এক্সপ্লোর

Honda Scooter: বৈদ্যুতিন স্কুটার আনবে হোন্ডা, কবে খুলবে কারখানা ? কবেই বা বাজারে আসবে মডেল ?

Honda Activa: হন্ডা অ্যাক্টিভা ইভি এমন একটি ডেডিকেটেড প্ল্যাটফর্ম যার উপর ভিত্তি করে তৈরি করা হবে একাধিক ব্যাটারি আর্কিটেকচার, ইনস্টলেশন সহ সমস্ত আসন্ন বৈদ্যুতিন মডেল।

Honda Auto: হন্ডার গাড়ি যারা চালাতে ভালবাসেন, তাঁদের জন্য সুখবর আনছে সংস্থা। হোন্দাও এবার সামিল হবে বৈদ্যুতিন গাড়ি নির্মাণে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে হন্ডা অ্যাক্টিভা বৈদ্যুতিন স্কুটারের উৎপাদন শুরু হবে। কর্ণাটকে চালু হবে এই বৈদ্যুতিন স্কুটারের (Honda Scooter) কারখানা। আশা করা যাচ্ছে ২০২৫ সালের শুরু দিকে বাজারে লঞ্চ হবে এই হন্ডা অ্যাক্টিভার বৈদ্যুতিন মডেল। কোডনেম K4BA হন্ডা অ্যাক্টিভা ইভি বাজারে এলে অ্যাথার ৪৫০ এক্স, ওলা এস ওয়ান, টিভিএস আইকিউব ইত্যাদি মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এখনও পর্যন্ত জানা গিয়েছে একটা নির্দিষ্ট ব্যাটারি প্যাকের মিড রেঞ্জ বৈদ্যুতিন স্কুটার (Honda Activa E-Scooter) হতে চলেছে এই হন্ডা অ্যাক্টিভা।

পেটেন্ট জমা করেছে হন্ডা

হন্ডা অ্যাক্টিভা ইভি এমন একটি ডেডিকেটেড প্ল্যাটফর্ম যার উপর ভিত্তি করে তৈরি করা হবে একাধিক ব্যাটারি আর্কিটেকচার, ইনস্টলেশন সহ সমস্ত আসন্ন বৈদ্যুতিন মডেল। জাপানি টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা এই হন্ডা ফিক্সড ব্যাটারি, মোটর কন্ট্রলার, চার্জার, ইত্যাদি সহ ইভি টেকনোলজির পেটেন্ট জমা করেছে। এই পেটেন্ট অনুসারে নতুন হন্ডা বৈদ্যুতিক স্কুটারের (Honda Activa E-Scooter) ফ্লোরবোর্ডের নীচে একটি নির্দিষ্ট ব্যাটারি থাকবে এবং পিছনের চাকায় থাকবে একটি হাব মোটর।

কোথায় কারখানা খুলবে সংস্থা  

অ্যাক্টিভা ইভি ছাড়াও হন্ডা মোটরসাইকেল এবং স্কুটার ইন্ডিয়া একটি নতুন ইভি আনবে যেখানে রিপ্লেসেবল ব্যাটারি প্যাক থাকবে। এই টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা সারা দেশে তাঁর ৬০০০ টাচপয়েন্টে ব্যাটারি সোয়াপিং স্টেশনের পরিকল্পনা করেছে। ভারতের বৈদ্যুতিক যানবাহনের চাহিদা মেটানোর লক্ষ্যে হন্ডা এবার কর্ণাটকের নরসাপুরে একটি আধুনিক প্রযুক্তিসহ বৈদ্যুতিন গাড়ি নির্মাণের কারখানা তৈরি করতে চলেছে বলেই জানা গিয়েছে সংস্থার তরফে। ২০২৩ সালের মধ্যেই এই কারখানা থেকে ১ মিলিয়ন গাড়ি উৎপাদন হবে, এমনটাই লক্ষ্য হন্ডা মোটরসের। হন্ডা (Honda Activa E-Scooter) তাঁর এই আসন্ন বৈদ্যুতিক গাড়ির জন্য ব্যাটারি ও পাওয়ার কন্ট্রোল নিজেই তৈরি করবে বলে জানা গিয়েছে।

এর আগে বাজাজও একটি নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আনবে বলে জানা গিয়েছে। বাজাজের বহু পুরনো মডেল বাজাজ চেতকের বৈদ্যুতিন ভার্সন এবার আসবে বাজারে। একইসঙ্গে সাশ্রয়ী ও ফিচার্সে ঠাসা থাকবে এই বাজাজ চেতক স্কুটার। এখন বাজারে চেতকের দুটি ভ্যারিয়ান্ট পাওয়া যাচ্ছে, তবে আরেকটি নতুন ভ্যারিয়ান্ট আসতে চলেছে কিছুদিনের মধ্যেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

Chaos in Jadavpur University:
Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget