এক্সপ্লোর

Tata Discount Offer: ১ লাখ টাকা সস্তায় পাবেন টাটা নেক্সন, বিপুল ছাড় দিচ্ছে টাটা

Tata Nexon Discount: বাজারের সেরা এসইউভি গাড়িগুলির মধ্যে একটি হয়ে উঠেছে টাটা নেক্সন (Tata Nexon Discount)। ইতিমধ্যেই ভারতে টাটা নেক্সনের ৭ লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। এবার বড় ছাড় দিল সংস্থা।

Tata Nexon: টাটা মোটরস এবার তাঁর সবথেকে জনপ্রিয় এসইউভি মডেলে বিপুল ছাড় দিচ্ছে। টাটার নেক্সন মডেলে মিলছে বিপুল ছাড় (Tata Nexon Discount)। ১ লাখ টাকা পর্যন্ত সস্তা হল দাম। টাটা নেক্সন তাঁর সপ্তম বার্ষিকী উপলক্ষ্যে এই ছাড় ঘোষণা করেছে। তবে খুব বেশিদিনের জন্য নয় এই অফার। ১৫ জুন থেকে শুরু হয়েছে এই ছাড়, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

টাটা নেক্সনের উদযাপন ছাড়

যখন থেকে বাজারে এসেছে টাটা মোটরসের এই গাড়ি, তখন থেকেই বাজারের সেরা এসইউভি গাড়িগুলির মধ্যে একটি হয়ে উঠেছে টাটা নেক্সন (Tata Nexon Discount)। ইতিমধ্যেই ভারতে টাটা নেক্সনের ৭ লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। সম্প্রতি এক মাসের মধ্যেই টাটা নেক্সনের বিক্রির হার খানিক কমতে দেখা গিয়েছিল। বিগত ২ মাস ধরে এই মডেলটি ভারতের সেরা ১০ গাড়ির মধ্যেও ছিল না। বাজার বিশেষজ্ঞদের ধারণা যে, সদ্য বাজারে লঞ্চ হওয়া মহিন্দ্রা XUV 3X0 মডেলের জনপ্রিয়তার কারণেই খানিক ভাটা পড়েছে টাটা নেক্সনের জনপ্রিয়তায়।

কত ছাড় মিলছে গাড়িতে

টাটা মোটরস এর ঝিমিয়ে পড়া বিক্রির হারকে আবার চাঙ্গা করতে টাটা নেক্সনের মডেলে বিপুল ছাড় ঘোষণা করেছে। এই ছাড়ের অধীনে টাটা নেক্সনের (Tata Nexon Discount) ক্রিয়েটিভ + এস ভ্যারিয়ান্টটি ১ লাখ টাকা সস্তায় পাওয়া যাবে। আরও কিছু ভ্যারিয়ান্টেও মিলছে ছাড়, দেখে নিন তালিকা-

স্মার্ট ভ্যারিয়ান্টে-         ১৬ হাজার টাকা ছাড়

স্মার্ট+পেট্রোল ভ্যারিয়ান্টে -         ২০ হাজার টাকা ছাড়

স্মার্ট + এস ভ্যারিয়ান্টে -          ৪০ হাজার টাকা ছাড়

পিওর পেট্রোল মডেলে -          ৩০ হাজার টাকা ছাড়

পিওর ডিজেল ভ্যারিয়ান্টে -        ২০ হাজার টাকা ছাড়

পিওর এস পেট্রোলে ছাড় -        ৩০ হাজার টাকা

ক্রিয়েটিভ পেট্রোল/ ডিজেলে –    ৬০ হাজার টাকা ছাড়

ফিয়ারলেস পেট্রোল/ ডিজেলে –   ৬০ হাজার টাকা ছাড়

প্যানোরমিক সানরুফ মিলবে শীঘ্রই

টাটা নেক্সনের মডেলে এই বিপুল হারে ছাড় ঘোষণা করা টাটা মোটরসের একটি স্ট্রাটেজি, এতে নেক্সনের বিক্রি আরও বাড়বে বলেই আশা সংস্থার। আর এর মাধ্যমেই ভারতের এসইউভির বাজারে আবার নিজের জায়গা ফিরে পাবে টাটা নেক্সন। তবে খুব শীঘ্রই এই মডেলে প্যানোরমিক সানরুফের মত একটা আপডেট আসবে। ভারতের গাড়ির বাজারে বড় আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে টাটা নেক্সনের এই আপডেটেড মডেলটি।

টাটা নেক্সনের পাওয়ারট্রেন

টাটা নেক্সনের ইঞ্জিনের কথা বলতে গেলে এতে ১.২ লিটারের একটা টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে যাতে ১২০ পিএস ও ১৭০ এনএম আউটপুট পাওয়া যায়। আর আছে একটা ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন যেখানে ১১৫ পিএস ও ২৬০ এনএম ক্ষমতা উৎপন্ন হয়। ট্রান্সমিশন অপশন রেঞ্জ থাকবে ৫ স্পিড, ৬ স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড অটোমেটেড ম্যানুয়াল, ৭ স্পিড ডুয়াল ক্লাচ অটোমেটিক যা পেট্রোল ভ্যারিয়ান্টের জন্য প্রযোজ্য। অন্যদিকে ডিজেল ভ্যারিয়ান্টের জন্য রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল, ৬ স্পিড এএমটি।

আরও পড়ুন: Mahindra Scorpio: বিরাট আকার, ঝাঁ-চকচকে লুক ! ২০ লাখের মধ্যেই পাবেন মহিন্দ্রা স্করপিওর নতুন ভার্সন

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget