এক্সপ্লোর

Tata Sierra: ইলেকট্রিক নাকি ICE, ডিজাইন থেকে পারফরম্যান্স, টাটা সিয়েরার কোন ভ্যারিয়েন্ট কোনদিকে এগিয়ে?

Tata Sierra EV or ICE: সিয়েরার ইলেকট্রিক ও ICE, এই দুই মডেলের সাইড প্রোফাইল ও পিছনের নকশা প্রায় একই রাখা হলেও EV-তে থাকবে বিশেষ EV-নির্ভর অ্যালয় হুইল ও টায়ার। এগুলিতে রোলিং রেজিস্ট্যান্স অনেক কম।

কলকাতা: ভারতীয় বাজারে বহু প্রতীক্ষিত Tata Sierra EV-এর ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ করেছে Tata.ev। আগামী ৩০ তারিখে আনুষ্ঠানিকভাবে এই বৈদ্যুতিক SUV লঞ্চ হতে চলেছে। ইলেকট্রিক সিয়েরা আর পেট্রোল বা ডিজেল চলিত সিয়েরা দেখতে অনেকটা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যও রয়েছে।

আরও পড়ুন: ইলেকট্রিক গাড়ির পর এবার MG-এর প্লাগ-ইন হাইব্রিড, কতটা জনপ্রিয় হবে এই SUV?

সবচেয়ে বড় পার্থক্য দেখা যাবে ইলেকট্রিক সিয়েরার সামনের ডিজাইনে। Sierra EV-তে পেট্রোল ভ্যারিয়েন্টের মতো হাওয়া পাস করার প্রয়োজন হয় না বলে এতে থাকছে বন্ধ (Blanked-off) গ্রিল। এ ছাড়াও সরু LED লাইট বার এবং বডি-কালারের ব্যবহার বেশি দেখা যাবে ইলেকট্রিক সিয়েরতে। অন্যদিকে ICE সংস্করণে কালো রঙের গ্রিল ও ট্রিম বেশি দেখা যায়। এছাড়া EV ভ্যারিয়েন্টের সামনের বাম্পারে এয়ারো ডায়নামিক ডিজাইনের বেশ কিছু বিশেষ জিনিস লাগানো হয়েছে। এর ফলে গাড়ির ব্যাটারিতে কম চাপ পড়বে। ফলে এই গাড়ির রেঞ্জ বেশ কিছুটা বাড়বে।

সিয়েরার ইলেকট্রিক ও ICE, এই দুই মডেলের সাইড প্রোফাইল ও পিছনের নকশা প্রায় একই রাখা হলেও EV-তে থাকবে বিশেষ EV-নির্ভর অ্যালয় হুইল ও টায়ার। এগুলিতে রোলিং রেজিস্ট্যান্স অনেক কম। ফলে ব্যাটারির উপর প্রভাব কম পড়বে। এর ফলে অনেক বেশি রেঞ্জ পাওয়া যাবে ওই ব্যাটারিতে।

আরও পড়ুন: ভারতে আসছে Skoda-র নতুন SUV, ইঞ্জিনের পারফরম্যান্স দুর্দান্ত, কত দাম হবে দেশের বাজারে?

এই গাড়ির ইন্টিরিয়রেও খুব বেশি পরিবর্তন থাকার সম্ভাবনা নেই। Sierra EV-তে তিনটি বড় স্ক্রিনের লেআউট বজায় রাখা হতে পারে। তবে আলাদা আপহোলস্ট্রি, নতুন স্টিয়ারিং হুইল এবং কিছু EV-নির্দিষ্ট সফটওয়্যার ও সেই অনুযায়ী নতুন ফিচার যোগ হতে পারে।

সবচেয়ে বড় প্রযুক্তিগত পার্থক্য থাকবে পাওয়ারট্রেনে। Sierra EV-তে সিঙ্গল মোটরের পাশাপাশি ডুয়াল মোটর সংস্করণও পাওয়া যাবে। ডুয়াল মোটর ভ্যারিয়েন্টে অল হুইল ড্রাইভ (AWD) সুবিধা থাকবে। সিয়েরাতে কোনও ভ্যারিয়েন্টে আগে কখনওই অল হুইল ড্রাইভ (AWD) দেখা যায়নি। যদিও ICE সংস্করণে AWD পাওয়া যাবে না।

বিশেষজ্ঞদের মতে, EV এবং ICE—দুটি সংস্করণের লক্ষ্য আলাদা ধরনের ক্রেতা। যারা উন্নত প্রযুক্তি, কম চলতি খরচ এবং বৈদ্যুতিক ড্রাইভিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্য Sierra EV আকর্ষণীয় হতে পারে। আর দীর্ঘ দূরত্বে প্রচলিত জ্বালানির সুবিধা চাইলে ICE সংস্করণই উপযুক্ত বিকল্প হবে। ফলে একই মডেলের দুই সংস্করণ ভিন্ন চাহিদার ক্রেতাদের লক্ষ্য করেই বাজারে আসছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget