এক্সপ্লোর

Tesla in India: শুধু কারখানাই নয়, টেসলার পুরো ইকো সিস্টেমই ভারতে আনবেন এলন মাস্ক, কী জানালেন তিনি ?

Tesla Cars Elon Musk: এবার জানা গেল, টেসলার শুধু যে কারখানাই ভারতে তৈরি হবে তা নয়, পুরো ইকোসিস্টেমই গড়ে উঠবে ভারতের মাটিতে। সম্প্রতি নতুন ইভি নীতিতে ভারতে টেসলার আসার পথ প্রশস্ত হয়েছে।

Tesla Cars: ভারতে টেসলার গাড়ি তৈরি হওয়া নিয়ে কয়েকদিন আগে পর্যন্ত জল্পনা ছিল তুঙ্গে। তাঁর উপর টেসলার কারখানা নির্মাণের জন্য জমি খোঁজা এবং সেই জমি পরখ করার জন্য ধারণা করা হয়েছিল এলন মাস্ক নিজে আসবেন ভারতে। এলন মাস্কের (Tesla in India) আসার ধারণা সত্য প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে খুব শীঘ্রই ভারতে আসবেন এলন মাস্ক। টেসলার পক্ষ থেকেও এও জানানো হয়েছে যে কিছু সময়ের মধ্যেই ভারতের রাস্তায় চলতে দেখা যাবে টেসলার গাড়ি। এবার জানা গেল, টেসলার শুধু যে কারখানাই ভারতে তৈরি হবে তা নয়, পুরো ইকোসিস্টেমই গড়ে উঠবে ভারতের মাটিতে।

কী জানালেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য-শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, এলন মাস্ক ভারতে যে শুধু টেসলার কারখানাই স্থাপন করবেন তা নয়, তাঁর সঙ্গে ভারতের মাটিতে পুরো টেসলার ইকোসিস্টেমও তৈরি করবেন এলন মাস্ক। তাঁর মানে টেসলার (Tesla in India) কারখানায় শুধু যে গাড়ি তৈরি হবে তাই নয়, তাঁর পাশাপাশি স্থানীয়ভাবেই সমস্ত যন্ত্রাংশ সংগ্রহ করবে টেসলা। পীযূষ গোয়েলের দাবি, ভারত কিছু সময়ের মধ্যেই ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বিশ্বে স্থান পাবে এবং এর জন্য সরকারি তরফে প্রচুর পিএলআই স্কিম চালু করা হয়েছে, আত্মনির্ভর ভারতের ধারণা প্রচার করা হচ্ছে বারবার।

টেসলাকে টেক্কা দিয়েছে এই সংস্থা

কিছুদিন আগে পর্যন্ত সারা বিশ্বে টেসলাই (Tesla in India) ছিল সর্বশ্রেষ্ঠ ইভি নির্মাতা। কিন্তু এবার চিনের ইভি নির্মাতা সংস্থা BYD সেই স্থান দখল করে নিয়েছে কিছুটা। বিক্রির দিক থেকে BYD সংস্থাই উঠে এসেছে ১ নম্বরে। ভারত এখন বিশ্বের মধ্যে ৫ম বৃহত্তম গাড়ির বাজার হয়ে উঠেছে। এমনকী ভারতের বৈদ্যুতিন গাড়ির বাজারের অনেক সম্ভাবনা রয়েছে আগামী দিনে।

ভারতে আসছে টেসলা

ভারতে টেসলা সহ বিদেশি গাড়ি নির্মাতা সংস্থাকে গাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারত সরকার। সম্প্রতি নতুন ইভি নীতিতে ভারতে টেসলার আসার পথ প্রশস্ত হয়েছে। এই ইভি নীতি অনুযায়ী ভারতের মাটিতে কারখানা তৈরি করার তিন বছরের মধ্যেই তাঁদের গাড়ি নির্মাণ শুরু করতে হবে।

কবে ভারতে আসছেন এলন মাস্ক

ভারতের বাজারের কথা মাথায় রেখে ইতিমধ্যেই টেসলা (Tesla in India) তাঁর জার্মানির কারখানায় রাইট-হ্যান্ড ড্রাইভি মডেলের গাড়ি নির্মাণ শুরু করে দিয়েছে। জানা গিয়েছে ২১-২২ এপ্রিল ভারতে আসবেন এলন মাস্ক। অনুমান করা হচ্ছে যে ভারতে এসে এলন মাস্ক তাঁদের কারখানা নির্মাণের জন্য ২-৩ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিতে পারেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget