এক্সপ্লোর

Tesla In India: ভারতে লঞ্চ হবে টেসলার প্রথম মডেল ওয়াই, দাম কত হতে পারে ?

Auto : ১৫ তারিখে স্টোর লঞ্চ হবে এই মডেলের। সঠিক বিবরণ ও গাড়িগুলির লঞ্চ পরে হতে পারে। যদিও দাম সম্পর্কে আগেই জানিয়ে দিতে পারে কোম্পানি। 

 

Auto : কিছুদিনের মধ্যেই দেখা যেতে পারে টিজার। এবার টেসলা নতুন মডেল ওয়াই এসইউভি নিয়ে ভারতে আনুষ্ঠানিকভাবে তার উপস্থিতি শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতে বিক্রির জন্য প্রথম পণ্য হিসাবে আসবে 'Y' এসইউভি । ১৫ তারিখে স্টোর লঞ্চ হবে এই মডেলের। সঠিক বিবরণ ও গাড়িগুলির লঞ্চ পরে হতে পারে। যদিও দাম সম্পর্কে আগেই জানিয়ে দিতে পারে কোম্পানি। 

টেসলার মডেলে কী নতুন আপডেট
 নতুন মডেল ওয়াই একটি বড় আপডেট নিয়ে ভারতে আসতে পারে। একটি নতুন চেহারা আরও ভালো সাসপেনশন ও নতুন ইন্টেরিয়র থাকবে এই গাড়িতে। ভারতে নতুন মডেল ওয়াইয়ের রেঞ্জ ৭০০ কিলোমিটারেরও বেশি হতে পারে। নতুন গাড়িটির সামনের অংশ আলাদা ও অভ্যন্তরীণ অংশে একটি বড় টাচস্ক্রিন ও পিছনের যাত্রীদের জন্য আলাদা স্ক্রিন রয়েছে।

কত গতিতে যেতে পারবে গাড়ি
আমরা আশা করতে পারি, RWD এবং অল হুইল ড্রাইভ (AWD) ডুয়াল মোটর ভারতে পাওয়া যাবে। এমনকি সিঙ্গল মোটরটিও খুব দ্রুত গতির হবে, ০-১০০ কিমি গতি তুলতে ৫.৯ সেকেন্ড সময় নেবে এই গাড়ি। অন্যদিকে অল হুইল ড্রাইভ (AWD)  ৪.৩ সেকেন্ড  ১০০ কিমি পর্যন্ত গতি তোলার একটি সুপারকার হবে।

ভারতে কী তৈরি হবে এই গাড়ি
প্রথম মডেলগুলি সবই CBU ইউনিট হবে। যার অর্থ হল, আপাতত এগুলি ভারতে আমদানি করা হবে। ভারতে স্থানীয়ভাবে এই গাড়িগুলি অ্যাসেম্বলির কোনও পরিকল্পনা নেই। ভারতে আমদানি করার সময় মডেল Y-এর দাম প্রায় ৭০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। অন্যদিকে মডেল 3 কিছুটা সস্তা হতে পারে, তবে খুব বেশি নয়। মডেল Y আপাতত ফ্ল্যাগশিপ পণ্য হবে কারণ আরও বড় গাড়ি S সম্ভবত এখানে আসবে না এবং সাইবারট্রাকও আনুষ্ঠানিকভাবে এখানে আসবে না।

মারুতির এই গাড়ি আসতে পারে

ভারতে মারুতি eVitara-এখন বাজারে আসেনি। এই ইলেকট্রিক মডেল (Electric Car) দেশে লঞ্চের আগেই মারুতি নিয়ে আসতে পারে আরও একটি ফাইভ সিটার (Maruti Suzuki Escudo)। জেনে নিন, কী পরিকল্পনা রয়েছে দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক কোম্পানির। 

কোন গাড়ি তৈরি করছে মারুতি
এই নতুন গাড়ি সম্ভবত Escudo নামে পরিচিত হবে। এটি Grand Vitara-এর বিভাগেই থাকবে, তবে 5-সিটার কমপ্যাক্ট SUV হবে। ভারতের বাজারে এটি আরও প্রতিযোগিতা দিতে পারে কমপ্য়াক্ট এসইউভি গাড়িগুলিকে। এই নতুন SUV eVitara-এর আগেও আসতে পারে, এতে Grand Vitara-এর মতো ইঞ্জিনও থাকবে।
 
এরিনার মাধ্যমেই বিক্রি হবে গাড়ি
তবে, Escudo নামক এই নতুন SUVটি Arena ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে, যা Grand Vitara-এর তুলনায় এটি আরও সাশ্রয়ী হবে। এই নতুন SUVটি লম্বা হুইলবেস সহ আসবে, তবে এটি 5-সিটের কনফিগারেশন সহ বাজারে আনবে মারুতি। এর ইন্টেরিয়র অংশটি কিছুটা আলাদা হবে।

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget