এক্সপ্লোর

Ducati Bikes: বাজার কাঁপাবে দুকাতির এই নয়া স্পোর্টস বাইক, দারুণ লুকের এই মডেলের দাম জানেন ?

Ducati Multistrada Bike Price: ২০২৩ সালের অক্টোবর মাসে দুকাতির এই প্ল্যাটফর্ম ভারতের বাজারে জায়গা করে নিয়েছিল প্রথম। এই মাল্টিস্ট্র্যাডা প্ল্যাটফর্ম থেকে নতুন একটি স্পোর্টস বাইক আসবে বাজারে।

Ducati Multistrada V4 RS: দুকাতি তার নতুন বাইকের বলা ভাল স্পোর্টস বাইকের ফিচার্স সমাজমাধ্যমে শেয়ার করেছে। ভারতের বাজারে আরও একটি দারুণ বাইক লঞ্চ হতে চলেছে। Ducati Multistrada V4 RS সংস্থা জুন মাসে তাদের (Ducati Bikes) নাম নথিভুক্ত করেছিল ভারতের বাজারে। মাল্টিস্ট্রাডা প্ল্যাটফর্মে লঞ্চ করা এই বাইক বহু গ্রাহককে অ্যাডভেঞ্চার এনে দেবে বলেই দাবি করছে সংস্থা। কত দাম, কী ফিচার্স এই বাইকে ?

দুকাতির নতুন বাইকের বৈশিষ্ট্য

২০২৩ সালের অক্টোবর মাসে দুকাতির এই প্ল্যাটফর্ম ভারতের বাজারে জায়গা করে নিয়েছিল প্রথম। এই মাল্টিস্ট্র্যাডা প্ল্যাটফর্ম থেকে নতুন একটি স্পোর্টস বাইক নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই সময় থেকেই। এই বাইক সম্পূর্ণরূপে আমদানি করা হবে বিদেশ থেকে। বাইকে রাখা হবে Panigle V4 ইঞ্জিন। দুকাতির এই বাইকে রয়েছে ১১০৩ ডেসমোডিসি স্ট্রাডল ভি৪ ইঞ্জিন। এই ইঞ্জিন ১৩,৫০০ আরপিএমে ১৭৭  বিএইচপি শক্তি উৎপন্ন করে ও ৯৫০০ আরপিএমে ১১ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকের ইঞ্জিনকে বলা যায় আরও ভাল ট্র্যাক ওরিয়েন্টেড।

বাইকের ওজন আরও ৩ কেজি কম

মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বাইকে Pirelli Diablo Rosso IV Corsa টায়ার শডের সঙ্গে হালকা ওজনের ১৭ ইঞ্চি নকল মার্চেসিনি অ্যালয় লাগানো হবে, এই টায়ারের কারণে এই বাইকের ওজন মাল্টিস্ট্রাডা ভি৪ পাইকস পিকের তুলনায় প্রায় ৩ কেজি কম হবে।

দুকাতি বাইকে বিশেষ কী থাকবে

দুকাতির শক্তিশালী বাইকে থাকবে একটি ৬.৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। এর সঙ্গে এই বাইকে রয়েছে চারটি পাওয়ার মোড। হুইল কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, বাই ডিরেকশনাল কুইক শিফটার, ট্রাকশন কন্ট্রোলের মত অনেক ফিচার দিয়ে সজ্জিত এই বাইক ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে।

মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস-এর দাম কত হবে

দুকাতির এই নতুন বাইক আসলে মাল্টিস্ট্রাডা পরিবারের টপ স্পেক মডেল। দুকাতির এই পারফরম্যান্স বেসড বাইক বাজারে আসবে ৩০ লক্ষ টাকার এক্স শোরুম দাম নিয়ে। দুকাতি মাল্টিস্ট্রাডা ভি৪ আরএস বর্তমানে ভারতের বাজারে বিএমডব্লিউ এম ১০০০ এক্স আর মডেলকে কঠিন প্রতিযোগিতা দিতে চলেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Toll Tax: FASTag-এর দিন শেষ ? টোল ট্যাক্স দেওয়ার নিয়মে আমূল বদল আনছে কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget