এক্সপ্লোর

Hero Motocorp: ভারতে জনপ্রিয় হিরোর এই বাইক আর পাবেন না, মডেল বন্ধ করেছে সংস্থা; কারণ কী ?

Hero Mavrick 440 Discontinued: হিরো মাভেরিক ৪৪০ বাইকে ৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ছিল যা ২৭ বিএইচপি শক্তি ও ৩৬ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ছিল ৬ স্পিডের গিয়ারবক্স আর অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।

Hero Bikes: হিরো মোটোকর্প এখনও পর্যন্ত তাদের সর্বাধিক জনপ্রিয় প্রিমিয়াম বাইক হিরো মাভেরিক ৪৪০-কে বন্ধ করতে চলেছে। ২০২৪ সালের শুরুতে এই বাইক বাজারে এসেছিল ভারতে। এমনকী এই বাইকটি হার্লে ডেভিডসনের এক্স৪৪০ প্ল্যাটফর্মের (Hero Bikes) উপরে ভিত্তি করেই বানানো হয়েছে। আদপে এটি ছিল একটি নেকেড স্ট্রিট বাই। এই বাইকটি (Hero Motocorp) বাজারে আনার সময় যথেষ্ট প্রত্যাশা ছিল এবং প্রচারের সময় ব্যাপক প্রচেষ্টা দেখা গিয়েছিল সংস্থার। কিন্তু তাতেও প্রত্যাশানুসারে বিক্রি হয়নি এই বাইকের।

প্রত্যাশা অনুসারে বিক্রি হয়নি

সাম্প্রতিক রিপোর্ট অনুসারে গত কয়েক মাসে মাভেরিক ৪৪০-র ডিজিটাল কিংবা অফলাইন কোনওভাবেই ভাল বিক্রি হয়নি বলে জানা গিয়েছে। এর কারণ সংস্থা নিজের পোর্টফোলিও থেকে এই বাইকটিকে নীরবেই বাইরে রাখতে শুরু করেছে। যদিও হিরোর ওয়েবসাইট থেকে এখনও এই বাইকটি সরিয়ে দেওয়া হয়নি। তবু দেশজুড়ে এখন অনেক ডিলারই এই বাইকের বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছে।

হার্লে ডেভিডসনের প্ল্যাটফর্মের উপরে তৈরি হয়েছিল এই বাইক

হিরো মোটোকর্প এই মাভেরিক ৪৪০ বাইকটি ২ লক্ষ টাকার এক্স শোরুম দামে ভারতের বাজারে এনেছিল। আর এই বাইকটিকেই সংস্থার সবথেকে প্রিমিয়াম বাইক হিসেবে মানা হয়। হার্লে ডেভিডসন এক্স৪৪০ বাইকের প্ল্যাটফর্মের উপরে এই বাইকটি বানানো হয়েছিল। ভারতে তাই হিরো মাভেরিককে মেড ইন ইন্ডিয়া হার্লে ডিএনএ হিসেবে প্রচার করা হত।

ইঞ্জিন ও ফিচার্স

হিরো মাভেরিক ৪৪০ বাইকে ৪৪০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ছিল যা ২৭ বিএইচপি শক্তি ও ৩৬ এনএম টর্ক উৎপন্ন করে। এতে ছিল ৬ স্পিডের গিয়ারবক্স আর অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, যা গিয়ারশিফটিংকে মসৃণ ও স্পোর্টি করে তোলে।

১৮ মাসের মধ্যেই বন্ধ হচ্ছে এই বাইক

হিরোর এই প্রিমিয়াম বাইকটি বন্ধ করে দেওয়ার খবর বাইকপ্রেমীদের কাছে খুবই হতাশাজনক। কারণ যে কোনও সাধারণ পণ্য বাজারে টিকে থাকার জন্য কমপক্ষে ২-৩ বছর সময় নেয়। সেখানে লঞ্চের মাত্র ১৮ মাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই বাইক। কারণ বাজারে তেমনভাবে সাড়া ফেলতে পারেনি হিরো মাভেরিক ৪৪০ বাইকটি।

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget