এক্সপ্লোর

Zelo Scooter: ভারতের সবথেকে সস্তা বৈদ্যুতিন স্কুটার এল বাজারে, এক চার্জে ছুটবে ১০০ কিমি ! কত দামে পাবেন ?

Cheapest Electric Sccoter: যারা কম বাজেটে ভাল পারফরম্যান্স যুক্ত স্কুটার কিনতে চান তাদের জন্য এই বৈদ্যুতিন নাইট প্লাস স্কুটার খুবই ভাল। এই স্কুটারের সবথেকে বড় ফিচার্স হল এর দাম।

Zelo Electric Scooter: দেশীয় স্টার্টআপ সংস্থা জিলো ইলেকট্রিক ভারতের বাজারে তাদের নতুন এবং খুবই সস্তার বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারের নাম দেওয়া হয়েছে নাইট প্লাস। সংস্থার দাবি এখনও পর্যন্ত এটিই ভারতের সবথেকে সস্তার স্কুটার (Electric Scooter) এবং এতে রয়েছে সমস্ত প্রয়োজনীয় স্মার্ট ফিচার্স। দামি স্কুটারগুলিতে যে যে ফিচার্স থাকে, এই স্কুটারেও একই ফিচার্স রয়েছে বলেই দাবি করেছে জিলো ইলেকট্রিক সংস্থা। কত খরচ ? রেঞ্জ কত পাবেন ?

দাম ও ফিচার্স

যারা কম বাজেটে ভাল পারফরম্যান্স যুক্ত স্কুটার কিনতে চান তাদের জন্য এই বৈদ্যুতিন নাইট প্লাস স্কুটার (Electric Scooter) খুবই ভাল। এই স্কুটারের সবথেকে বড় ফিচার্স হল এর দাম। ৬০ হাজার টাকারও কমে আপনি পেয়ে যাবেন এই অত্যাধুনিক ফিচার্সের স্কুটার। এর এক্স শোরুম দাম পড়বে ৫৯ হাজার ৯৯০ টাকা। এই স্কুটারে আপনি হিল হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ফলো-মি হোম হেডল্যাম্প আর ইউএসবি চার্জিং পোর্টের মত উন্নত ফিচার্সও রয়েছে। এতে একটি অপসারণযোগ্য ব্যাটারিও রয়েছে যা চার্জিং এবং রক্ষণাবেক্ষণকে সহজ করে তোলে। এই স্কুটার গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক, ডুয়াল টোন ফিনিশের সঙ্গে বাজারে পাওয়া যাচ্ছে।

ব্যাটারি রেঞ্জ ও সর্বোচ্চ গতি

জিলো নাইট প্লাস একটি ১.৮ কিলোওয়াট আওয়ারের পোর্টেবল এলএফপি ব্যাটারি ব্যবহার করে। সংস্থার দাবি যে এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে ১০০ কিমির রেঞ্জ দেবে। শহরের রাস্তায় চালানোর চাহিদা অনুসারে এই স্কুটারে আপনি সর্বোচ্চ গতি পাবেন ৫৫ কিমি প্রতি ঘণ্টা। ফলে এটি দৈনন্দিন যাতায়াতের জন্য একটি ভাল বিকল্প হতে চলেছে। যারা ক্রমবর্ধমান জ্বালানির দামের কারণে সমস্যায় পড়েছেন এবং এখন বৈদ্যুতিন বিকল্পের দিকে যেতে চাইছেন তাদের জন্য এই স্কুটারটি একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে।

ডেলিভারি ও বুকিং

এই নাইট প্লাস স্কুটারের ডেলিভারি শুরু হবে আগামী ২০ অগাস্ট থেকে। সারা দেশের জিলো ডিলারশিপে এই স্কুটারের প্রি-বুকিং শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কম বাজেটে একটি বৈদ্যুতিন স্কুটার কেনার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য এটি একটি ভাল সুযোগ হতে পারে।

জেলো ইলেকট্রিকের সহ প্রতিষ্ঠাতা মুকুন্দ বাহেতি এই স্কুটার লঞ্চের সময় বলেন যে নাইট প্লাস কেবলমাত্র একটি স্কুটার নয় বরং এটি ভারতে স্মার্ট ও ক্লিন মোবিলিটিকে সহজলভ্য করার দিকে একটি বড় পদক্ষেপ। তিনি বলেন আমরা চাই সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম মানের ও উন্নত বৈশিষ্ট্যের বৈদ্যুতিন যানবাহন পাক, এই চিন্তাভাবনা মাথায় রেখেই জিলো ইলেকট্রিক এই নাইট প্লাস স্কুটার তৈরি করেছে।

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget