এক্সপ্লোর

Viral Video: অ্যাক্সিলারেটর চাপতেই গাড়ি সমেত দোতলা থেকে নিচে পড়েন মহিলা; শোরুমেই ভেঙে চুরমার সদ্য কেনা মাহিন্দ্রা থার- ভিডিয়ো ভাইরাল

Mahindra Thar SUV: একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে শোরুমের দোতলা থেকেই এই মহিলা গাড়ি নিয়ে নিচে পড়ে গিয়েছিলেন। যদিও এই ঘটনায় কেউই গুরুতরভাবে আহত হননি।

Mahindra Thar SUV: গত সোমবার পূর্ব দিল্লির প্রীত বিহারে মহিন্দ্রার একটি শোরুমে বড় নাটকীয় ঘটনা ঘটে। একটি ফোর হুইলার গাড়ি কেনার পরে পরেই এক মহিলা দুর্ঘটনাক্রমে শোরুমের কাচের দেওয়াল ভেঙে দোতলা থেকে গাড়ি (Mahindra Thar SUV) নিয়ে নিচে পড়ে যান। ভেঙে চুরমার হয়ে যায় সেই গাড়িটি। যে সে গাড়ি নয়, একেবারে মহিন্দ্রা থার। এই গাড়িটি (Viral Video) কিনে সেই মহিলা চেয়েছিলেন গাড়ির চাকায় তলায় লেবু পিষবেন, কিন্তু সেই কাজ করতে গিয়ে অ্যাক্সিলেটরে চাপ দিতেই ভয়ানক বিপদ বাড়ে।  

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কেউই আহত হননি সেভাবে। এবং একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে শোরুমের দোতলা থেকেই এই মহিলা গাড়ি নিয়ে নিচে পড়ে গিয়েছিলেন। এক আধিকারিক জানিয়েছেন যে সোমবার সন্ধ্য্যা গাড়ি কেনার পরে পুজো করার সময় এবং একটি চাকার তলায় লেবু পিষে দেবার ধর্মীয় রীতি পালনের সময় মহিলাটি ভুলবশত অ্যাক্সিলেটরে (Mahindra Thar SUV) চাপ দেন। আর এর ফলেই গাড়িটি শোরুমের দোতলার কাচের দেওয়াল ভেঙে মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় নিচে রাখা একটি মোটরবাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরের ভিডিয়োতে (Viral Video) শোরুমের নিচের রাস্তায় আছড়ে পড়া উলটে থাকা মাহিন্দ্রা থার গাড়িটিকে দেখা গিয়েছে আর এই ভিডিয়োই সমাজমাধ্যমে তুমুল ভাইরাল। এই দুর্ঘটনার পরেই রাস্তায় ব্যাপক শোরগোল দেখা যায়। সেই ভিডিয়োও ছড়িয়েছে নেট মাধ্যমে।

সংবাদসূত্রে জানা গিয়েছে যে ২৯ বছর বয়সী সেই মহিলার নাম মানি পাওয়ার এবং গাড়িটি বাড়ি নিয়ে যাওয়ার আগে তিনি যে অনুষ্ঠান-রীতি পালন করতে চেয়েছিলেন তাতে গাড়ির টায়ারের নিচে একটি লেবু পিষে ফেলার দরকার ছিল। কিন্তু এই সময়েই ভুলবশত সেই মহিলা গাড়ির অ্যাক্সিলেটরে চাপ দিয়ে ফেলেন আর এর ফলেই গাড়িটি শোরুমের দোতলার কাচের দেওয়াল ভেঙে একতলায় এসে পড়ে। এই ঘটনার সময় গাড়ির ভিতরে সেই মহিলার সঙ্গে বসেছিলেন শোরুমের এক কর্মী বিকাশ।

 
 
 
 
 
Instagram-এ এই পোস্টটি দেখুন
 
 
 
 
 
 
 
 
 
 
 

Just Indian Things (@just.indian.things) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে

গাড়িটি নিচে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই এয়ারব্যাগ খুলে গিয়েছিল ভিতরে এবং সেই কারণে কারও কোনও আঘাত লাগেনি। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসার পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত থানায় এই বিষয়ে কোনও অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
Tata Sierra EV QWD: এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
এক চার্জে কলকাতা থেকে শিলিগুড়ি, দেশের সেরা ইলেকট্রিক SUV কি টাটার সিয়েরা ইভি?
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget