এক্সপ্লোর

Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?

ITR-1, ITR-2, ITR-3 or ITR-4: ব্যক্তির উপার্জনের উৎস, মোট উপার্জনের পরিমাণ ও করদাতার অবস্থায়ের উপর নির্ভর করে ফর্ম নির্বাচন করতে হয়। ভুল ফর্ম ফিলআপ করা হলে Defective Return-এর নোটিশ আসতে পারে।

কলকাতা: আয়কর রিটার্ন জমা করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ITR ফর্ম কোনটা, সেটা নির্বাচন করা। কোনও ব্যক্তির উপার্জনের উৎস, মোট উপার্জনের পরিমাণ ও করদাতার অবস্থায়ের উপর নির্ভর করে ITR-1, ITR-2, ITR-3 বা ITR-4 ফর্ম ব্যবহার করতে হয়। যদি রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও ভুল ফর্ম ফিলআপ করা হয়, সেই ক্ষেত্রে আয়কর দফতর Defective Return -এর নোটিশ পাঠাতে পারে। ফলে পরে রিটার্ন সংশোধন করার প্রয়োজন পড়তে পারে।

আরও পড়ুন: "মানুষকে আর সহজে বোকা বানানো যাবে না", নিট প্রতিবাদের মধ্যেই কংগ্রেসের বিক্ষোভের তীব্র নিন্দায় সোনম ওয়াংচুকের স্ত্রী

যাঁদের বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার মধ্যে ও ভারতে বসবাস করেন, সেই সব মানুষদের জন্য ITR-1 (সহজ) ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা করতে হয়। এই ফর্মে বেতন বা পেনশন থেকে আয়, সর্বাধিক দুটি বাড়ি থেকে উপার্জন, সুদ বা অন্য কোনও উৎস থেকে আয় ও কৃষি থেকে ৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন দেখানো যায়। তবে, ব্যবসায়িক উপার্জন বা বিদেশি সম্পত্তি থাকলে এই ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না।

যাঁদের কোনও ব্যবসা বা চাকরি থেকে উপার্জনে নেই, কিন্তু শেয়ার বা সম্পত্তি বিক্রি করে ক্যাপিটাল গেন হয়েছে অথবা বিদেশ সম্পদ রয়েছে বা সেখান থেকে উপার্জনও হয়েছে, অথবা ২-এর বেশি বাড়ি থেকে উপার্জন রয়েছে, সেই ধরনের করদাতাদের ITR-2 ফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন ফাইল করতে হয়।

আরও পড়ুন: Tata Nexon-কে জোর টক্কর দেবে নতুন ব্রেজা, Bharat NCAP ক্র্যাশ টেস্টে পেল ফাইভ স্টার রেটিং

যাঁদের নিজের কোনও ব্যবসা বা পেশা থেকে উপার্জন রয়েছে এবং নিয়মিত হিসাব রক্ষণাবেক্ষণ করেন, তাঁদের জন্য ITR-3 ফর্ম। এ ছাড়াও যাঁরা একক মালিকানাধীন ব্যবসা বা কোনও ফ্রিল্যান্সার বা প্রফেশনালদের জন্যও এই ফর্ম প্রয়োজন হয়।

ITR-4 (সুগম) হল অনুমানভিত্তিক কর ব্যবস্থার আওতায় থাকা ছোট ব্যবসায়ী, ফ্রিল্যান্সার বা প্রফেশনাল, হিন্দু আন ডিভাইডেড ফ্যামিলি ও নির্দিষ্ট কিছু সংস্থার জন্য। 44 AD, 44 ADA, 44 AE ফর্ম যাঁরা ব্যবহার করেন তাঁরাও নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে এই ফর্ম ব্যবহার করে আয়কর রিটার্ন জমা করতে পারবেন। 

কিছু কিছু এমন ক্ষেত্র রয়েছে, যেখানে ITR-1 বা ITR-4 ব্যবহার করে রিটার্ন ফাইল করা যায় না। যেমন কোনও সংস্থার ডিরেক্টর, নন লিসটেড কোনও ইকুইটি শেয়ারের মালিক বা গতবছরের যে ক্ষতি হয়েছে, সেটা এই বছরের লাভের সঙ্গে যোগ ও বিয়োগ করতে চাওয়া করদাতাদের অন্য কোনও ITR বেছে নিতে হয়। আর সেই কারণেই, রিটার্ন জমা করার আগেই নিজের উপার্জনের উৎস অনুযায়ী সঠিক ফর্ম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Best Mutual Funds : অগাস্টের মধ্যেই দিয়েছে ২৭ শতাংশ পর্যন্ত রিটার্ন, এই ৫ স্মল ক্যাপ ফান্ডের নাম জানেন ? 
অগাস্টের মধ্যেই দিয়েছে ২৭ শতাংশ পর্যন্ত রিটার্ন, এই ৫ স্মল ক্যাপ ফান্ডের নাম জানেন ? 
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget