এক্সপ্লোর

8th Pay Commission : স্যালারি কত বাড়বে ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় খবর, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত

Salary News : নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন, ২০২৬ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।

Salary News : আপনিও কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে অূবশ্য়ই জানতে হবে এই বিষয়ে। বেতন (Salary)  বৃদ্ধির জন্য আরও পরামর্শের সুযোগ দিচ্ছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। সম্প্রতি কর্মীদের দাবিদাওয়া নিয়ে প্রস্তাবের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে। জেনে নিন, আর কতদিন বেতন বৃদ্ধির জন্য প্রস্তাব দিতে পারবেন আপনি।

কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমা

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে কর্মচারী সংগঠনগুলির দাবিদাওয়া বা স্মারকলিপি (Memorandum) জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন, ২০২৬ পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে অনলাইনে এই স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মে, ২০২৬। কিন্তু কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন এবং পেনশনভোগীদের অ্যাসোসিয়েশনগুলির সুবিধার্থে এই সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এটাই শেষ সুযোগ, অফলাইনে পাওয়া যাবে না অনুমতি
কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে , এটিই কর্মচারী সংগঠনগুলির জন্য তাদের দাবিদাওয়া পেশ করার একেবারে শেষ সুযোগ। এরপর আর কোনোভাবেই সময়সীমা বাড়ানো হবে না।

গুরুত্বপূর্ণ নিয়ম: সমস্ত আবেদন এবং স্মারকলিপি শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের অফিশিয়াল পোর্টাল 8cpc.gov.in-এর মাধ্যমে নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। কোনও হাতের লেখা চিঠি, পোস্টের মাধ্যমে পাঠানো অফলাইন কপি বা ইমেইলে সাধারণ পিডিএফ (PDF) ফরম্যাট গ্রহণ করা হবে না।

বিভিন্ন রাজ্যে কমিশনের বৈঠক: জুলাইতে কলকাতায়
অনলাইনে স্মারকলিপি নেওয়ার পাশাপাশি কমিশনের সদস্যরা সরাসরি বিভিন্ন রাজ্য সফর করছেন এবং কর্মচারী ইউনিয়নগুলির সাথে বৈঠক করছেন। আগামী দিনে কমিশনের বৈঠকের সূচি নিচে দেওয়া হলো:

জম্মু-কাশ্মীর ও লাদাখ: ১ থেকে ৪ জুন (শ্রীনগর/জম্মু) এবং ৮ জুন (লাদাখ)।

উত্তরপ্রদেশ (লখনউ): ২২-২৩ জুন।

ওড়িশা (ভুবনেশ্বর): ৬-৭ জুলাই।

পশ্চিমবঙ্গ (কলকাতা): ৯-১০ জুলাই।

(পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি কর্মীরা আগামী জুলাই মাসের ৯ ও ১০ তারিখ সরাসরি কমিশনের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।)

কর্মচারীদের মূল দাবিগুলি কী কী ?

অষ্টম বেতন কমিশনের কাছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনগুলি যে মূল দাবিগুলি পেশ করছে, তা নিচে দেওয়া হল:

১ ন্যূনতম বেতন বৃদ্ধি: ন্যূনতম মূল বেতন (Basic Salary) প্রতি মাসে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার দাবি।

২ ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor): ৭ম বেতন কমিশনের ২.৫৭ থেকে বাড়িয়ে তা ৩.৮৩ করার দাবি।

৩ বার্ষিক বেতন বৃদ্ধি (Annual Increment): বর্তমানের ৩% থেকে বাড়িয়ে ৬% করার দাবি।

৪ পেনশন নীতি: নতুন পেনশন স্কিম (NPS) বাতিল করে পুরনো পেনশন স্কিম (OPS) পুনর্বহাল করার জোরালো দাবি।

কমিশনের এই সময়সীমা বৃদ্ধির ফলে দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা নিজেদের দাবি আরও গুছিয়ে কমিশনের দরবারে পেশ করার বাড়তি সুযোগ পেলেন।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে পার্ট টাইম জবে ৪৫,০০০ টাকা বেতন, কনসালট্যান্ট নিয়োগ শুরু, কী যোগ্যতা লাগবে ? 

সেরা শিরোনাম

8th Pay Commission : সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বড় লাফ দেবে 'বেসিক পে', কার কত বেতন হতে পারে ? এখানে রইল হিসেব
সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বড় লাফ দেবে 'বেসিক পে', কার কত বেতন হতে পারে ? এখানে রইল হিসেব
New Money Rules : ১ নভেম্বর থেকে এই ৫ আর্থিক নিয়মে বদল, আপনার পকেটে চাপ বাড়বে ?
১ নভেম্বর থেকে এই ৫ আর্থিক নিয়মে বদল, আপনার পকেটে চাপ বাড়বে ?
1000 Rs Note : ওপরে মন্দিরের ছবি ! এবার ১০০০ টাকার নোট আনল RBI ? অবশেষে মুখ খুলল সরকার
ওপরে মন্দিরের ছবি ! এবার ১০০০ টাকার নোট আনল RBI ? অবশেষে মুখ খুলল সরকার
PNB Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবর ! এইদিন বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, যদি না করেন এই কাজ  
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবর ! এইদিন বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট, যদি না করেন এই কাজ  

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget