এক্সপ্লোর

8th Pay Commission : বেতন বৈষম্য দূর হবে অষ্টম বেতন কমিশনে ? উঠল এই ৪টি দাবি, কার কত বেতন বাড়বে ? 

8th Pay Commission News Update : সম্প্রতি সেই দাবি তোলা হয়েছে কমিশনের স্য়ালারি বৃদ্ধি (Salary News)  সংক্রান্ত বৈঠক। এই চার দাবির ওপর নির্ভর করছে সবকিছু। 

8th Pay Commission News Update : ঘুচে যেতে পারে বেতন বৈষম্য। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের পর রেলের ইঞ্জিনিয়াররাও পেতে পারেন আর্থিক ও পেশাগত সম মর্যাদা। একধাপে অনেকটাই বাড়তে পারে বেতন। সম্প্রতি সেই দাবি তোলা হয়েছে কমিশনের স্য়ালারি বৃদ্ধি (Salary News)  সংক্রান্ত বৈঠক। এই চার দাবির ওপর নির্ভর করছে সবকিছু। 

দীর্ঘদিনের কী দাবি নিয়ে হচ্ছে তোলপাড়
সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত একটি বৈঠকে অষ্টম বেতন কমিশনের সদস্য সচিব পঙ্কজ জৈনের সামনে রেল ইঞ্জিনিয়াররা তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবিগুলো তুলে ধরেছেন। যেখানে বলা হয়েছে, বর্তমান জীবনধারণের জন্য পর্যাপ্ত নয় ইঞ্জিনিয়ারদের বর্তমান বেতন কাঠামো। ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে তাঁদের আর্থিক ও পেশাগত মর্যাদার ক্রমাগত অবনতি হয়েছে। তাই কর্মীদের আশা, অষ্টম বেতন কমিশনে এই বৈষম্য দূর হবে। এই বিষয়ে চার দাবি তুলেছে অল ইন্ডিয়া রেলওয়ে ইঞ্জিনিয়ার্স ফেডারেশন (AIREF) এবং ইস্ট কোস্ট রেলওয়ে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (ECoREA)-এর প্রতিনিধিরা।

রেল ইঞ্জিনিয়ারদের মূল দাবি ও বর্তমান পরিস্থিতি
রেল ইঞ্জিনিয়ারদের অভিযোগ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ, প্রযুক্তিগত ও সুরক্ষাজনিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও বহু অ-প্রযুক্তিগত ও সাধারণ ক্যাডারের কর্মীরা তাঁদের চেয়ে বেশি বেতন পাচ্ছেন। এই বৈষম্য দূর করতে তাঁরা মূলত চারটি প্রধান দাবি জানিয়েছেন..

বিষয় বর্তমান পরিস্থিতি AIREF-এর দাবি
বেতন কাঠামো বহু নন-টেকনিক্যাল ক্যাডারের চেয়ে কম। পঞ্চম বেতন কমিশন পর্যন্ত বজায় থাকা বেতনক্রমের ভারসাম্য ফিরিয়ে আনা হোক।
গ্রুপ-বি (Group B) পদ রেলওয়েতে গ্রুপ-বি পদের সংখ্যা মাত্র ০.২৯%। এটি বাড়িয়ে জাতীয় গড় ৭.৫%-এ নিয়ে যেতে হবে।
ক্যারিয়ারের অগ্রগতি পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত, ফলে কর্মজীবনে স্থবিরতা তৈরি হচ্ছে। পদোন্নতির পথ সহজ করে কাজের উৎসাহ বাড়াতে হবে।
চাকরির মর্যাদা বর্তমান সীমিত পদমর্যাদা কাঠামো। অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রকের অফিসারদের মতো সমমর্যাদার গ্রুপ-বি স্ট্যাটাস দিতে হবে।

AIREF-এর সাধারণ সম্পাদক বি পি দাশ এবং অর্গানাইজিং সেক্রেটারি জেনারেল শিবকান্ত সিং জানিয়েছেন, পদোন্নতির সুযোগ না থাকায় রেল ইঞ্জিনিয়ারদের কর্মজীবনে মারাত্মক স্থবিরতা দেখা দিচ্ছে। এর ফলে কর্মীদের মধ্যে কাজের প্রেরণা ও উৎসাহ কমে যাচ্ছে, যা পরোক্ষভাবে রেলের মতো সংবেদনশীল পরিষেবার জন্য উদ্বেগের বিষয়।

দেশজুড়ে চলছে আলোচনা প্রক্রিয়া
অষ্টম বেতন কমিশন বিভিন্ন কর্মী ইউনিয়ন, পেনশনার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে দেশব্যাপী আলোচনা করছে। ইতিমধ্যেই দিল্লি, লখনউ, হায়দরাবাদ, শ্রীনগর, লাদাখ ও ভুবনেশ্বরে এই ধরনের গণশুনানি সম্পন্ন হয়েছে। গতকাল, ১০ জুলাই কলকাতায় এই আলোচনার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

আরও কী কী দাবি করছে কর্মী সংগঠনগুলি
রেল ইঞ্জিনিয়ারদের এই নির্দিষ্ট দাবিগুলি ছাড়াও দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও কিছু সাধারণ দাবি নিয়ে চাপ দিচ্ছেন, যার মধ্যে রয়েছে:

১ এর মধ্যে রয়েছেস হায়ার ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণের বিষয়।

২ পাশাপাশি আপনি পাবেন বাড়ি ভাড়া ভাতা (HRA) ও অন্যান্য ভাতায় সংশোধন।

৩ এই দাবির মধ্য়ে রয়েছে পেনশন সংস্কারের মতো বিষয়।

আরও পড়ুন : 'প্রফেশনাল ট্যাক্স' দিতে হবে না কর্মীদের ? অষ্টম বেতন কমিশনে আসছে কী সুখবর ? 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget