এক্সপ্লোর

Hyundai Venue Update : হুন্ডাই নিয়ে এল নাইট এডিশন, কত দাম, কী অতিরিক্ত ফিচার দিচ্ছে কোম্পানি ? 

Hyundai Venue Knight Edition: এই নির্দিষ্ট এডিশনে অনেক কিছু বেশি দিয়েছে কোম্পানি। দাম কি আগের মতোই আছে ?

Hyundai Venue Knight Edition: ফের দুরন্ত চেহারার ভেন্যু নাইট এডিশন নিয়ে এল হুন্ডাই (Hyundai Cars)। কালো রঙের এই সংস্করণে সাধারণ গাড়ির (Cars) থেকে অনেকটাই আলাদা লাগছে ভেন্যুকে (Venue)। এই নির্দিষ্ট এডিশনে অনেক কিছু বেশি দিয়েছে কোম্পানি। দাম কি আগের মতোই আছে ?

এবার এসেছে নজরকাড়া ব্ল্যাক থিম, সঙ্গে স্পোর্টি চেহারা
হুন্ডাই ভেন্যুর নাইট এডিশনে গাড়িটির মূল আকর্ষণ পুরো কালো থিম। এতে কোনও মেকানিক্যাল পরিবর্তন করেনি কোম্পানি। তবে বাইরের চেহারায় এসেছে বড় চমক। জেনে নিন, কী কী বিশেষ ফিচার দেওয়া হয়েছে এই নতুন গাড়িতে..

১ এবার নতুন করে ম্যাট ব্ল্যাক হুন্ডাই লোগো ও ব্ল্যাক গ্রিল দেওয়া হয়েছে গাড়িতে।

২ আপনি পাবেন কালো স্কিড প্লেট, রুফ রেইল ও ওআরভিএম, যা আপনাকে আপগ্রেড লুক দেবে।

৩ নতুন এই এডিশনে পাবেন ১৬-ইঞ্চির ব্ল্যাক অ্যালয় হুইল, যা পুরোপুরি স্পোর্ট ডিজাইনে আনা হয়েছে।

৪ সবথেকে বড় বিষয়, গাড়িটিকে স্পোর্টি লুক দিতে ব্যবহার করা হয়েছে লাল ব্রেক ক্যালিপার।

প্রিমিয়াম ইন্টেরিয়র পাবেন এই গাড়িতে
গাড়ির ভিতরেও এখানে পাবেন আভিজাত্যের ছোঁয়া। সম্পূর্ণ কালো ইন্টেরিয়রের সাথে ব্রোঞ্জ রঙের ছোঁয়া পাবেন এখানে। নতুন সিট আপহোলস্ট্রি কেবিনে পাবেন প্রিমিয়াম অনুভূতি। যারা গতানুগতিক ডিজাইন থেকে বেরিয়ে একটু আলাদা কিছু খুঁজছেন, তাদের এটি দারুণ পছন্দ হবে।

কতটা শক্তিশালী ইঞ্জিন, কেমন দেবে পারফরম্যান্স
হুন্ডাই ভেন্যুর ইঞ্জিনের ক্ষেত্রে হুন্ডাই কোনও পরিবর্তন করেনি। আগের মতোই এতে তিনটি শক্তিশালী অপশন পাওয়া যাবে:

এতে ১.২ লিটার পেট্রোল অপশন পাবেন আপনি

১.০ লিটার টার্বোচার্জড পেট্রোল বেশি পাওয়ারের জন্য সেরা অপশন হতে পারে

আপনি এতে পাবেন ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন

এই নতুন এডিশনে ম্যানুয়াল ও অটোমেটিক উভয় গিয়ারবক্সের সুবিধাই থাকছে। শহর ও হাইওয়েতে ভেন্যুর ব্যালেন্সড পারফরম্যান্স আগের মতোই বজায় থাকবে বলে মনে করছেন ক্রেতারা। স্পোর্টি ডিজাইনের পাশাপাশি থাকবে ভাল গতি।

নতুন করে বৈদ্যুতিন গাড়ির ওপর জোর

হুন্ডাই মোটরস নতুন করে এখন বৈদ্যুতিন গাড়ির ওপর জোর দিচ্ছে। ইলেকট্রিক গাড়ির পরিকল্পনার দিকে জোর দিয়েছে হুন্ডাই মোটরস। সংস্থা এখন টার্গেট নিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৫.৫৫ মিলিয়ন গাড়ি বিক্রি করার লক্ষ্য়ে। পাশাপাশি এই ৫.৫ মিলিয়ন গাড়ির মধ্যে সংস্থার টার্গেট রয়েছে ২ মিলিয়ন বৈদ্যুতিন গাড়ি বিক্রি করা। সেই টার্গেট নিয়েি এগোচ্ছে কোম্পানি।

শোনা যাচ্ছে, নতুন প্ল্যানে ২১টি বৈদ্যুতিন গাড়ি আনবে হুন্ডাই 

হুন্ডাই মোটর সম্প্রতি একটি নতুন বৈদ্যুতিন গাড়ি বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। এই নতুন বৈদ্যুতিন গাড়িতে একবার চার্জ দিলেই চলবে ৯০০ কিমি। ২০৩০ সালের মধ্যে মোট ২১টি বৈদ্যুতিন গাড়ি নির্মাণ করতে চায় হুন্ডাই মোটরস  এর পাশাপাশি সংস্থা চেষ্টা করছে যাতে এই সমস্ত বৈদ্যুতিন গাড়িতে ব্যবহৃত ব্যাটারির খরচ কমানো যায়।

কবে ভারতে আসবে এই ইলেকট্রিক গাড়িগুলি 

হন্ডাই ম্য়ানেজমেন্টের তরফে বলা হচ্ছে, ভারতের বাজারের জন্য হুন্ডাই মোটর এসইউভিরহ পাশাপাশি নিয়ে বৈদ্যুতিন গাড়িও নিয়ে আসবে। ছোট কোনা ও পরে আয়োনিক ৫ মডেলের পর বৃহত্তর বাজারে ইভি নিয়ে আসছে হুন্ডাই। এই সংস্থার সবথেকে বড় লঞ্চ হওয়া গাড়ির মধ্যে রয়েছে ক্রেটা ইভি।

চলতি বছরই ক্রেটার ইভি বাজারে ভাল বিতক্রি শুরু করেছে। বর্তমানে কোম্পানি এমন ইভি তৈরির চেষ্টা করছে, যাতে গ্রাহকদের কম চার্জ দিতে হয়। ইভি তৈরির দৌড়ে হুন্ডাই পিছিয়ে থাকবে না। 

 

সেরা শিরোনাম

Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget