এক্সপ্লোর

Toyota Innova Crysta: ক্রিস্টার ডিজেল মডেল বন্ধ করছে ইনোভা ? এই ঘোষণা করল কোম্পানি

Toyota Cars In India: ভারতে ইনোভা ক্রিস্টার ডিজেল মডেলের বুকিং বন্ধ করল টয়োটা। আগামী কয়েক মাসের জন্য কেবল পেট্রল ইনোভা বুকিং (Toyota Innova Crysta) করা যাবে।

Toyota Cars In India: ভারতে ইনোভা ক্রিস্টার ডিজেল মডেলের বুকিং বন্ধ করল টয়োটা। আগামী কয়েক মাসের জন্য কেবল পেট্রল ইনোভা বুকিং (Toyota Innova Crysta) করা যাবে। কোম্পানির এই সিদ্ধান্ত অবাক করেছে ভারতীয় ক্রেতাদের।  

Toyota Innova Crysta: ডিজেল বন্ধ করে তবে কি হাইব্রিডের পথে ক্রিস্টা ?
ভারতে টয়োটার গাড়ি বিক্রির ইতিহাস বলছে,  ইনোভা ডিজেল বরাবরই জনপ্রিয় মডেল। দেশে  টয়োটার গাড়ি বিক্রির অন্যতম মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল এই মডেল।  প্রচুর দাম বৃদ্ধি সত্ত্বেও এর জনপ্রিয়তা কমেনি ভারতীয় বাজারে। এবার সেই মডেলের বুকিং বন্ধ করায় অবাক হচ্ছেন ক্রেতারা। তবে ডিজেলের বুকিং বন্ধ করলেও  পেট্রল ইনোভা ক্রিস্টা বুক করতে পারবেন ক্রেতারা। অটো ব্লগারদের মতে, নতুন প্রজন্মের জন্য একটি পেট্রল হাইব্রিড পাওয়ারট্রেন তৈরি করতে চলেছে কোম্পানি।

Toyota Cars In India: কী পরিকল্পনা রয়েছে টয়োটার ?
মনে করা হচ্ছে, পেট্রল হাইব্রিড ছাড়াও ডিজেলে কিছু পরিবর্তন আনতে পারে কোম্পানি। তবে এই নিয়ে অফিশিয়াল কোনও বিবৃতি দেয়নি কোম্পানি।  অনুমান করা হচ্ছে , নতুন প্রজন্মের ইনোভা ক্রিস্টা আনতে চলেছে টয়োটা। সেই ক্ষেত্রে  পরবর্তী প্রজন্মের ইনোভার পাশাপাশি ইনোভা ক্রিস্টা প্লাস মডেল চালিয়ে যাবে কোম্পানি। সেই পরবর্তী প্রজন্মের ইনোভা ক্রিস্টায় একটি হাইব্রিড পাওয়ারট্রেন আসতে পারে। ডিজেল বা পেট্রল নয়, আগামী দিনে  টয়োটা হাইরাইডারের মতো হাইব্রিড ইঞ্জিন আনার কথা ভাবছে টয়োটা।

Toyota Cars: ফ্লিট সার্ভিস চালু করতে পারে কোম্পানি
শোনা যাচ্ছে, কেবল টয়োটা ইনোভা নয়,  কোম্পানির জনপ্রিয় ফরচুনারের সঙ্গে হাইব্রিড মডেল আনার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। নতুন প্ল্যাটফর্ম, নতুন হাইব্রিড ইঞ্জিন ছাড়াও অনেক বেশি বিলাসবহুল ইন্টেরিয়রের উপর ভিত্তি করে পরবর্তী প্রজন্মের ইনোভা আনতে চলেছে টয়োটা।  বর্তমান ইনোভা ডিজেলের ভক্তরা আগামী দিনে নতুন প্ল্যাটফর্ম থেকে আরও বেশি মাইলেজ পেতে পারেন। তারা এখনও বর্তমান ইনোভা ক্রিস্টা কিনতে পারবেন। অটো সাইটগুলির মতে, পরবর্তী প্রজন্মের ইনোভাকে ফ্লিট সার্ভিস হিসাবে ব্যবহার করতে পারে কোম্পানি।

Toyota Innova Crysta:কী বিকল্প আনতে পারে কোম্পানি ?
টয়োটার বিক্রির সংখ্যা বলছে, ডিজেল ইঞ্জিনযুক্ত ইনোভার এখনও ভারতে প্রচুর ফ্যান বেস রয়েছে। সেখানে বুকিং বন্ধ করে আসলে পেট্রল ইনোভাকে প্রজেক্ট করতে চাইছে কোম্পানি। সেই কারণেই হাইব্রিড মডেলের বুকিং শুরু করার ডিজেলে  একটি সাময়িক বিরতি দিচ্ছে কোম্পানি।  ভবিষ্যতে হাইব্রিড মডেলগুলির মাধ্যমে একটি সম্ভাব্য বাজার পরীক্ষা করতে চলেছে টয়োটা। তবে পেট্রল গাড়িতে জ্বালানি খরচ বেশি হওয়ায় ইনোভার বিক্রি কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। অন্তত তেমনই মনে করছে অটো সাইটগুলি। 

আরও পড়ুন : Mahindra Scorpio Classic: নতুন সাজে পুরনো স্করপিও, দেখে নিন- ক্লাসিকের নতুন লুক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget