এক্সপ্লোর

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু ভারতে, দাম কত, কী কী ফিচার রয়েছে

E-Scooter: আগ্রহীরা বর্তমানে হিরো কোম্পানির Vida V1 ইলেকট্রিক স্কুটার বুকিং করতে পারবেন Hero Vida- র অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ২৪৯৯ টাকার বিনিময়ে এই ইলেকট্রিক স্কুটারের বুকিং করা সম্ভব হবে।

Hero Electric Scooter: হিরো লঞ্চ করেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1। চলতি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল এই ইলেকট্রিক স্কুটার (Hero Electric Scooter)। তার এক সপ্তাহের মধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। আগ্রহীরা বর্তমানে হিরো কোম্পানির Vida V1 ইলেকট্রিক স্কুটার বুকিং করতে পারবেন Hero Vida- র অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ২৪৯৯ টাকার বিনিময়ে এই ইলেকট্রিক স্কুটারের বুকিং করা সম্ভব হবে। ১০ অক্টোবর বিকেল ৫টা থেকে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হয়েছে ভারতে।

তবে সারা ভারতে এখনও এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়নি। নির্দিষ্ট কিছু শহরে Vida V1 ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে হিরো কোম্পানি। দিল্লি, জয়পুর এবং বেঙ্গালুরুতে আপাতত এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। আর সেখানেই বুকিং শুরু হয়েছে এই ই-স্কুটারের। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এই তিনটি শহরে Vida V1 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু করবে হিরো সংস্থা। আর সেই সময়েই দেশের আরও ৮টি শহরে হিরো কর্তৃপক্ষ তাদের Vida V1 ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং নেওয়া শুরু করবে। তবে কোন ৮টি শহরে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বুকিং শুরু হবে তা এখনও প্রকাশ করেনি হিরো কর্তৃপক্ষ।

বিভিন্ন রঙের মডেল

ভারতে মোট তিনটি রঙে পাওয়া যাবে হিরো Vida V1 ইলেকট্রিক স্কুটার। ম্যাট সাদা, ম্যাট স্পোর্টস রেড এবং গ্লস ব্ল্যাক- এই তিনটি শেডে ভারতে লঞ্চ হয়েছে হিরো Vida V1 ই-স্কুটার। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটারের ‘প্রো’ ভ্যারিয়েন্ট অর্থাৎ হিরো Vida V1 প্রো মডেল উল্লিখিত তিনটি রঙে ছাড়াও ম্যাট Abrax Orange কালার ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।

ইলেকট্রিক স্কুটারের দাম

হিরো Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে শুরু হচ্ছে ১.৪৫ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। অন্যদিকে Vida V1 Pro ইলেকট্রিক স্কুটারের দাম ভারতে শুরু হচ্ছে ১.৫৯ লক্ষ টাকা থেকে।

Hero Vida V1 ই-স্কুটারের স্পেসিফিকেশন

হিরো কোম্পানির Vida V1 Plus ইলেকট্রিক স্কুটারে রয়েছে ১৪৩ কিলোমিটারের রেঞ্জ। অন্যদিকে, Hero Vida V1 Pro মডেলে রয়েছে ১৬৫ কিলোমিটারের রেঞ্জ। দুটো মডেলেরই সর্বোচ্চ গতি ঘণতায় ৮০ কিলোমিটার। ৬৫ মিনিটেরও কম সময়ে এই দুই ইলেকট্রিক স্কুটারে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে ০ থেকে ৪০ কিলোমিটার ঘণ্টায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.৪ সেকেন্ড। অন্যদিকে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে ০ থেকে ৪০ কিলোমিটার ঘটায় স্পিড তুলতে সময় লাগে মাত্র ৩.২ সেকেন্ড। জানা গিয়েছে, এই দুই ইলেকট্রিক স্কুটারেই রয়েছে চারটি ড্রাইভিং মোড এবং সেগুলি হল- স্পোর্টস, ইকো, কাস্টম এবং রাইড। এছাড়াও হিরো কোম্পানির এই দুই ইলেকট্রিক স্কুটারের মডেলে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে।

আরও পড়ুন- পুরনো গাড়িতে নতুন লোগো, কী বদলেছে স্করপিও ক্লাসিকে ?

সেরা শিরোনাম

JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
Car Buying Guide: নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?
নতুন গাড়ির দামে বিলাসবহুল সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা কি বুদ্ধিমানের কাজ? নাকি বোকামি?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget