এক্সপ্লোর

Toyota Fortuner Legender Neo : টয়োটা ফরচুনার, লেজেন্ডারে এবার ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেম, জেনে নিন দাম, স্পেকস

Toyota Fortune Legender Neo : নতুন নিও ড্রাইভ ভেরিয়েন্টগুলিতে পাওয়া যাবে বেশি মাইলেজ, আরও ভাল ড্রাইভিং দক্ষতা ।

 

Cars : টয়োটা কিরলোস্কর মোটর আজ নতুন নিও ড্রাইভ অবতারে নিয়ে এল ফরচুনার (Toyota Fortuner), লেজেন্ডার ( Toyota Legender)। এতে পাওয়া যাবে ৪৮-ভোল্টের মাইল্ড-হাইব্রিড সিস্টেম।  নতুন নিও ড্রাইভ ভেরিয়েন্টগুলিতে পাওয়া যাবে বেশি মাইলেজ, আরও ভাল ড্রাইভিং দক্ষতা ।

কত লিটারের ইঞ্জিন পাওয়া যাবে এবার
টয়োটা ফরচুনার, লেজেন্ডার নিও ড্রাইভে ২.৮-লিটার, ৪-সিলিন্ডার টার্বো-ডিজেল ইঞ্জিন রয়েছে, যা এখন ৪৮-ভোল্ট সিস্টেমের সঙ্গে যুক্ত। এতে একটি বেল্ট-ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর ও লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। ব্র্যান্ড দাবি করে, এই হাইব্রিড সিস্টেম গাড়ির দ্রুত গতি ও আওয়াজ ছাড়া যাত্রা আরও উন্নত করবে।

Toyota Fortuner Legender Neo : ফরচুনার, লেজেন্ডার নিও ড্রাইভ ৪৮ভি ভেরিয়েন্ট নিয়ে প্রবর্তন সম্পর্কে বলতে গিয়ে, কোম্পানির সেলস সার্ভিস ও পুরনো গাড়ি ব্যবসার ভাইস প্রেসিডেন্ট ভারিন্দর ওয়াধওয়া বলেন, "ভারতে এসইউভি বাজার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরা উন্নত বৈশিষ্ট্য ও স্বতন্ত্র স্টাইলিং খুঁজছেন। ফরচুনার ও লেজেন্ডার উভয়ই তাদের সাহসী নকশা, শক্তিশালী পারফরম্য়ান্স ও বিস্তৃত বৈশিষ্ট্যগুলির মাধ্যমে এই প্রত্যাশা পূরণ করতে এগিয়ে চলেছে, যা বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা সহজেই পূরণ করে।"

কী বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে
ফরচুনার ও লেজেন্ডার নিও ড্রাইভে আগের মতোই সব পিচার রাখা হয়েছে। টয়োটা লেজেন্ডারে রয়েছে আকর্ষণীয় ডুয়াল-টোন বডি কালার, স্প্লিট এলইডি হেডল্যাম্প ও আরও স্মুদ ফ্যাসিয়া। দুটি মডেলেই রয়েছে ডুয়াল-টোন লেদার সিট ছাড়াও সফট-টাচ ম্যাটেরিয়াল। দীর্ঘ দূরত্বের আরামের জন্য এর্গোনমিক সিটিং পশ্চার দিয়েছে কোম্পানি।

Toyota Fortuner Legender Neo : কী পাওয়া যাবে গাড়িতে
টয়োটা ফরচুনার ও লেজেন্ডারে রয়েছে বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্য। যার মধ্যে পাবেন- সাতটি এয়ারব্যাগ, এবিএস, ব্রেক অ্যাসিস্ট সহ ভেহিকেল স্ট্যাবিলিটি কন্ট্রোল, ডব্লিউআইএল কনসেপ্ট সিট, হিল অ্যাসিস্ট কন্ট্রোল, টিআরসি (ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম), চাইল্ড রেস্ট্রেন্ট সিস্টেম, প্রি-টেনশনার + ফোর্স লিমিটার সহ ফ্রন্ট রো সিটবেল্ট, ইমার্জেন্সি আনলক সহ স্পিড অটো লক সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

দাম কত দুই গাড়ির
টয়োটা ফরচুনার নিও ড্রাইভ ৪৮ভি ৪৪.৭২ লক্ষ টাকা (এক্স-শোরুম) এ পাওয়া যাচ্ছে, যেখানে লেজেন্ডার নিও ড্রাইভ ৪৮ভি ৫০.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) এ পাওয়া যাচ্ছে। মনে রাখতে হবে, ভারতে বড় ফ্যামিলি এসইউভির মার্কেট এখনও টয়োটার হাতে রয়েছে। বিশেষ করে ৫০ লাখের বাজেটের মধ্যে এই গাড়ির ওপর ভৎসা করেন ক্রেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget