এক্সপ্লোর

8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?

Salary News : কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়াও বাড়তে পারে বার্ষিক ইনক্রিমেন্ট। সঙ্গে কর্মীদের সার্ভিস পিরিয়ডে ৫টি পদোন্নতির কথা বলা হয়েছে দাবিপত্রে।

Salary News : অষ্টম বেতন কমিশন সুপারিশের (8th Pay Commission) পরই আসতে পারে সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ছাড়াও বাড়তে পারে বার্ষিক ইনক্রিমেন্ট। সঙ্গে কর্মীদের সার্ভিস পিরিয়ডে ৫টি পদোন্নতির কথা বলা হয়েছে দাবিপত্রে। সম্প্রতি কমিশনের কাছে এই দাবি রেখেছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)।   

বেসিক পে কত করার দাবি ?
রেলের কর্মীদের দাবি অনুযায়ী, কমিশনকে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ শতাংশ বৃদ্ধি ছাড়াও বেসিক পে ৬৯,০০০ টাকা করার দাবি তোলা হয়েছে। NFIR-এর তরফে এই দাবির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এখানেই থেমে থাকেনি ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)-এর প্রস্তাব। কমিশনের কাছে চাকরির পুরো মেয়াদকালে অন্তত ৫ বার পদোন্নতির কথা বলা হয়েছে। এ ছাড়াও রয়েছে অবসরকালীন সুবিধা বাদেও বেসিক পে-র সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা জুড়ে দেওয়া। তবে মনে রাখেবন, এগুলি কেবল কমিশনের কাছে প্রস্তাব রেখেছে রেলের কর্মী সংগঠন। এই বিষয়ে কোনও সুপারিশ করেনি অষ্টম বেতন কমিশন। তাই এই দাবি যে বাস্তবায়িত হবেই এমন কোনও নিশ্চয়তা নেই। 

ন্যূনতম বেসিক পে ৬৯০০০ করার দাবি
NFIR বা রেলের কর্মী সংগঠন কর্মীদের ন্যূনতম মূল বেতন ৬৯০০০ টাকা করা প্রস্তাব দিয়েছে। বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতনের পরিমাণ ১৮,০০০ টাকা রয়েছে। আগামী দিনে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে এই সংখ্যাটা বৃদ্ধির কথা বলেছে ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেন (NFIR)। 

ফিটমেন্ট ফ্য়াক্টরের ওপর নির্ভর করছে..
আসলে ফিটমেন্ট ফ্য়াক্টর হল একটি গুণক, যা বেতন বৃদ্ধির ভিত্তি হিসাবে কাজ করে। এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পেলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে বৃদ্ধি পায়। এর মূল্য ভিত্তি হল, সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে। সেই অনুযায়ী, বর্তমান সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকার ক্ষেত্রে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করলে নতুন বেতন দাঁড়ায় প্রায় ৬৯,০০০ টাকা।

৩ শতাংশ থেকে ৬ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট
রেল কর্মীদের সংগঠনের প্রস্তাব বাস্তবায়িত হলে ৩ শতাংশ থেকে বেড়ে বার্ষিক ইনক্রিমেন্ট ৬ শতাংশ হবে। এর সঙ্গে সংগঠন কর্মীদের ১০,০০০ টাকা ন্যূনতম আর্থিক সুবিধা দেওয়ার কথা বলেছে। একবার ন্যূনতম বেতন বৃদ্ধি হলে ও ইনক্রিমেন্ট হলে বেতন আরও বেড়ে যাবে কর্মচারীদের।

পেনশন ও ডিএ নিয়ে কী প্রস্তাব ?
রেলের কর্মী সংগঠন পেনশন ও ডিএ নিয়ে কিছু প্রস্তাব দিয়েছে। যেমন বলা হয়েছে, ডিএ যদি ২৫ শতাংশে পৌঁছয় তা যেন কর্মীদের মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। পাশাপাশি কর্মীদের শেষ বেতনের ৬৭ শতাংশ পেনশন হিসাবে দেওয়ার দাবি তুলেছে সংগঠন। এরসঙ্গে পারিবারিক পেনশন শেষ বেতনের ৫০ শতাংশ করার দাবি তোলা হয়েছে।    

আরও পড়ুন : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
Bank Holidays : আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট
আগামী সপ্তাহে ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে ছুটি ? এখানে রইল পুরো লিস্ট
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Dhanteras 2026 : আজ ধনতেরাসে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে তো ? SBI,HDFC খোলা থাকবে ? জানুন নভেম্বরের ব্যাঙ্ক হলিডে লিস্ট
আজ ধনতেরাসে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে তো ? SBI,HDFC খোলা থাকবে ? জানুন নভেম্বরের ব্যাঙ্ক হলিডে লিস্ট
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget