এক্সপ্লোর

Hyundai Boulder Concept : এবার মহিন্দ্রা থারের জায়গা নেবে হুন্ডাই বোল্ডার ! নজরকাড়া বডি, ডিজাইন দেখলে অবাক হবেন

Hyundai Cars : সম্প্রতি নিউ ইয়ের্কের আন্তর্জাতিক অটো শোতে সামনে এল কোম্পানির এই অফরোডার কনসেপ্ট। যা দেখে হতবাক হবেন যেকোনও এসইউভি প্রেমী।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • হুন্ডাই আনছে নতুন অফরোডার, প্রতিদ্বন্দ্বী মহিন্দ্রা থার।
  • গাড়িটি ল্যাডার ফ্রেম কাঠামোতে তৈরি হবে।
  • ৩৭ ইঞ্চির টায়ার, ফিজিক্যাল বাটন থাকছে অফরোডারে।
  • ২০৩০ সালের মধ্যে ২৬টি নতুন গাড়ির পরিকল্পনা।
  • ভারতীয় বাজারে অফরোডার গাড়ির চাহিদা বাড়ছে।
  • ২০২৬-২৮ সালের মধ্যে প্রোডাকশন মডেল আসতে পারে।

Hyundai Cars : আর্বান ক্রসওভার ছেড়ে এবার সরাসরি অফরোডারের (Hyundai Boulder Concept) বাজারে নামতে চলেছে হুন্ডাই (Hyundai India)। সম্প্রতি নিউ ইয়ের্কের আন্তর্জাতিক অটো শোতে সামনে এল কোম্পানির এই অফরোডার কনসেপ্ট। যা দেখে হতবাক হবেন যেকোনও এসইউভি প্রেমী। কী নেই এই গাড়িতে ! 

থারের সঙ্গে সরাসরি সংঘাত
এতদিন ভারতের বাজারে ক্রেটার মতো এসইউভি ছিল হুন্ডাইয়ের গর্বের বিষয়। সেলের দিক থেকে দেশের প্রিমিয়াম ফ্যামিলি এসইভির এক নম্বরে ছিল ক্রেটার নাম। যদিও এখন কোম্পানির এই মডেলকে টক্কর দিচ্ছে অনেক কোম্পানি। তবে এবার ক্রেটা সরাসরি নামতে চলেছে অফরোডার মার্কেটে। যেখানে ভারতের সর্বাধিক বিক্রিত অফরোডার রয়েছে মহিন্দ্রা থার রক্স। তবে কনসেপ্ট দেখে মনে হচ্ছে, ডিজিইনে মহিন্দ্রাকে ছাপিয়ে যাবে এই গাড়ি। তবে ভারতে সবকিছু নির্ভর করছে, এর প্রোডাকশন মডেল ও মাইলেজের ওপর। 


Hyundai Boulder Concept : এবার মহিন্দ্রা থারের জায়গা নেবে হুন্ডাই বোল্ডার ! নজরকাড়া বডি, ডিজাইন দেখলে অবাক হবেন

ল্যাডার ফ্রেম দিয়ে তৈরি কাঠামো
অফরোডার হওয়ায় ল্যাডার ফ্রেম কাঠামোয় তৈরি হবে এই গাড়ি, যা যেকোনও কোম্পানির ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়। মহিন্দ্রা এন, মহিন্দ্রা থার ছা়ড়াও টয়োটা ফরচুনারের বডি তৈরি হয়েছে এই ফ্রেমে।

২০৩০ সালের মধ্যে ২৬টি নতুন গাড়ি আনবে হুন্ডাই
 সূত্রের খবর, ২০৩০ সালের মধ্যে ভারতের বুকেই নতুন ২৬ টি গাড়ি নিয়ে আসবে হুন্ডাই। তার মধ্যে অন্যতম অগ্রাধিকারের জায়গায় রাখা হয়েছে অফরোডারকে। এখানে ফোর হুই ড্রাইভ দেবে কোম্পানি। একটা অফরোডারের ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোথায় আলদা গাড়ি
নতুন এই অফরোডারে ৩৭ ইঞ্চির টায়ার দিতে চলেছে কোম্পানি। যা যেকোনও অফরোডারের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হতে চালেছে। কেবিনে সব ফিজিক্যাল বাটন নিয়ে আসছে কোম্পানি। কারণ অফরোডিংয়ের সময় টাচস্ক্রিনে কাজ করা কঠিন। এছাড়াও থাকছে বড় ডে টাইম হুন্ডাইয়ের H লাইটিং। পাশাপাশি পাওয়া যাবে, ডবল হিঞ্জ টেল গেট ও সাফারি উইন্ডো। 


Hyundai Boulder Concept : এবার মহিন্দ্রা থারের জায়গা নেবে হুন্ডাই বোল্ডার ! নজরকাড়া বডি, ডিজাইন দেখলে অবাক হবেন

ভারতের বাজারে হুন্ডাইয়ের কেন এই উদ্যোগ 
বর্তমানে ভারতের গ্রাহকদের মধ্যে বক্সী ও অফ-রোড ক্ষমতা সম্পন্ন গাড়ির চাহিদা আগের চেয়ে অনেক বেড়েছে। মারুতি সুজুকি জিমনি কিংবা মহিন্দ্রা থারের আকাশচুম্বী সাফল্য দেখে হুন্ডাইও চাইছে এই নতুন ক্রেতাদের নিজেদের দিকে টানতে। তবে দেশের বাজারে ক্রেতাদের মন পেতে মহিন্দ্রা থার রক্সকে হারাতে হবে হুন্ডাইকে। মনে করা হচ্ছে, ২০২৬-এর শেষ থেকে ২০২৮ সালের মধ্যে এই গাড়ির প্রোডাকশন মডেল রাস্তায় নেমে যাবে।

Frequently Asked Questions

হুন্ডাই ভারতে নতুন কোন ধরণের গাড়ি আনছে?

হুন্ডাই ভারতে আর্বান ক্রসওভার ছেড়ে এবার সরাসরি অফরোডার বাজারে নামতে চলেছে। নিউ ইয়র্ক অটো শোতে এই অফরোডার কনসেপ্ট সামনে এসেছে।

এই নতুন অফরোডার হুন্ডাই থারের সাথে প্রতিযোগিতা করবে?

হ্যাঁ, এই নতুন কনসেপ্ট দেখে মনে হচ্ছে এটি মহিন্দ্রা থারকে ডিজাইন ও পারফরম্যান্সে ছাপিয়ে যাবে। তবে ভারতে এর উৎপাদন মডেল ও মাইলেজের ওপর সবকিছু নির্ভর করবে।

নতুন হুন্ডাই অফরোডারের কাঠামো কেমন হবে?

অফরোডার হওয়ায় এটি ল্যাডার ফ্রেম কাঠামোয় তৈরি হবে। এটি অফরোডিংয়ের জন্য একটি আদর্শ কাঠামো হিসেবে বিবেচিত হয়।

হুন্ডাই ২০৩০ সালের মধ্যে আর কি ধরণের গাড়ি আনছে?

হুন্ডাই ২০৩০ সালের মধ্যে ভারতে ২৬টি নতুন গাড়ি আনবে। এর মধ্যে অফরোডারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এতে ফোর হুইল ড্রাইভ থাকবে।

ভারতীয় বাজারে হুন্ডাইয়ের এই অফরোডার আনার কারণ কী?

বর্তমানে ভারতীয় গ্রাহকদের মধ্যে বক্সী ও অফ-রোড ক্ষমতা সম্পন্ন গাড়ির চাহিদা বেড়েছে। মারুতি সুজুকি জিমনি ও মহিন্দ্রা থারের সাফল্য দেখে হুন্ডাইও এই বাজারে প্রবেশ করতে চাইছে।

সেরা শিরোনাম

Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস

ভিডিও

Humayun Kabir:
Ashim Sarkar: অন্নপূর্ণা যোজনা নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা বিজেপি বিধায়ক অসীম সরকারের
SFI Protest: বিরাটিতে সিপিএমের কার্যালয় ভাঙচুর-সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিটে SFI-র মিছিল
Nandigram By Election:
Rejinagar By Poll News: শক্তিপুরে Humayun Kabir-র বাড়ির সামনে Drone উড়িয়ে চলছে নজরদারি |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget