এক্সপ্লোর

Bangladesh ISKCON Ban Plea: বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করার আর্জি খারিজ, 'ভালবাসা, শ্রদ্ধাই ভরসা', বলল আদালত

Bangladesh News: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। এর পরই ISKCON-কে নিষিদ্ধ করার দাবি ওঠে বাংলাদেশে।

ঢাকা: বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করার আর্জি খারিজ হয়ে গেল। বাংলাদেশের হাইকোর্ট ওই আবেদন খারিজ করে দিল। স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনও সিদ্ধান্ত নেবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি। বাংলাদেশে ISKCON-কে নিষিদ্ধ করতে চেয়ে আবেদন জমা পড়ে আদালত। ISKCON-কে 'ধর্মীয় মৌলবাদী সংস্থা' বলে উল্লেখ করে বাংলাদেশ সরকারও। তবে আজ সেই আর্জি খারিজ হয়ে গেল। (Bangladesh ISKCON Ban Plea)

সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিতে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। এর পরই ISKCON-কে নিষিদ্ধ করার দাবি ওঠে বাংলাদেশে। সেই নিয়ে আজ আদালতে নিজেদের অবস্থানও জানায় মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। হিংসা, অশান্তি রুখতে কী কী পদক্ষেপ করা হয়েছে এখনও পর্যন্ত, আদালতে জানায় তারা। তবে ISKCON-কে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে কিছু বলেনি বাংলাদেশের সরকার। বরং জানানো হয়, সরকার যথেষ্ট পদক্ষেপ করছে। সরকার নিস্ক্রিয় হয়ে বসে নেই। (Bangladesh News)

এদিন আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদউদ্দিন। বিচারপতি পারহা মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে সরকার কী তী পদক্ষেপ করেছে, তার ব্যাখ্যা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। সরকার কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছে বলে জানান তিনি। জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। একটিতে ১৩, একটিতে ১৪ এবং অন্যটিতে ৪৯ জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গ্রেফতার হয়েছেন ৩৩ জন। সিসিটিভি দেখে শনাক্ত করা হয়েছে আরও ছ'জনকে। পুলিশ যথেষ্ট তৎপর।

এদিন আদালত অশান্তি, হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। কাউকে আইনশৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না বলে মন্তব্য করে। এর পাল্টা বাংলাদেশ সরকার জানায়, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। হিংসা রুখতে কড়া পদক্ষেপ করা হচ্ছে। গোটা বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে। 

এর পাল্টা আদালতে একটি ছবি তুলে ধরেন আবেদনকারী মহম্মদ মনিরুজ্জামান। পেশায় আইনজীবী মনিরুজ্জামানই ISKCON-কে নিষিদ্ধ করতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারপতিরা তাঁকে জানান, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। তাঁর উদ্বেগ শীঘ্রই দূর হবে বলে আশা রয়েছে। আদালত জানায়, সরকারের পদক্ষেপে সন্তুষ্ট বিচারপতিরা। তাই নির্দেশ দেওয়া থেকে বিরত থাকেন তাঁরা। 

অন্য দিকে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলও। প্রবাসী ভারতীয়রা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপ দাবি করেছেন। বাংলাদেশেক শিবচরে জোর করে ISKCON-এর সেন্টার বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠছে।  পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতায় ISKCON-এর ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। 

সেরা শিরোনাম

Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget