এক্সপ্লোর

No AC Campaign: ওলা, উবের বা রাপিডো, কোনও ক্যাবেই আর চলবে না এসি ! ঘটনা কী ?

Cab Drivers Protest: অনেক ক্যাব চালকই বলছেন যে তাদের ক্যাব এগ্রিগেটর থেকে যে ভাড়া দেখানো হয়, তাঁর থেকে বাইক-ট্যাক্সি এবং অটো-রিকশার ভাড়া অনেক বেশি থাকে।

হায়দরাবাদ: সমস্ত ক্যাব চালকরা আজ ২৪ মার্চ থেকেই শুরু করেছেন 'নো এসি ক্যাম্পেইন'। যতক্ষণ না পর্যন্ত কোনও যাত্রী অতিরিক্ত খরচ হিসেবে টিপ দিচ্ছেন চালককে, ততক্ষণ পর্যন্ত গাড়িতে এসি চালানো হবে না। আজ সোমবার থেকেই সমস্ত ক্যাব চালকরা (Cab Drivers) নেমেছেন প্রতিবাদে। অ্যাপ ভিত্তিক ক্যাব এগ্রিগেটরদের জন্য একটি সার্বজনিক ভাড়া নির্ণয় করতে না পারায় সরকারের (No AC Campaign) উপর রুষ্ট হয়ে এই প্রতিবাদে সামিল সকল ক্যাব চালক। হায়দরাবাদে এবার থেকে ক্যাব বুক করতে গেলে দু'বার ভাবতে হবে যাত্রীদের। এই গরমে এসি বন্ধ থাকলে কত বাড়তি খরচ দিতে হবে আরামের জন্য ?

তেলেঙ্গানা গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন যে হারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, গাড়ির মেনটেনেন্স খরচ বেড়েছে, সেদিক থেকে ক্যাব এগ্রিগেটরদের থেকে যে ভাড়া পাওয়া যায় তা যথেষ্ট নয় এবং যথাযথ নয়। একটি শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাব চালানোর জন্য প্রতি কিলোমিটারে খরচ পড়ে ১৬ থেকে ১৮ টাকা আর সেখানে ক্যাব চালকরা আয় করেন কিলোমিটারে ১০ থেকে ১২ টাকা। সমস্ত এগ্রিগেটরদের যাবতীয় টাকা, চার্জ, ট্যাক্স কেটে নেওয়ার পরে এই টাকাই বাঁচে চালকদের কাছে। আর অন্যদিকে বাইক ট্যাক্সি বা অটো-রিকশা যেখানে এসি নেই, সেখানে কিলোমিটার প্রতি ভাড়া অনেক বেশি পাওয়া যায়।

তেলেঙ্গানা গিগ ও প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ সালাউদ্দিন জানিয়েছেন, 'ভাড়ার অ্যালগোরিদমে বর্ধিত জ্বালানি তেলের খরচ, অত্যধিক গরম, মেনটেনেন্স খরচ ইত্যাদি ধরা হয় না। এই সপ্তাহ থেকে তাই কোনও ক্যাব চালকই আর এসি চালাবেন না যতক্ষণ না পর্যন্ত যাত্রীরা স্বেচ্ছ্বায় এই খরচ বহন করতে চাইছেন। আমাদের প্রধান ও মুখ্য দাবি প্রতি কিলোমিটার পিছু একটি মান্য ভাড়া নির্ণয় করা যাতে সমস্ত খরচ ধরা থাকে এবং চালকের আয়ে কোনও সমস্যা না হয়। ধীরে ধীরে সারা দেশ জুড়ে এই ক্যাম্পেইন ছড়িয়ে দেওয়া হবে'।

অনেক ক্যাব চালকই বলছেন যে তাদের ক্যাব এগ্রিগেটর থেকে যে ভাড়া দেখানো হয়, তাঁর থেকে বাইক-ট্যাক্সি এবং অটো-রিকশার ভাড়া অনেক বেশি থাকে। এসির ব্যবহারের কারণে যে অতিরিক্ত খরচ হয় সেটা এই ভাড়ায় কখনই ধরা থাকে না। আর এই কারণেই চালকদের গাড়ি মেনটেন্যান্সে বিপুল খরচ হয়, অথচ তাঁর আয় থেকে যায় যৎসামান্য।

এই নো এসি ক্যাম্পেইনের অধীনে ইতিমধ্যেই হায়দরাবাদের ৫৮ হাজার ক্যাব চালক এয়ারপোর্ট ট্রিপ বয়কট করেছেন কারণ বর্তমান ভাড়ার কাঠামো নিয়ে তারা বেশ অসন্তুষ্ট। বহুবার ক্যাব এগ্রিগেটর কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হলেও তাদের তরফে কোনও উত্তর আসেনি। আর এই ঘটনায় শহরের নিত্যযাত্রীদের যে ব্যাপক সমস্যায় পড়তে হবে তা বলার অপেক্ষা রাখে না।

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget