এক্সপ্লোর

Ola Scooter: চালক ছাড়াই চলবে স্কুটার, নিজে থেকেই হবে চার্জিং ! নতুন মডেলে কী চমক দেবে ওলা ?

Ola Solo: ওলা ইলেকট্রিকের নতুন মডেল 'ওলা সোলো'র লুক প্রকাশ্যে এসেছে। ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে এবং সমাজমাধ্যমে এই মডেলের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংস্থা।

Ola Electric: চালক ছাড়াই চলবে এই স্কুটার। স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে স্কুটারের ফিচার্সে। সম্প্রতি ওলা ইলেকট্রিক এমন একটি স্কুটারের মডেল প্রকাশ্যে এনেছে। এটাই হতে চলেছে দেশের প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রিক স্কুটার। আর সমাজমাধ্যমে এই তথ্য জানিয়েছেন ওলা ইলেকট্রিকের (Ola Electric) সিইও ভবীশ আগরওয়াল। সংস্থার এই নতুন মডেল সম্পর্কে জানিয়েছেন তিনি এবং তাঁর দাবি এই ওলার মডেল দু-চাকার গাড়ির দুনিয়ায় বিপ্লব ঘটাতে সক্ষম।

স্বয়ংক্রিয় স্কুটার আনছে ওলা

ওলা ইলেকট্রিকের নতুন মডেল 'ওলা সোলো'র (Ola Solo) লুক প্রকাশ্যে এসেছে। ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে এবং সমাজমাধ্যমে এই মডেলের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংস্থা। ওলা ইলেকট্রিক দাবি করছে যে, চালকবিহীন চলতে সক্ষম এই স্কুটার, এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় প্রযুক্তিসম্পন্ন। স্পিড বাম্প ও ট্রাফিক নেভিগেশনে ১০০ শতাংশ সক্ষম এই ওলা স্কুটার। ওলা অ্যাপের সাহায্যে কেউ চাইলেই ওলা সোলোতে ভ্রমণ করতে পারেন। এই স্কুটারে রাখা হয়েছে AI প্রযুক্তি।

কী কি ফিচার্স থাকবে ওলা সোলো-তে ?

ওলা সোলোতে থাকছে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার। থাকছে দুর্দান্ত সব ফিচার্স। আর সেই ফিচার্সগুলিই বাজারে ওলার অন্যান্য মডেলের থেকে ওলা সোলোকে (Ola Solo) একেবারে আলাদা করে দিয়েছে। চালকবিহীন চলতে সক্ষম এই স্কুটার আর সেটাই একটা বড় পদক্ষেপ। ওলা সোলোর প্রতিটি পার্টস ওলা ইলেকট্রিকের নিজস্ব কারখানায় নির্মিত হয়েছে বলেই জানা গিয়েছে।

চমকে দেওয়া প্রযুক্তির ব্যবহার

এই ওলা সোলোতে রয়েছে quickie.AI প্রযুক্তি যার সাহায্য এতে আনা হয়েছে গ্রাউন্ড ব্রেকিং ফিচার্স। চলতে চলতেই তাৎক্ষণিকভাবে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে ওলা সোলো। ওলা ইলেকট্রিকের যে নিজস্ব চিপসেট, তা ব্যবহার করা হয়েছে এই মডেলে। আর এই জন্যেই ওলা সোলো তাৎক্ষণিকভাবে ট্রাফিক শনাক্ত করতে পারে।

স্বয়ংক্রিয় চার্জিং

শুধু তাই নয়, এই ওলা (Ola Solo) ইলেকট্রিক স্কুটার নিজে থেকেই চার্জিং করে নিতে সক্ষম। চার্জ কম থাকলে কাছাকাছি যে চার্জিং স্টেশন আছে, সেটা শনাক্ত করে নিজে থেকেই চার্জিং করে নিতে পারবে ওলা সোলো। ওলা সোলোতে বসে থাকা আরোহীকে এই জন্য চিন্তা করতে হবে না কোনওভাবে।

থাকছে লার্নিং সিস্টেমও

ওলা সোলো শুধু যে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে তাই নয়, প্রতিটি রাইড থেকে এই স্কুটার কিছু না কিছু শিখবে এবং তা স্টোর করে রাখবে। ওলা সোলোতে যুক্ত করা হয়েছে লার্নিং সিস্টেম। JU-Guard এর অ্যালগোরিদম এতে ইনস্টল করা হয়েছে।

আরও পড়ুন: Tata Technologies: টাটা টেকে দারুণ খবর, এই কারণে দুরন্ত গতি স্টকে,এখন বিনিয়োগ করবেন ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
Renault Duster Hybrid : ২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড
২০ কিমির ওপর মাইলেজ দেবে, সবার চিন্তা বাড়াতে আসছে ডাস্টার হাইব্রিড

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget