Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
ABP Ananda LIVE: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা। সেখান থেকে হাতাহাতি। সেই বিবাদই এমন পর্যায পৌঁছল যে কানের একাংশ কাটা গেল যুবকের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গাড়ি রাখা নিয়ে বচসা। সেই বিবাদই পৌঁছল সাংঘাতিক পর্যায়। অভিযোগ, বেধড়ক মারধরে কানের একাংশ কাটা গেছে পুরসভার অস্থায়ী কর্মী এক গাড়ি চালকের। ঘটনাস্থল পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর।
অভিযোগকারী গাড়ি চালক সুব্রত মণ্ডলের দাবি, শুক্রবার দুপুরে শুভজিৎ সাহা, নামে ওই যুবকের বাড়ির সামনে গাড়ি রেখেছিলেন তিনি। গাড়ি চালকের দাবি, কেন বাড়ির সামনে গাড়ি রাখা হয়েছে.. তা নিয়ে অশান্তির শুরু। অভিযোগ, বচসার মধ্য়েই বাড়ি থেকে বেরিয়ে আসেন শুভজিৎ সাহা। শুরু হয় হাতাহাতি। অভিযোগ, কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারা হয় গাড়ি চালককে। তাঁর কানের একাংশ কেটে বেরিয়ে যায়।






















