এক্সপ্লোর

8th pay commission Jobs : অষ্টম বেতন কমিশনে পার্ট টাইম জবে ৪৫,০০০ টাকা বেতন, কনসালট্যান্ট নিয়োগ শুরু, কী যোগ্যতা লাগবে ? 

Jobs in 8th pay commission : এবার কমিশনের কাজের সহায়তার জন্য বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট (Consultant) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অষ্টম বেতন কমিশন নিয়োগ দিচ্ছে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট পদে।
  • ফিনান্স, এইচআর, বা আইনের অভিজ্ঞদের জন্য মোট ২০টি পদ।
  • বেতন ১.৮ লক্ষ টাকা পর্যন্ত, কাজের মেয়াদের উপর নির্ভর করে।
  • সরকারি কর্মীদের বেতন কাঠামো, ভাতা, পেনশন বিশ্লেষণে কাজ করতে হবে।

Jobs in 8th pay commission : অষ্টম বেতম কমিশন (8th pay commission)এবার নিয়ে এল সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কাজ দ্রুত শেষ করার জন্য নিয়োগ শুরু হল। এবার কমিশনের কাজের সহায়তার জন্য বিভিন্ন পদে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট (Consultant) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মোট শূন্যপদ ও ক্যাটাগরি
 বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন অভিজ্ঞতা ও বয়সের ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে মোট ২০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
এই পদে আবেদনকারীকে ফিন্যান্স (Finance), হিউম্যান রিসোর্স (HR), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (IR) বা সমগোত্রীয় বিষয়ে মাস্টার্স (Masters) অথবা এমবিএ (MBA) ডিগ্রিধারী হতে হবে।অথবা, আইন পাস (LL.B) এবং বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। ট্রাইব্যুনাল বা আদালতে সার্ভিস সংক্রান্ত মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকা আবশ্যক। সব পদের জন্যই MS Excel/Spreadsheet ও PowerPoint Presentation তৈরিতে দক্ষ হতে হবে। যাঁদের বেতন কাঠামো, ক্ষতিপূরণ প্যাকেজ বা এস্টাবলিশমেন্ট সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন কাঠামো কী রয়েছে
অষ্টম বেতন কমিশনে এই পদগুলিতে ফুল-টাইম (Full-time) এবং পার্ট-টাইম (Part-time)—উভয়ভাবেই কাজ করার সুযোগ রয়েছে। নিচে বেতনের বিবরণ দেওয়া হল:

সিনিয়র কনসালট্যান্ট: ফুল-টাইম কাজের জন্য মাসে ১,৮০,০০০ টাকা। পার্ট-টাইম (মাসে ১২ দিন) কাজের জন্য ৯০,০০০ টাকা এবং (মাসে ৬ দিন) কাজের জন্য ৪৫,০০০ টাকা।

কনসালট্যান্ট: ফুল-টাইম কাজের জন্য মাসে ১,২০,০০০ টাকা। পার্ট-টাইম (১২ দিন) ৬০,০০০ টাকা এবং (৬ দিন) ৩০,০০০ টাকা।

ইয়ং প্রফেশনাল : ফুল-টাইম কাজের জন্য মাসে ৯০,০০০ টাকা। পার্ট-টাইম (১২ দিন) ৪৫,০০০ টাকা এবং (৬ দিন) ২২,৫০০ টাকা।

কাজের মেয়াদ ও শর্ত: এই নিয়োগ মূলত ১ বছরের চুক্তিতে অথবা কমিশনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত (যা আগে আসবে) করা হবে। তবে কাজের পারফরম্যান্স ভালো হলে মেয়াদ বাড়ানো হতে পারে। ফুল-টাইম কনসালট্যান্টরা এই সময়ে অন্য কোনো চাকরি বা অ্যাসাইনমেন্ট করতে পারবেন না।

কাজের পরিধি বা দায়িত্ব 
নির্বাচিত কনসালট্যান্টদের মূলত নীচের কাজগুলি করতে হবে
১ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা ও পেনশনের বিশদ বিশ্লেষণ।
২ বর্তমান বেতন পরিকাঠামো পর্যালোচনা করা।
৩ গ্র্যাচুইটি এবং বোনাস ব্যবস্থার পুনর্মূল্যায়ন।
৪ বেতন বৃদ্ধির ফলে সরকারের ওপর আর্থিক প্রভাব (Fiscal Impact) কতটা পড়বে তা খতিয়ে দেখা।
৫ বিভিন্ন মন্ত্রক ও সরকারি দফতরের সঙ্গে সমন্বয় সাধন করে ডেটা সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা।

পদের নাম প্রয়োজনীয় অভিজ্ঞতা সর্বোচ্চ বয়সসীমা মোট শূন্যপদ
সিনিয়র কনসালট্যান্ট ১০ বছরের বেশি ৪৫ বছর ৫টি
কনসালট্যান্ট ৬ বছরের বেশি ৪০ বছর ৫টি
Young Professional ৪ বছরের বেশি ৩২ বছর ১০টি

কীভাবে আবেদন করবেন ?
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অষ্টম বেতন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কোনও শেষ তারিখ ঘোষণা করা হয়নি, পদগুলি পূরণ না হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। তবে যাঁরা অবিলম্বে কাজে যোগ দিতে প্রস্তুত, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। সফল প্রার্থীদের ইমেলের মাধ্যমে অফার লেটার পাঠানো হবে এবং যোগদানের জন্য সর্বোচ্চ ৩০ দিন সময় দেওয়া হবে।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে এদের 'বেসিক পে' হতে পারে ১১ লাখ টাকা, কোন ফর্মুলায় সম্ভব ? 

Frequently Asked Questions

অষ্টম বেতন কমিশনে কোন পদে নিয়োগ হচ্ছে?

অষ্টম বেতন কমিশনে চুক্তিভিত্তিক কনসালট্যান্ট (Consultant) পদে নিয়োগ হচ্ছে। এটি কমিশনের কাজের সহায়তার জন্য করা হচ্ছে।

কনসালট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী?

ফিন্যান্স, এইচআর, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা সমগোত্রীয় বিষয়ে মাস্টার্স/এমবিএ অথবা এলএলবি ডিগ্রি এবং বার কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

এই পদগুলিতে বেতনের পরিমাণ কত?

সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং ইয়ং প্রফেশনাল - এই তিন পদে ফুল-টাইম ও পার্ট-টাইম কাজের জন্য মাসিক ১,৮০,০০০ টাকা থেকে ২২,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

কাজের মেয়াদ কতদিনের জন্য?

এই নিয়োগ মূলত ১ বছরের চুক্তিতে বা কমিশনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত (যা আগে আসবে) করা হবে। ভালো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মেয়াদ বাড়ানো হতে পারে।

কীভাবে আবেদন করতে হবে?

যোগ্য প্রার্থীরা অষ্টম বেতন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে।

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget