড় লাখের মধ্যে কোন বাইকে পাবেন দুরন্ত মাইলেজ, সেরা ফিচার্স ?

Best Bikes Under 1.5 Lakh: আপনি যদি দেড় লক্ষ টাকার মধ্যে নতুন বাইক কিনতে চান যা ভাল মাইলেজ দেবে, তাহলে আপনার জন্য এই তিন সংস্থার আলাদা আলাদা তিনটি সেরা বাইক রয়েছে।

Hero vs Honda vs TVS: ভারতের বাজারে কম টাকায় অনেক ভাল বাইক পাওয়া যায় এখনও যা দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। এই বাইকের তালিকায় রয়েছে হিরো, হোন্ডা কিংবা টিভিএস। আর আপনি যদি দেড় লক্ষ টাকার মধ্যে নতুন বাইক (Best Bikes Under 1.5 Lakh) কিনতে চান যা ভাল মাইলেজ দেবে, তাহলে আপনার জন্য এই তিন সংস্থার আলাদা আলাদা তিনটি সেরা বাইক রয়েছে। একইসঙ্গে পাবেন দারুণ মাইলেজ আর দুরন্ত স্টাইলের মেলবন্ধন।

Honda SP 125

হোন্ডার এই বাইকটি আদপে একটি ৪ স্ট্রোকের এসআই ইঞ্জিনের বাইক যা ৮ কিলোওয়াট শক্তি উৎপন্ন করে। ১০.৯ এনএম টর্ক উৎপন্ন করে। এই হোন্ডা বাইকটি (Best Bikes Under 1.5 Lakh) এক লিটার পেট্রোলে ৬৩ কিমি পর্যন্ত চলতে পারে বলে দাবি জানানো হয়েছে। হোন্ডা এসপি ১২৫ বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৮৯,৪৬৮ টাকা থেকে, সর্বোচ্চ দাম যায় ৯৩,৪৬৮ টাকা পর্যন্ত। অন রোড দামের কথা বললে এই বাইকটি ১.১৫ লক্ষ টাকায় পাওয়া যাবে।

TVS Raider

টিভিএস রেইডার আরও একটি শক্তিশালী বাইক। মোট ছয়টি ভ্যারিয়ান্টে পাওয়া যায় এই বাইক। এতে একটি এয়ার ও অয়েল কুলড সিঙ্গল সিলিন্ডার এস আই ইঞ্জিন রয়েছে যাতে ৮.৩৭ কিলোওয়াট শক্তি এবং ১১.৭৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এক লিটার তেলে (Best Bikes Under 1.5 Lakh) এই বাইকে অনায়াসে আপনি ৭১.৯৪ কিমি রাস্তা যেতে পারবেন, যার এক্স শোরুম দাম রয়েছে ৯৭ হাজার ৮৫০ টাকা থেকে শুরু। টপ এন্ড বাইকের দাম রয়েছে ১.২০ লক্ষ টাকায় যা অন রোড দাম।

Hero Xtreme 125R

হিরোর বাইকও এই তালিকা থেকে বাদ যায় না। স্টাইলিশ লুক আর দুরন্ত মাইলেজের সমন্বয়ে এই বাইকে এয়ার কুলড ৪ স্ট্রোকের ইঞ্জিন লাগানো রয়েছে। মাইলেজ মিলবে এক লিটারে ৬৫ কিমি পর্যন্ত। হিরো এক্সট্রিম ১২৫ আর বাইকের এক্স শোরুম দাম (Best Bikes Under 1.5 Lakh) শুরু হচ্ছে ৯৬ হাজার ৪২৫ টাকা থেকে এবং টপ এন্ড মডেলের অন রোড দাম রয়েছে ১.১৭ লক্ষ টাকা।

সম্প্রতি হিরোর একটি জনপ্রিয় বাইকের দাম বাড়ানো হয়েছে সংস্থার তরফে। হিরো প্যাশন প্লাস বাইকের দাম আগের থেকে এবার অনেকটাই বেড়ে গিয়েছে। এই হিরো প্যাশন প্লাস বাইকের আগে দাম ছিল ৭৯,৯০১ টাকা। সংস্থার পক্ষ থেকে এই বাইকের দাম ১৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এখন হিরো প্যাশন প্লাস বাইকের এক্স শোরুম দাম ৮১,৬৫১ টাকা হয়ে গিয়েছে।

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget