Renault Duster Platform: বাইরে থেকে এক হলেও ইউরোপের রেনো ডাস্টারের মূল কাঠামো একেবারে আলাদা, কী বদল হয়েছে ভারতে লঞ্চ হওয়া গাড়িটিতে?
New Car By Renault: একই মডেলের গাড়ির ইউরোপ লঞ্চ হওয়া মডেল আর ভারতে লঞ্চ হওয়া মডেলের মধ্যে এই যে পার্থক্য, এটা কিন্তু প্রথম উদাহরণ হয়। এর আগেও একাধিক গাড়ির ক্ষেত্রে এই উদাহরণ দেখা গিয়েছে।

অবশেষে বলাই যায় অপেক্ষার যেন অবসান হল। কারণ, এবার ভারতের বাজারে লঞ্চ হল রেনোর নতুন ডাস্টার। কিন্তু আপনি জানেন কি, ইউরোপে লঞ্চ হওয়া ডাস্টার আর ভারতের বাজারে লঞ্চ হওয়া ডাস্টারের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে। হ্যাঁ, বাইরে থেকে দেখতে দুটি গাড়ি এক রকম হলেও এই দুই গাড়ির ভিতরের কাঠামো বা প্ল্যাটফর্ম কিন্তু আলাদা। অর্থাৎ, দুই গাড়ির চেসি একেবারেই আলাদা।
প্ল্যাটফর্ম কেন বদল করা হল?
একই মডেলের গাড়ির ইউরোপ লঞ্চ হওয়া মডেল আর ভারতে লঞ্চ হওয়া মডেলের মধ্যে এই যে পার্থক্য, এটা কিন্তু প্রথম উদাহরণ হয়। এর আগেও একাধিক গাড়ির ক্ষেত্রে এই উদাহরণ দেখা গিয়েছে। ইউরোপে বিক্রি হওয়া ডাস্টারে আপনি পাবেন CMF-B প্ল্যাটফর্ম। আবার ভারতে বিক্রি হতে চলা রেনো ডাস্টারে পাবেন 'RGMP' বা Renault Group Modular Platform। কিন্তু এই বদল কেন?
আসলে ইউরোপে যে ডাস্টার চলে তা একেবারে সাধারণ, শক্তপোক্ত ও বেসিক এসইউভি। কিন্তু ভারতীয় গ্রাহকদের জন্য এই গাড়িতে আরও ফিচার যোগ করে, আরাম ও অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করে তারপরই লঞ্চ করা হয়েছে। ফলে, ভারতের বাজারের জন্য আলাদা করে এই মেক ওভার করতে হয়েছে।
কী সুবিধা থাকছে নতুন ডাস্টারে?
নতুন ডাস্টারে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি থাকছে। এর মধ্যে এই গাড়িতেই রয়েছে ইন-বিল্ট গুগল। ফলে, আপনার ড্রাইভার প্রোফাইল, গুগল ম্যাপস ও অন্যান্য অ্যাপ আরমসেই চলবে। এ ছাড়াও দুর্দান্ত পার্সোনালইজেশনও করা যাবে।
রেনোর এই গাড়িকে অটোমোবাইল বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের প্রস্তুতি। কারণ, এই RGMP প্ল্যাটফর্ম অনেক বেশি নমনীয়। এই গাড়ি ইলেকট্রিফিকেশন, হাইব্রিড ও ফ্লেক্স ফুয়েলের জন্য একেবারে তৈরি। এ ছাড়াও এই মডেলকে বলা যায় আগামীর ভিত্তি। কারণ, এই মডেল রেনোর আগামীর ৭ সিটার ও 'ব্রিজার'-এর মতো মডেলের ভিত্তি। কারণ, ওই মডেলগুলোও এই একই প্ল্যাটফর্মে তৈরি হবে।
সুরক্ষা ও বাজেট
ভারতের বাজারের কথা মাথায় রেখে এই গাড়ির অনেক অংশই ভারতে তৈরি করা হয়েছে। উদ্দেশ্য একটাই, অত্যাধুনিক প্রযুক্তি দিতে গিয়ে এই গাড়ির দাম যেন কোনও ভাবে মধ্যবিত্তের হাতের বাইরে চলে না যায়। সুরক্ষার সঙ্গে কোনও আপোষ এই গাড়িতে করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন কাঠামোর কারণে এই ডাস্টার অনায়াসেই যে কোনও ক্র্যাশ টেস্টে ৫ স্টার রেটিং পাবে।
সুতরাং, শুধু লুক নয়। ভারতে চলে ডাস্টার সুরক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির পাওয়ার হাউসও বটে। এখন শুধু দেখার আগামী দিনে এই গাড়ি ভারতের বাজারে কেমন বিক্রি হয়।






















