এক্সপ্লোর

8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?

Salary News : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা হলেই অনেকটা বেড়ে যাবে বেসিক পে। শেষে কমিশনের সুপারিশ কার্যকর হলে কোন লেভেলের কত বেতন হবে, রইল এখানে।

Salary News : অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একবার সুপারিশ জমা দিলেই সরকারের তরফে নেওয়া হবে বেতন পরিকাঠামো নতুন করে সাজানোর সিদ্ধান্ত। বর্তমানে বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে এই বিষয়ে বৈঠক করছে কমিশনের কর্তারা। সেখানে কর্মীদের সুবিধা বৃদ্ধি নিয়ে জমা পড়েছে বহু প্রস্তাব। সেই ক্ষেত্রে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা হলেই অনেকটা বেড়ে যাবে বেসিক পে। শেষে কমিশনের সুপারিশ কার্যকর হলে কোন লেভেলের কত বেতন হবে, রইল এখানে।

ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর সবকিছু, আসলে এটা কী ?
আসলে যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। মনে রাখতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। 
সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।

কোন লেভেল    সপ্তম বেতন কমিশন        ফিটমেন্ট ফ্য়াক্টর ৫.৭ হলে অষ্টম বেতন কমিশনে কত বেসিক পে

লেভেল ১        ১৮,০০০ টাকা                             ৪৬,২৬০ টাকা
লেভেল ২       ১৯,৯০০ টাকা                              ৫১,১৪৩ টাকা
লেভেল ৩       ২১,৭০০ টাকা                              ৫৫,৭৬৯ টাকা
লেভেল ৪       ২৫,৫০০ টাকা                             ৬৫,৫৩৫ টাকা
লেভেল ৫       ২৯,২০০ টাকা                             ৭৫,০৪৪ টাকা
লেভেল ৬      ৩৫,৪০০ টাকা                              ৯০,৯৭৮ টাকা 
লেভেল ৭       ৪৪,৯০০ টাকা                               ১,১৫,৩৯৩ টাকা
লেভেল ১০     ৫৬,১০০ টাকা                              ১,৪৪,১৭৭ টাকা
লেভেল ১৩    ১,২৩,১০০ টাকা                            ৩,১৬,৩৬৭ টাকা
লেভেল ১৮    ২,৫০,০০০ টাকা                           ৬,৪২,৫০০ টাকা

বর্তমানে কত ফিটমেন্টে ফ্যাক্টরের দাবি তুলেছে ইউনিয়নগুলি
সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নগুলি উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবিতে দীর্ঘদিন ধরেই কথা বলছে। এই তালিকায় নাম লিখিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (BPMS)। ৪.০ মাল্টিপ্লায়ারের দাবি জানিয়েছে এই সংগঠন। অন্যদিকে, ন্যাশনাল কাউন্সিল (JCM) স্টাফ সাইড এবং অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধিতে এই দাবি কি মেনে নেবে সরকার।

সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে সুপারিশ জমা দেবে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। এখন সেই বিষয়ে চলছে জোর কদমে প্রস্তুতি।

আরও পড়ুন : ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলেও অনেকটাই বেসিক বাড়বে সরকারি কর্মীদের, অষ্টম বেতন কমিশনে কী সুপারিশ ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget