এক্সপ্লোর

Ford Bronco: ১৯০০০ কিমি পাড়ি! কানাডা থেকে ভারতে Ford Bronco

Canada to India: এই গাড়ি ভারতে পাওয়া যায় না। কিন্তু ভারতের রাস্তায় চলেছে। কীভাবে? এই কাহিনিও বেশ মজাদার।

নয়াদিল্লি: একসময় দীর্ঘদিন ভারতের গাড়ির বাজার কাঁপিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড- (Ford)। ২ বছর হল ভারতে গাড়ি প্রস্তুতকারক সংস্থা ফোর্ড গাড়ি বিক্রি বন্ধ করেছে। কিন্তু এখনও ফোর্ডের  Endeavour এবং EcoSport- এই দুটি গাড়ি ভারতের রাস্তায় চলে। এই দুটি গাড়ি ভাল বাজারও করেছিল, কড়া টক্কর দিয়েছিল অন্য সংস্থাগুলিকে। এখনও এই গাড়ি দুটির অনুরাগীর সংস্থা নেহাত কম নয়। আপাতত Ford-এর ভারতে গাড়ি বিক্রি চালু করার পরিকল্পনা নেই। কিন্তু একসময় এই সংস্থা ভেবেছিল বিদেশে তৈরি তাদের গাড়ি এই দেশে এনে বিক্রি করবে তারা। তেমনটা হলে Ford Bronco তাদের তুরুপের তাস হতে পারত। যাঁদের Jeep Wrangler বা Land Rover Defender-এর মতো SUV পছন্দ, তাঁদের কঠিন পরীক্ষার সামনে ফেলার ক্ষমতা হয়েছে Ford Bronco-এর। 

এই গাড়ি ভারতে পাওয়া যায় না। কিন্তু ভারতের রাস্তায় চলেছে। কীভাবে? এই কাহিনিও বেশ মজাদার। কানাডার এক প্রবাসী ভারতীয় জসমিত সিংহ সাইনি এই গাড়িটি চালিয়ে এসেছেন ভারতে। ভারতে আসতে এই গাড়িটি পাড়ি দিয়েছে ১৯০০০ কিলোমিটার। এই গাড়িটি ইতিমধ্যেই ৪০টি দেশ পাড়ি দিয়েছে। আর এতটা পথ পেরোতে লেগেছে মাত্র একটি সার্ভিস।

গাড়ির হালহকিকত:
ভারতে এসে পৌঁছনো এই Ford Bronco ঠিক কীরকম দেখতে? বক্স লাইক অফ-রোডার- গাড়ির ভাষায় এমনটাই বলা হয় ফোর্ডের এই SUV-কে। এর আগের Classic Bronco এর ডিজাইন থেকে অনুপ্রাণিত এটি। ১৯৬০-এর দশকে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ওই গাড়িটি। সেটিই নতুন মোড়কে এবং আরও আধুনিক করে ফিরিয়ে এনেছে Ford- ইদানিং  lifestyle off-roaders-এর চাহিদা মেনেই গাড়ি প্রস্তুতকারক সংস্থার এই কাজ। গোলাকার হেডল্যাম্প (Head lamp) এবং ঝক্কিবিহীন ডিজাইন এর মূল আকর্ষণ। ৩৭ ইঞ্চির টায়ার রয়েছে এই গাড়ির। রয়েছে বিপুল গ্রাউন্ড ক্লিয়ারেন্সও। ফলে এই গাড়ি নিয়ে কার্যত যে কোনও রাস্তায় সহজেই যাতায়াত করা যায়।      

অন্দরসজ্জা দুর্দান্ত। হার্ড প্লাস্টিকের (Hard Plastic) তৈরি যা খুবই টেকসই। জল সহ্য করতে পারে, কন্ট্রোলও বেশ বড়। গাড়ি চালাতে চালাতে যা ব্য়বহার করা সুবিধাজনক। এই গাড়িতে রয়েছে SYNC স্ক্রিন যা বেশ বড়।  Wranger এর মতো এখানেও ছাদ ও দরজা খোলা যায়। ২.৭ লিটার  Ecoboost V6 engine রয়েছে এই গাড়িতে। এই SUV-তে 310 bhp রয়েছে এতে। এর ফ্রন্ট সাসপেনসন অত্যন্ত ভাল। Endeavour-এর মতো লাইট স্টিয়ারিং (Light Steering) এই গাড়িতেও। যদিও বিদেশে তৈরি হওয়ায় এখানে Left Hand drive রয়েছে, যা ভারতের রাস্তায় চালানো বেশ কষ্টকর। 10-speed automatic রয়েছে এখানে। রয়েছে 4X4 সিস্টেম রয়েছে এখানে। অফ-রোডিং না করা হলেও পাথরের উপর দিয়ে এবং ভাঙা রাস্তা দিয়ে চালানো হয়েছে এটি। দেখা গিয়েছে, কঠিন রাস্তায় বেশ ভাল চলে এই গাড়ি। 

দুরন্ত অফ-রোডার (Off Roader) এটি। কিন্তু প্রতিদিনের ব্যবহারের জন্য নয় এই গাড়ি। Land Rover Defender-এর অনেকটা কাছাকাছি এই গাড়িটি। তবে ব্যবহারের জন্য় তুলনায় অনেকটা সহজ। কানাডায় এই গাড়ি অত্যন্ত জনপ্রিয়। এখন এখানে এই গাড়ি না পাওয়া যাওয়া বেশ দুঃখের। আশা করা যায়, Ford আবার আসবে এই দেশে। তার সঙ্গেই পসরা সাজিয়ে নিয়ে আসবে এমন গাড়ির।  

আরও পড়ুন: ভারতে এল ল্যাম্বোর্গিনির নতুন সুপারকার, ৯ কোটি টাকা দাম , কী এমন আছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget