এক্সপ্লোর

8th Pay Commission: কত বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মীদের ? ২.৫৭ থেকে ৩.৮৩-এর ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করবে সবকিছু !

8th Pay Commission News Update: এই ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের ওপর ভিত্তি করে বেতন ও পেনশনে কতটা তফাত আসতে পারে, দেখে নিন বিস্তারিত।

8th Pay Commission News Update: কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt. Employees) কাছে এখন একটাই প্রশ্ন, কবে হাতে আসবে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) টাকা। ইতিমধ্যেই কমিশনের কাছে বেতন বৃদ্ধির (Salary News) প্রস্তাবের সময়সীমা অতিক্রম হয়েছে। বিভিন্ন কর্মী সংগঠন সেখানে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)। এর ওপর নির্ভর করবে কর্মীদের বেতন বৃদ্ধি। জেনে নিন, কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত বেতন বৃদ্ধি হবে কর্মীদের।

কর্মী সংগঠনগুলি ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানালেও, সরকারের তরফ থেকে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। এই ফিটমেন্ট ফ্যাক্টরের পরিবর্তনের ওপর ভিত্তি করে বেতন ও পেনশনে কতটা তফাত আসতে পারে, দেখে নিন বিস্তারিত।

আগে বুঝতে হবে ফিটমেন্ট ফ্যাক্টর কী ?
আপনাকে সবার আগে একটা বিষয় বুঝে নিতে হবে, আসলে ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক (Multiplier), যা পুরনো বেতন কাঠামো থেকে নতুন বেতন কাঠামোয় যাওয়ার সময় কর্মচারীদের সংশোধিত মূল বেতন (Revised Basic Pay) হিসেব করতে ব্যবহার করা হয়।

কী বলছেন বাজার বিশেষজ্ঞ

এই বিষয়ে ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেট্টি জানান, "ফিটমেন্ট ফ্যাক্টর হল পুরনো ও নতুন বেতন কাঠামোর মধ্যকার সেতু। এর সামান্য পরিবর্তনও কর্মচারীদের টেক-হোম স্যালারি ও অবসরের পর পেনশন ও অন্যান্য সুবিধায় বড়সড় প্রভাব ফেলে।" বর্তমানে প্রায় ৫৫ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৯ লাখ পেনশনভোগী এই সিদ্ধান্তের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন।

কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত বেতন বাড়তে পারে
এই বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটা বিষয় জেনে নিতে হবে, যদি কোনও কর্মচারীর বর্তমান ন্যূনতম মূল বেতন (Basic Pay) ১৮,০০০ টাকা হয়, তবে বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের অধীনে তাঁর সংশোধিত মূল বেতন কত দাঁড়াবে, তার একটি তুলনামূলক হিসেব নীচে দেওয়া হল

ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) ন্যূনতম সংশোধিত মূল বেতন (Minimum Basic Pay)
২.৫৭ (বর্তমান সপ্তম পে কমিশনের বেঞ্চমার্ক) ৪৬,২৬০ টাকা
৩.০0 (সম্ভাব্য মাঝের রূপ) ৫৪,০০০ টাকা
৩.৫০ (বেশির প্রস্তাব) ৬৩,০০০ টাকা
৩.৮৩ (কর্মী সংগঠনগুলির দাবি) ৬৮,৯৪০ টাকা

কেউ উচু পদে কাজ করলে: কেন্দ্রীয় সরকারি কর্মীদের যাদের বর্তমান বেসিক পে তুলনামূলক বেশি, তাদের ক্ষেত্রে এই পার্থক্যের পরিমাণ আরও বিশাল হবে। উদাহরণস্বরূপ, যার বর্তমান মূল বেতন ৪৪,৯০০ টাকা, ৩.০০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে তা বেড়ে হবে ১,৩৪,৭০০ (১,৩৪,৭০০ টাকা)। আর কর্মী সংগঠনের দাবি মতো ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হলে তা একলাফে দাঁড়াবে ১,৭১,৯৬৭ টাকায়!

৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলছে ইউনিয়নগুলো ?
২০১৬ সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর থেকে গত এক দশকে জীবনযাত্রার খরচ, মুদ্রাস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বহুগুণ বেড়েছে। কর্মচারী সংগঠনগুলির যুক্তি, বর্তমান বাজারদরের সাথে পুরনো বেতন কাঠামো আর খাপ খাচ্ছে না। তাই ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ৬৯,০০০ টাকা করার লক্ষ্যেই এই ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের জোরালো দাবি জানানো হচ্ছে।

কোন ফিটমেন্ট ফ্যাক্টর চূড়ান্ত হতে পারে ?
অনেকেই বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। তবে বিশেষজ্ঞদের মতে, সরকার ও পে কমিশনকে একদিকে যেমন কর্মচারীদের প্রত্যাশা ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রাখতে হবে, অন্যদিকে দেশের রাজকোষের ওপর এর আর্থিক প্রভাবের সামঞ্জস্য বজায় রাখতে হবে। তাই শেষ পর্যন্ত ৩.৮৩ দাবি পুরোপুরি না মানা হলেও, ফিটমেন্ট ফ্যাক্টর যদি ৩.০০-ও করা হয়, তাহলেও ন্যূনতম মূল বেতন একধাক্কায় ৫৪,০০০ টাকা হয়ে যাবে—যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড়সড় স্বস্তি এনে দেবে।

আরও পড়ুন: মাসে অফিসে ২ ঘণ্টা দেরি করলে কাটা যাবে না ছুটি ! অষ্টম বেতন কমিশন স্বস্তি দেবে কর্মীদের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget