এক্সপ্লোর

Mahindra XEV 9S Real Range: 'সস্তা'র ইলেকট্রিক এসইউভি, রেঞ্জের দৌড়ে হারিয়ে দেবে দামি দামি গাড়িকে!

'Affordable' Electric SUV: মাহিন্দ্রার নতুন এই গাড়ি XEV 9S -র কেবিন স্পেস দারুণ। এ ছাড়াও দামও বেশ প্রতিযোগিতামূলক। ফলে, এই গাড়ির চাহিদা বাড়ছে। কিন্তু আসল প্রশ্ন একটাই, এই গাড়ি আসলে কত রেঞ্জ দেয়?

পেট্রোল বা ডিজেল ছড়িয়ে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক গাড়ির। এক সময় ভারতে কোনও গাড়ির পেট্রোল বা ডিজেল ভ্যারিয়েন্টে প্রয়োজনীয় বদল করে তৈরি করা হতো ইলেকট্রিক গাড়ি। কিন্তু পরবর্তীতে টাটা ও মাহিন্দ্রার মতো সংস্থা ইলেকট্রিক গাড়িকে আরও আপডেট করতে থাকে। এর পর জন্ম নেয় বর্ন ইলেকট্রিক গাড়ি। অর্থাৎ, এমন গাড়ি যা সবার আগে বাজারে আসবে ইলেকট্রিক গাড়ি হিসাবে। এর পর সেই গাড়ি পেট্রোল বা ডিজেল ভ্যারিয়েন্টে বাজারে আসতেই পারে। আর এই ক্ষেত্রে যেমন রয়েছে টাটার কার্ভ ইভি, তেমনই মাহিন্দ্রার রয়েছে BE 6 ও XEV 9 সিরিজ। আর এই XEV 9 সিরিজের গাড়ি XEV 9s এক চার্জে কতদূর যেতে পারে জানেন?

মাহিন্দ্রার নতুন এই গাড়ি XEV 9S কুপে এসইউভি নয়। কিন্তু তা সত্তেও এই গাড়ির কেবিন স্পেস দারুণ। এ ছাড়াও এই গাড়ির দামও বেশ প্রতিযোগিতামূলক। ফলে, এই গাড়ির চাহিদা বাড়ছে। কিন্তু আসল প্রশ্ন একটাই, এই গাড়ি আসলে কত রেঞ্জ দেয়?

XEV 9S - এর রেঞ্জ কত?

XEV 9S গাড়িটি বাজারে ৩টি ব্যাটারি প্যাকের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৭৯ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির ভ্যারিয়েন্টটি সংস্থার দাবি অনুযায়ী ৬৭৯ কিলোমিটার রেঞ্জ দেয়। যদিও বাস্তব একটু অন্য কথা বলে।

শহরের রাস্তা ও হাইওয়ে মিলিয়ে যদি এই গাড়িকে 'রেঞ্জ মোডে' রেখে চালানো হয় ও সেই সময় রিজেনারেটিভ ব্রেকিং সর্বোচ্চ রাখা হয় তাহলে এই গাড়ির প্রায় ৪৭০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যে। বিশেষজ্ঞরা বলেন, এই বাস্তব সংখ্যাটা সংস্থা যা দাবি করে তার থেক কম হলেও এই দামের অন্যান্য লাক্সারি ইলেকট্রিক গাড়ির তুলনায় অনেকটাই বেশি। এমনকি এই একই সংস্থার অন্য আর একটি গাড়ি XEV 9e - এর তুলনায় এই গাড়ির রেঞ্জ সামান্য হলেও বেশি।

চালানোর অভিজ্ঞতা কী বলে?

এই গাড়িটি বেশ দ্রুতগামী ও আরামদায়ক। তবে XEV 9e - এর থেকে এই গাড়িতে বডি রোল সামান্য বেশিই অনুভব করা যায়। এই গাড়ির ভিতরের দিকের ডিজাইন বেশ নজর কাড়ে। এ ছাড়াও গাড়ির ড্যাশবোর্ডে রয়েছে ৩টি বেশ বড় স্ক্রিন। যা আরোহীকে আরাম এক প্রিমিয়াম অনুভূতি দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনেকেই বলছেন দরজা বা গাড়ির ড্যাশবোর্ডে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তার মান আরও ভাল হতে পারত। এ ছাড়াও আয়তনে বেশ বড় হওয়ার পরও এই গাড়ির তৃতীয় সারির সিট বেশ সরু। 

এই গাড়ি কি আপনার কেনা উচিত?

দীর্ঘ যাত্রার জন্য উপযুক্ত এই এসইউভি আপনি কিনতেই পারেন। যদি আপনার এমন একটা গাড়ির প্রয়োজন থাকে যা আপনাকে কমফর্টের সঙ্গে দেবে প্রায় ৪৭০ কিলোমিটারের রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ। এ ছাড়াও চার্জিং পরিকাঠামো উন্নত হওয়ার ফলে, ফাস্ট চার্জের মাধ্যমে বড় ব্যাটারি যে কোনও অবস্থায় আপনি ফুল চার্জও করে ফেলতে পারবেন। বড়সড় কেবিন, দারুণ রেঞ্জ ও দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে Mahindra XEV 9S নিঃসন্দেহে একটি সেরা ভ্যালু-ফর-মানি অপশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget