এক্সপ্লোর

Electric Car: ঝড়-জলের দিনে বৈদ্যুতিন গাড়িতে চার্জ দিচ্ছেন ? এই ৩ বিষয়ে নজর দিয়েছেন ?

EV Car Charging: বৃষ্টির সময় গাড়ি চার্জ দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে সাবধানতা অবলম্বন করলে চার্জ দেওয়ার সময় যে কোনও রকম দুর্ঘটনা থেকে বাঁচা যায়। এজন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে।

EV Charging: দেশে ইতিমধ্যেই বর্ষা এসে গিয়েছে। আর এই ঝড়-জলের দিনে যাদের বাড়িতে বৈদ্যুতিন গাড়ি রয়েছে বা বৈদ্যুতিন বাইক রয়েছে, তাদের মনে কিছু প্রশ্ন উঠে আসে। বৃষ্টির দিনে কি গাড়ি চার্জ দেওয়া উচিত ? বা বৃষ্টির সময় গাড়ি কীভাবে চার্জ দিলে কোনও ক্ষতি হবে না ? ভারতের বাজারে ক্রমেই বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। পেট্রোল ডিজেল চালিত (EV Charging in Rains) গাড়ির থেকে মানুষ এখন এই বৈদ্যুতিন গাড়ি কেনার দিকেই ঝুঁকছে বেশি করে। এখন বৃষ্টির মধ্যে আপনার বৈদ্যুতিন গাড়িটি যদি চার্জ দেন, তাহলে কী ক্ষতির আশঙ্কা ?

বৃষ্টিতে বৈদ্যুতিন গাড়ি চার্জে দেওয়া আদৌ নিরাপদ

বৃষ্টির সময় গাড়ি চার্জ দেওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে সাবধানতা অবলম্বন করলে চার্জ দেওয়ার সময় যে কোনও রকম দুর্ঘটনা থেকে বাঁচা যায়। ভারতের বাজারে লঞ্চ করার আগে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িগুলি নানারকম পরীক্ষার মধ্য দিয়ে পাঠানো হয়। একইসঙ্গে দেখা হয় গাড়ির চার্জার এবং অ্যাডাপ্টর যে কোনও আবহাওয়ায় ভালমত কাজ করতে সক্ষম কিনা। এইসব গাড়িতে ব্যবহার করা হয় দারুণ সব প্রযুক্তি। উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করা হয় যার কারণে আপনি এমনিতেই নানাবিধ সমস্যা থেকে বেঁচে যাবেন। এই গাড়ির যন্ত্রাংশগুলিকে জলনিরোধক হিসেবে বানানো হয়েছে। জল, ধুলো এবং মাটিতেও একইভাবে কাজ করতে সক্ষম এইসব যন্ত্রাংশ।

দ্বিগুণ নিরাপত্তা

যে কোনও বৈদ্যুতিন গাড়ি নির্মাতা তাঁর গাড়ির চার্জারকে জলনিরোধক হিসেবেই তৈরি করে। কারণ এই ধরনের গাড়ি সমস্ত আবহাওয়াতেই ব্যবহার করা হয়। এই চার্জারে অন বোর্ড সেন্সর ব্যবহার করে দ্বিগুণ নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এর মানে যদি কোনও কারণে এই গাড়ির চার্জার কাজ না করে, চার্জারটি পাওয়ার সাপ্লাই কাট অফ না করে তাহলে অন বোর্ড স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সাপ্লাই সংযোগ ছিন্ন করে দেয়। এর ফলে আপনার বৈদ্যুতিন গাড়ি নিরাপদ থাকে।

মাথায় রাখতে হবে এই বিষয়

বৈদ্যুতিন গাড়ি চালানোর সঙ্গে সঙ্গেই যাতে গাড়ির চালকেরা চার্জে না দেন, সেই অনুরোধ করা হয়। এতে ক্ষতির সম্ভাবনা থাকে। কারণ গাড়ি চালানোর সঙ্গে সঙ্গে গাড়ির ব্যাটারি গরম হয়ে যায়, তারপর সঙ্গে সঙ্গে চার্জে দিলে ব্যাটারি আরও গরম হতে পারে এবং তা থেকে বিস্ফোরণও হতে পারে।

বর্ষার দিনে এমন জায়গায় রেখে গাড়ি চার্জ দিতে হবে যেখানে ব্যাটারিতে সরাসরি বৃষ্টির ফোঁটা না পড়ে। ছায়াযুক্ত বা শেডযুক্ত এলাকায় আপনার গাড়ি চার্জ দিতে পারেন আপনি। এতে বর্ষায় বৈদ্যুতিন গাড়ি সংক্রান্ত কোনও দুর্ঘটনা ঘটবে না।

আরও পড়ুন: Royal Enfield: এবারে সস্তায় মিলবে রয়্যাল এনফিল্ড ! আসছে ২৫০ সিসির নতুন বাইক

সেরা শিরোনাম

Hyundai New Cars: আগামী ৪ বছরের মধ্যে ভারতে একাধিক নতুন ইলেকট্রিক গাড়ি ও SUV নিয়ে আসছে হুন্ডাই
আগামী ৪ বছরের মধ্যে ভারতে একাধিক নতুন ইলেকট্রিক গাড়ি ও SUV নিয়ে আসছে হুন্ডাই
Suzuki e Sky : ভারতে মারুতির এই ইভি এলে বদলে যাবে কার মার্কেট, জাপানে হচ্ছে লঞ্চ
ভারতে মারুতির এই ইভি এলে বদলে যাবে কার মার্কেট, জাপানে হচ্ছে লঞ্চ
Honda Rebel 300 : হন্ডা নিয়ে এল রিবেল ৩০০ ক্রুজার, রয়্যাল এনফিল্ডের চিন্তা বাড়ল, অক্টোবর থেকেই ডেলিভারি, কত দাম ?
হন্ডা নিয়ে এল রিবেল ৩০০ ক্রুজার, রয়্যাল এনফিল্ডের চিন্তা বাড়ল, অক্টোবর থেকেই ডেলিভারি, কত দাম ?
Bajaj Pulsar 150 Plus : বাজাজ নিয়ে এল নতুন পালসার, এবার দাম কত জানেন ? কী নতুন ফিচার ?
বাজাজ নিয়ে এল নতুন পালসার, এবার দাম কত জানেন ? কী নতুন ফিচার ?

ভিডিও

Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা
Abhishek Banerjee: অভিষেকের অফিস থেকে তৃণমূলের বিল বোর্ড ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ
Suvendu Adhikari: পুজোর আগে ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী, লালবাজারের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: TMC-র বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুুমার, রুজু FIR
Nepal Flood: বিপর্যয়ের জেরে দিল্লি-কাঠমাণ্ডু মৈত্রী বাস পরিষেবা আগামীকাল পর্যন্ত বন্ধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget