এক্সপ্লোর

Royal Enfield : রয়্যাল এনফিল্ডের এই বাইক কিনতে পারেন কেবল ২৫ জন ক্রেতা, কী বিশেষত্ব রয়েছে এতে ?

Royal Enfield Rough Crafts : রয়্যাল এনফিল্ডের এই বাইক কিনতে পারেন কেবল ২৫ জন ক্রেতা, কী বিশেষত্ব রয়েছে এতে ?

Royal Enfield Shotgun 650 Limited Edition : শুনলে অবাক হবেন অনেকেই। রয়্যাল এনফিল্ডের এই বাইক কিনতে পারেন কেবল ২৫ জন ক্রেতা। কী এমন বিশেষত্ব রয়েছে এই বাইকে ? যার জন্য সবাই মুখিয়ে থাকেন এই হেভি ইঞ্জিনের বাইকে কেনার জন্য। সবথেকে বড় বিষয়ে কোম্পানি কেবল কিছু লিমিটেড এডিশন নিয়ে এসেছে এই বাইকের।

রাস্তার রাজা বলা হয় এই বাইককে
রাস্তায় এই বাইকের রোড প্রেজন্স মানেই আলদা বিষয়। বহু বছর ধরেই রাস্তায় রয়্য়াল এনফিল্ড মানেই রাজকীয় সওয়ারি। এবার সেই কোম্পানি আপনাকে দিচ্ছে লিমিটেড এডিশন পাওয়ার সুযোগ। ৬৫০ ইঞ্জিনের বিশেষ এডিশন নিয়ে এসেছে কোম্পানি। Royal Enfield Shotgun 650 x Rough Crafts এখন কোম্পানির চর্চার বিষয়।

কাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কোম্পানি
এই বাইককে সাধারণ বাইকের থেকে আলাদা করতে তাইওয়ানের এক কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে রয়্যাল এনফিল্ড। যারা এই বাইককে দিয়েছে অন্য এক ডিজাইন। তবে রয়্যাল এনফিল্ডের নিজস্বতা বজায় রেখেই এই কাজ করেছে কোম্পানি। তাইওয়ানের পরিচিত বাইক ডিজাইনের এই কোম্পানির নাম রাফ ক্রাফ্টস। এই বাইকের বিশেষত্ব হল, বিশ্বে এর কেবল ১০০টি বাইক তৈরি হবে। যার মধ্যে ২৫টি কেবল ভারতের জন্য দেবে কোম্পানি।

কত দাম রাখা হয়েছে এই লিমিটেড এডিশনের
রয়্যাল এনফিল্ডের এই বিশেষ বাইকের দাম রাখা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার টাকা। দেখলেই বুঝতে পারবেন এই বাইক সাধারণ শটগান ৬৫০-র থেকে অনেকটাই আলাদা। এটা কেবল একটা বাইক নয়, কালেকটর আইটেম বলতে পারেন বাইক উৎসাহীরা। আপনি চাইলেই সরাসরি শোরুমে গিয়ে এই বাইক কিনতে পারবেন না। এর জন্য আপনাকে রয়্যাল এনফিল্ডের ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। এরপর কোম্পানির কেনার প্রক্রিয়া অনুযায়ী আপনার ডাক পড়বে। 

সাধারণ শটগানের থেকে কোথায় আলাদা
রয়্যাল এনফিল্ডের শটগান ৬৫০-র থেকে অনেকটাই আলদা এই বাইক। সবথেকে তাক লাগাবে বাইকের রং। এই কালো উজ্জ্বল রং নজর কাড়বে আপনার। এর সঙ্গে বডিতে দেওয়া হয়েছে গোল্ড স্ট্রিপ। কালোর সঙ্গে সোনালি রং বাইকে একটা আলাদা মাত্রা জুগিয়েছে। পাশাপাশি এর ট্যাঙ্কে দেওয়া হয়েছে ব্রাস ব্যাজ। বরাবরই রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং রাইডারদের গর্বিত করে। এখানেও তার ব্যতিক্রম দেখতে পাবেন না আপনি। 

সিট এখানে গদি
সবথেকে আকর্ষণের বিষয়, এই বাইকের গদি আসন। এতে সুন্দর সেলাই দেখতে পাবেন রাইডার। দীর্ঘ সময় ধরে ক্রুজিং করলেও যা আপনার সমস্যার কারণ হবে না। ফলে পিঠে বা কোমরে ব্যথা হওয়ার সমস্যা সহজেই এড়াতে পারবেন আপনি। 

ইঞ্জিনে কোনও পরিবর্তন
মনে রাখবেন , বাইরে থেকে পরিবর্তন করা হলেও এক শক্তিশালী ইঞ্জিনে কোনও ধরনের পরিবর্তন করেনি কোম্পানি। শটগান ৬৫০-র মতোই এতে পাবেন ৬৪৮ সিসির প্যারালাল ট্ইন ইঞ্জিন। যা বাইকারকে প্রায় ৪৭ পিএস পাওয়ার ও ৫২ এনএম টর্ক দেবে। এতে দেওয়া হয়েছে ৬ স্পিডের গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। 

আরও পড়ুন : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Cars Under 5 Lakh : ৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
৫ লাখে ৪ স্টার সুরক্ষা, কেউ দিচ্ছে ৩৩ কিমি মাইলেজ, ভারতের বাজারে এগুলি হল বাজেট কার
Maruti Suzuki Brezza: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং
Maruti Dzire EMI : মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
মারুতি ডিজায়ার কিনতে চান ? ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করলে কত পড়বে EMI ?
Advertisement

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget