এক্সপ্লোর

8th Pay Commission : বছরে বাড়বে ৫ শতাংশ বেতন ? অষ্টম বেতন কমিশন কবে করবে সুপারিশ, রইল আপডেট

Salary News : এবার এখানেই উঠল বছরে ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব। একবার এই প্রস্তাবে সায় পড়লে কত হবে কর্মীদের বেতন ?

Salary News : অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশের অপেক্ষায় দিন গুণছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। একে একে বিভিন্ন কর্মী সংগঠনের প্রস্তাব জমা পড়ছে কমিশনে। এবার এখানেই উঠল বছরে ৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব। একবার এই প্রস্তাবে সায় পড়লে কত হবে কর্মীদের বেতন ? জেনে নিন, কমিশনের নতুন আপডেট।

কারা তুলেছে এই দাবি
সম্প্রতি অষ্টম বেতন কমিশনের কাছে এই দাবি তুলেছে রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন। তাদের বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার কথা বলেছে রেলকর্মীদের এই সংগঠন। 

কত ফিটমেন্ট ফ্য়াক্টরের দাবি তুলেছে সংগঠন
যেকোনও কমিশনে বেতন বৃদ্ধির ক্ষেত্রে বড় বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর। এবারও এই ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে হয়েছে আলোচনা। রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশন এই ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২ থেকে পে লেভেল অনুযায়ী ৪.৩৮ করার দাবি তুলেছে। কর্মী সংগঠনের মতে, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সেই ক্ষেত্রে বেতনের হার সঠিকভাবে না বাড়লে আদতে সমস্যার মুখোমুখি হবেন কর্মীরা।

একটা বিষয় মনে রাখতে হবে, এই দাবিগুলি যে অষ্টম বেতন কমিশনের সুপারিশে থাকবেই এমনটা নয়। এগুলি কেবল রেলের কর্মী ইউনিয়নের দাবি।  অষ্টম বেতন কমিশন এখনও এই প্রস্তাবগুলির বিষয়ে কোনও অনুমোদন দেয়নি। কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের কাছে আরও কী প্রস্তাব
ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজরস অ্যাসোসিয়েশন (IRTSA) কমিশনের কাছে জানিয়েছে, ১-৩ লেভেলের কর্মীদের ক্ষেত্রে ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর রাখা উচিত কমিশনের। পাশাপাশি লেভেল ৪-৮ কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৫০ করার দাবি তুলেছে কর্মীরা। এখানেই শেষ নয়, ৯-১৩ লেভেলের কর্মীদের জন্য ৩.৮০ ফিটমেন্টে ফ্যাক্টর চেয়েছে রেলের সংগঠন। বাকি ১৪-১৬ লেভেলের জন্য ৪.০৯ ফিটমেন্ট ফ্যাক্টর চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। ১৭ থেকে ১৮ নম্বর লেভেলের কর্মীদের জন্য ৪.৩৮-এর ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব রেখেছে IRTSA 

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?
যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে। 
সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে। 

আরও পড়ুন : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হলে খরচ বাড়বে, এই দিন থেকে আরও চার্জ কাটবে ব্যাঙ্ক
স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডার হলে খরচ বাড়বে, এই দিন থেকে আরও চার্জ কাটবে ব্যাঙ্ক
LIC Health Shield Plan : LIC নিয়ে এল হেলথ শিল্ড প্ল্যান, স্বাস্থ্যবিমার থেকে আলাদা ? কী সুবিধা পাবেন আপনি ?
LIC নিয়ে এল হেলথ শিল্ড প্ল্যান, স্বাস্থ্যবিমার থেকে আলাদা ? কী সুবিধা পাবেন আপনি ?
PNB Scam : ফের সাধারণ নাগরিকের টাকা গেল ! SMS আসেনি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৩৫ কোটি টাকা উধাও
ফের সাধারণ নাগরিকের টাকা গেল ! SMS আসেনি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৩৫ কোটি টাকা উধাও
8th Pay Commission : সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বড় লাফ দেবে 'বেসিক পে', কার কত বেতন হতে পারে ? এখানে রইল হিসেব
সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লেই বড় লাফ দেবে 'বেসিক পে', কার কত বেতন হতে পারে ? এখানে রইল হিসেব
Advertisement

ভিডিও

Kaustav Bagchi: অর্জুন সিংয়ের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিক্ষোভের মুখে কৌস্তভ বাগচী। Noapara
ED Raid: কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় ED-র অভিযান, নজরে একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট
Swasthya Sathi Card: ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো কার্ডের খোঁজ! স্বাস্থ্যসাথী নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ
RG Kar News | আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরার জামিন
Indranil Sen Arrested:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget