এক্সপ্লোর

Skoda Kodiaq RS: ভারতে আসছে Skoda-র নতুন SUV, ইঞ্জিনের পারফরম্যান্স দুর্দান্ত, কত দাম হবে দেশের বাজারে?

Skoda New SUV: নতুন Kodiaq RS-এ থাকছে ২.০ লিটার টার্বো পেট্রোল TSI ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৬৫ হর্সপাওয়ার শক্তি এবং ৪০০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করবে। সাধারণ Kodiaq-এর তুলনায় এই SUV অনেক বেশি শক্তিশালী।

কলকাতা: ভারতে পারফরম্যান্স SUV-এর বাজারে নতুন চমক নিয়ে আসতে চলেছে স্কোডা। সংস্থা তাদের নতুন Skoda Kodiaq RS-এর বুকিং শুরু করেছে। খুব শীঘ্রই এই গাড়ির বিক্রিও শুরু হবে বলে জানা গিয়েছে। Skoda Kodiaq RS একটি  কমপ্লিট বিল্ট ইউনিট বা CBU হিসেবে ভারতে আসবে। এবং সীমিত সংখ্যায় আসবে বলেই জন গিয়েছে সংস্থা সূত্রে। খবর, মাত্র ৫০টি ইউনিট আনার পরিকল্পনা করেছে স্কোডা। যা সংস্থার Octavia RS-এর তুলনায়ও কম হতে পারে।

আরও পড়ুন: টাকা কতদিনে ৩ গুণ হবে? 'রুল অব ১১৪' আপনাকে বলে দেবে সঠিক হিসাব

নতুন Kodiaq RS-এ থাকছে ২.০ লিটার টার্বো পেট্রোল TSI ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৬৫ হর্সপাওয়ার শক্তি এবং ৪০০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করবে। ইঞ্জিনের সঙ্গে থাকবে ৭-স্পিড ডুয়াল-ক্লাচ অটোমেটিক গিয়ারবক্স এবং অল-হুইল ড্রাইভ (AWD) সিস্টেম। ফলে সাধারণ Kodiaq-এর তুলনায় এই SUV অনেক বেশি শক্তিশালী এবং পারফরম্যান্স-কেন্দ্রিক হবে।

ডিজাইনেও একাধিক পরিবর্তন দেখা যাবে। নতুন ফ্রন্ট ও রিয়ার বাম্পার, বড় এয়ার ইনটেক, নতুন এক্সহস্ট, বড় ব্রেক ক্যালিপার এবং ২০ ইঞ্চির অ্যালয় হুইল গাড়িটিকে আরও স্পোর্টি চেহারা দেবে। কেবিনে থাকবে অল-ব্ল্যাক থিম, লাল রঙের অ্যাকসেন্ট এবং বিশেষ স্পোর্টস সিট, যা RS মডেলের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবে।               

আরও পড়ুন: পেট্রোল গাড়ি চলবে চার্জেও, ভারতে আসতে পারে সবচেয়ে সাশ্রয়ী প্লাগ-ইন হাইব্রিড, মিলতে পারে ১০০ কিমি ইলেকট্রিক রেঞ্জ

এটাই প্রথমবার Skoda-র RS ব্যাজ কোনও SUV-তে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি Kodiaq-ও প্রথমবার RS সংস্করণ পাচ্ছে। যেহেতু এটি আমদানি করা হবে, তাই দামও সাধারণ Kodiaq-এর তুলনায় বেশ অনেকটাই বেশি হতে পারে। অনুমান করা হচ্ছে, ভারতে Skoda Kodiaq RS-এর এক্স-শোরুম প্রাইস ৫০ লক্ষ টাকার বেশি হতে পারে।               

ভারতের বাজারে এই SUV-র সরাসরি কোনও প্রতিদ্বন্দ্বী নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শক্তিশালী ইঞ্জিন, অল-হুইল ড্রাইভ এবং সীমিত সংস্করণের কারণে পারফরম্যান্স গাড়িপ্রেমীদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। শীঘ্রই Skoda এই নতুন মডেলের দাম এবং অন্যান্য বিস্তারিত তথ্য ঘোষণা করবে।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget