এক্সপ্লোর

EV Car: সস্তায় পাবেন বৈদ্যুতিন গাড়ি, ১ লাখ টাকা ভর্তুকি দেবে সরকার- কোথায় ?

Electric Vehicle Subsidy: তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ সরকার এই বৈদ্যুতিন গাড়ির নীতি চালু করেছে। এই নীতিই আগামী ২০২৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Electric Vehicle Subsidy: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা দিনে দিনে বাড়ছে। পেট্রোল ডিজেলের ঊর্ধ্বমুখী দামের কারণে বৈদ্যুতিন গাড়ির (EV Car) উপরেই ভরসা রাখছেন মানুষ। তবে সাধারণ গাড়ির থেকে এই বৈদ্যুতিন গাড়ির দাম তুলনায় অনেক বেশি হয়। এই অত্যধিক দামের কারণে অনেকেই পিছিয়ে আসেন এই গাড়ি কেনা থেকে। আর এবারে উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিন গাড়ির (EV Subsidy) উপর সর্বোচ্চ ১ লাখ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে।

পরিবেশ-বান্ধব এই বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকেই উৎসাহ দেওয়া হচ্ছে গাড়িপ্রেমী এবং সাধারণ মানুষের। এবার তাই উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিন গাড়ি কিনলে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে ঘোষণা করেছে।

ভর্তুকি দেবে এই সরকার

উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি সাধারণ মানুষকে বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য উৎসাহ দিতে এই গাড়ির উপর ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। চালু হয়েছে নতুন বৈদ্যুতিন গাড়ি নীতি। এই নীতি এখন আগামী ২০২৭ সাল পর্যন্ত কার্যকর (EV Subsidy) থাকবে। তথ্য অনুসারে, উত্তরপ্রদেশের মানুষ বৈদ্যুতিন গাড়ি কেনার জন্য ১ লাখ টাকা পর্যন্ত এবং বৈদ্যুতিন বাইক বা স্কুটার কেনার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন।

২ লক্ষ গাড়িতে ভর্তুকি দেওয়া হবে

তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর মাসে উত্তরপ্রদেশ সরকার এই বৈদ্যুতিন গাড়ির নীতি চালু করেছে। এই নীতিই আগামী ২০২৭ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই নীতির অধীনে ২ লক্ষ বৈদ্যুতিন গাড়িকে ভর্তুকি দেওয়া হবে। শুধু তাই নয়, বৈদ্যুতিন তিন চাকার গাড়ি কিনলেও ১২ হাজার টাকা ভর্তুকি দেবে উত্তরপ্রদেশ সরকার। একইসঙ্গে ২ লক্ষ বৈদ্যুতিন বাসকেও ভর্তুকি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আবার সম্প্রতি এই সরকার জানিয়েছে হাইব্রিড গাড়ির উপর সমস্ত রোড ট্যাক্স প্রত্যাহার করে নেওয়া হবে।

কত টাকা ধার্য করেছে সরকার

বৈদ্যুতিন গাড়ির নীতি (EV Subsidy) চালু রাখতে উত্তরপ্রদেশ সরকার মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই বাজেটের মধ্যে শুধু বৈদ্যুতিন দু-চাকার গাড়ির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে চার চাকার জন্য বরাদ্দ হয়েছে ২৫০ কোটি টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget