এক্সপ্লোর

8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে এদের 'বেসিক পে' হতে পারে ১১ লাখ টাকা, কোন ফর্মুলায় সম্ভব ? 

Salary News : যদি এই প্রস্তাব গৃহীত হয়, তবে কেন্দ্রীয় সরকারের ইতিহাসে অন্যতম বৃহত্তম বেতন বৃদ্ধি দেখতে চলেছেন কর্মচারীরা।

Salary News : অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এই প্রস্তাব পাশ হলে বিশাল অঙ্কের 'বেসিক পে' বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে সবার ক্ষেত্রে এই বৃদ্ধি হবে না। কেবল একটি নির্দিষ্ট পে স্কেলের কর্মীদের মূল বেতন প্রায় ১১ লাখ টাকা হতে পারে। বাকিদের কত টাকা হবে জানেন ?

স্মারকলিপি ও প্রেজেন্টেশন জমা দেয় IRTSA

ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA)-এর পক্ষ থেকে এই প্রস্তাব পেশ করা হয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তবে কেন্দ্রীয় সরকারের ইতিহাসে অন্যতম বৃহত্তম বেতন বৃদ্ধি দেখতে চলেছেন কর্মচারীরা। গত ১৯ মে, ২০২৬ তারিখে হায়দ্রাবাদে অষ্টম বেতন কমিশনের সামনে এই সংক্রান্ত একটি বিস্তারিত স্মারকলিপি ও প্রেজেন্টেশন জমা দেয় IRTSA।

 ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?
ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক, যার মাধ্যমে একজন কর্মচারীর বর্তমান মূল বেতনকে (Basic Pay) নতুন বেতন কমিশনের অধীনে সংশোধিত মূল বেতনে রূপান্তর করা হয়। উদাহরণস্বরূপ, সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করা হয়েছিল, যার ফলে ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।

এক নজরে IRTSA-র ৫ স্তরের ফিটমেন্ট ফ্যাক্টর সূত্র
সাধারণত সব কর্মচারীর জন্য একই ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হলেও, IRTSA এবার পদ ও দায়িত্বের ওপর ভিত্তি করে আলাদা আলাদা গুণকের প্রস্তাব দিয়েছে। তাদের যুক্তি—উচ্চতর পদ ও তদারকি দায়িত্বের জন্য বেশি গুণক থাকা উচিত।

ক্যালকুলেটর: আপনার বেতন কতটা বাড়তে পারে ?
এই নতুন ফর্মুলা (বর্তমান মূল বেতন x প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন মূল বেতন) অনুযায়ী বিভিন্ন স্তরের কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি কেমন হতে পারে, তা দেখে নিন:

প্রস্তাবিত কাঠামোটি নিম্নরূপ :

পে-ম্যাট্রিক্স লেভেল প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর
লেভেল ১ - ৫ (নিম্ন স্তর) ২.৯২
লেভেল ৬ - ৮ (মধ্যম স্তর) ৩.৫০
লেভেল ৯ - ১২ ৩.৮০
লেভেল ১৩ - ১৬ (উচ্চ স্তর) ৪.০৯
লেভেল ১৭ - ১৮ (শীর্ষ স্তর) ৪.৩৮


সবচেয়ে বেশি নজর কেড়েছে সর্বোচ্চ পদ অর্থাৎ লেভেল-১৭ এবং ১৮-র জন্য প্রস্তাবিত ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর। বর্তমানে লেভেল-১৮-এর শুরুর মূল বেতন প্রতি মাসে ২,৫০,০০০ টাকা। ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে এই নতুন মূল বেতন দাঁড়াবে ১০,৯৫,০০০ টাকা (প্রায় ১১ লাখ টাকা)।

অর্থাৎ, ডিএ (Dearness Allowance) এবং অন্যান্য ভাতা যোগ হওয়ার আগেই মূল বেতন বাড়বে প্রায় ৮.৪৫ লাখ টাকা! তবে উল্লেখ্য, এই লেভেল-১৮-র মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় আমলা ও কর্মকর্তারাই পড়েন।

ন্যূনতম বেতন বেড়ে হতে পারে ৫২,৬০০ টাকা
শুধুমাত্র শীর্ষস্তরেই নয়, সর্বনিম্ন স্তরেও বড়সড় বৃদ্ধির দাবি জানানো হয়েছে। IRTSA-র প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ১৮,০০০ টাকা থেকে ২.৯২ গুণ বাড়িয়ে ৫২,৬০০ টাকা করা উচিত। বর্তমানের জীবনযাত্রার খরচ, ইন্টারনেটের খরচ, বোতলজাত পানীয় জল, স্বাস্থ্য বীমার প্রিমিয়াম এবং বর্তমান উপভোক্তা মূল্য সূচক (CPI)-এর ত্রুটিগুলিকে মাথায় রেখেই এই দাবি জানানো হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিদাওয়া:
বার্ষিক বেতন বৃদ্ধি (Increment): বর্তমানের ৩% থেকে বাড়িয়ে ৫% করার দাবি।

বাড়ি ভাড়া ভাতা (HRA): শহরগুলির জনসংখ্যা অনুযায়ী চার স্তরের নতুন HRA কাঠামোর প্রস্তাব করা হয়েছে (সর্বোচ্চ ৪০% + DA)।

যাতায়াত ও দৈনিক ভাতা: ট্রান্সপোর্ট এবং ডেইলি অ্যালাউন্স তিন গুণ বাড়ানোর দাবি।

পেনশন সংক্রান্ত বড় দাবি: * ১ জানুয়ারি, ২০০৪-এর পর নিযুক্ত সমস্ত কর্মচারীদের জন্য পুরানো পেনশন স্কিম (OPS) পুনর্বহাল করা এবং NPS ও UPS বাতিল করা।

সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 'ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন' (OROP) নীতি চালু করা।

ফিক্সড মেডিক্যাল অ্যালাউন্স বাড়িয়ে প্রতি মাসে ৫,০০০ টাকা করা।

এখন কোন পর্যায়ে রয়েছে অষ্টম বেতন কমিশন ?
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে অষ্টম বেতন কমিশন ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে অংশীজন, কর্মচারী সংগঠন এবং পেনশনভোগী সংস্থাগুলির সাথে আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। IRTSA-র এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির প্রস্তাবটি কমিশন কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন : অষ্টম বেতন কমিশনে কার কত স্যালারি বাড়বে ? রেলওয়ে দিল ৪০০ শতাংশের ফর্মুলা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
Advertisement

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget