এক্সপ্লোর

Royal Enfield: এবারে সস্তায় মিলবে রয়্যাল এনফিল্ড ! আসছে ২৫০ সিসির নতুন বাইক

Royal Enfield Hunter: বিগত ৫ বছর ধরে বাজারে ২৫০ সিসির রয়্যাল এনফিল্ড বাইক আনার কথা ভেবেছে সংস্থা, কিন্তু তা এতদিন রূপায়িত হয়নি। তবে এবার সেই ২৫০ সিসির বাইক বাজারে আসতে চলেছে।

Royal Enfield Hunter Bike: ভারতে বাইকের বাজারে ৩৫০-৪০০ সিসির বাইকের অন্যতম সেরা এবং জনপ্রিয়তম মডেল রয়েছে রয়্যাল এনফিল্ডের। বহু বছর ধরে একইভাবে নিজেদের বাজার ধরে রেখেছে এই সংস্থা। শুধু ভারত নয়, বিশ্বের বাজারেও এই রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bikes) দারুণ জনপ্রিয়তা রয়েছে। তবে ভারতের বাজারে হান্টার এবং ক্লাসিক ৩৫০ এই দুটি মডেলের চাহিদাই সবথেকে বেশি, এর সঙ্গে রয়েছে বুলেট ৩৫০ মডেলও (Royal Enfield Hunter) । ৩৫০ সিসির বদলে এবার ২৫০ সিসির মডেল আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। ফলে এর দামও খানিক কমবে বলেই আশা করা হচ্ছে। কোন মডেলের ২৫০ সিসি ভার্সন আসছে ?

বিগত ৫ বছর ধরে বাজারে ২৫০ সিসির রয়্যাল এনফিল্ড বাইক (Royal Enfield Bikes) আনার কথা ভেবেছে সংস্থা, কিন্তু তা এতদিন রূপায়িত হয়নি। তবে এবার সেই ২৫০ সিসির বাইক বাজারে আসতে চলেছে। আকারে ছোট, ওজনে হালকা এমন রয়্যাল এনফিল্ডের বাইক যাতে দেশের তরুণ যুবকেরা কিনতে পারে, কিনতে আগ্রহী হয় তাঁর জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আকারে ছোট বাইকের দামও তুলনায় অনেক কম হবে। BS6 নির্গমন নীতি অনুসারে বিগত বেশ কিছু বছর ধরে রয়্যাল এনফিল্ডের বাইকের দাম বেড়েই চলেছে। ফলে এখন অনেক খরচ পড়ে যায় রয়্যাল এনফিল্ডের বাইক কিনতে গেলে।

আর তাই কম খরচে ২৫০ সিসির ভি প্ল্যাটফর্ম বাজারে আনার কথা ভেবেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield Bikes)। এতে এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া ইঞ্জিনটি হাইব্রিড প্রযুক্তির সঙ্গে মেশানো যাবে কিনা তাও পরীক্ষা করে দেখছে রয়্যাল এনফিল্ড। এখন বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সবথেকে বেশি জনপ্রিয় একটি বাইকের মডেল যার দাম শুরু হয় দেড় লাখ টাকা থেকে। টায়ার ২ ও টায়ার ৩ শহর ছাড়াও অন্যান্য মহানগরে এই বাইকের দারুণ চাহিদা আছে। এবারে ২৫০ সিসির বাইকের মাধ্যমে সাশ্রয়ী রয়্যাল এনফিল্ড আসতে চলেছে বাজারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Electric Scooter: ২০ হাজার টাকার ছাড় ! এই মাসে কিনলে সস্তায় পাবেন এই বৈদ্যুতিন স্কুটার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget