এক্সপ্লোর

Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে

Waterlogged Roads: সব থেকে বেশি জল পার হওয়ার ক্ষমতা রয়েছে যে সব গাড়ির, সেই সব গাড়ি একটা খুব ভাল উপায় হতে পারে মানুষের কাছে। আর এই জায়গাতেই সব থেকে বেশি সুবিধা পায় SUV-গুলো।

কলকাতা: সামান্য বৃষ্টি হলে হাওড়া বা কলকাতার রাস্তায় জল জমা নতুন কোনও সমস্যা নয়। আর প্রবল বৃষ্টির পর শহরের একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়া তো সাধারণ মানুষের কাছে নিত্য নৈমিত্তিক বিষয়। আর রাস্তায় জল দাঁড়িয়ে গেলে সব থেকে বেশি সমস্যায় পড়েন গাড়ির চালকরা। এই পরিস্থিতিতে সব থেকে বেশি জল পার হওয়ার ক্ষমতা রয়েছে যে সব গাড়ির, সেই সব গাড়ি একটা খুব ভাল উপায় হতে পারে মানুষের কাছে। আর এই জায়গাতেই সব থেকে বেশি সুবিধা পায় SUV-গুলো। তবে, বিশেষজ্ঞরা বলেন জল বুঝে তবেই তার উপর দিয়ে গাড়ি চালাতে।         

আরও পড়ুন: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা

এই যে বড় SUV, এই তালিকায় সবার উপরে রয়েছে MG Majestor। বড় আকারের এই SUV-র ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি ৮১০ মিমি, যা এই সেগমেন্টে অন্যতম সেরা। ডিজেল ইঞ্জিন, ৪x৪ ড্রাইভট্রেন এবং একাধিক আধুনিক ফিচারের পাশাপাশি জল জমা রাস্তা পার হওয়ার ক্ষেত্রেও এটি এগিয়ে।         

তার ঠিক পরই রয়েছে Jeep Wrangler। অফ-রোডিংয়ের জন্য পরিচিত এই SUV ৭৬০ মিমি পর্যন্ত জল পার হতে সক্ষম। এই গাড়ির শক্তপোক্ত বডি ও দারুণ অফ রোডিং সক্ষমতার কারণে কঠিন রাস্তার পাশাপাশি বর্ষার চ্যালেঞ্জও সহজে সামলাতে পারে এই গাড়ি।

আরও পড়ুন: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন

Toyota Fortuner দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য SUV হিসেবে পরিচিত। ৭০০ মিমি ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি, শক্তিশালী ইঞ্জিন এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের কারণে জল জমা রাস্তায়ও এটি আত্মবিশ্বাস জোগায়। কলকাতার বর্ষার পরিস্থিতিতে এটি অনেকেরই পছন্দের SUV হতে পারে।

তালিকায় রয়েছে Mahindra Thar Roxx-ও। ৬৫০ মিমি ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৪x৪ বিকল্পের কারণে এটি জলমগ্ন রাস্তা পার হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সক্ষম। পাশাপাশি এই তালিকার তুলনায় এটি তুলনামূলকভাবে বেশি সাশ্রয়ী।

তবে মনে রাখতে হবে, ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি থাকলেও প্রবল জলাবদ্ধতায় গাড়ি চালানো সবসময় ঝুঁকিপূর্ণ। ইঞ্জিন, বৈদ্যুতিক ব্যবস্থা বা ব্রেকের ক্ষতি এড়াতে জল কতটা গভীর তা নিশ্চিত হওয়ার পরই এগোনো উচিত। নিরাপদ ড্রাইভিংই বর্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget